সাভারে ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র। বুধবার সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম মো.ওয়ালী (১৮)। সে সাভার ক্যান্টনমেন্ট এলাকার মর্নিং গ্লোরী স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেছে,সকাল ৮ টার দিকে নিজের বাইক চাইলে কলেজে যাবার পথে ঘটনাস্থলে পৌছলে একটি ট্রাক পেছন থেকে ওয়ালীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আশংকাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। পুলিশ জানায়,নিহত কলেজ শিক্ষার্থী সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
চট্টগ্রামের একটি বস্তিতে আগুনে ৮ জনের মৃত্যু
আজ ভোররাতে চট্টগ্রামের চর চাকতাইয়ের একটি বস্তিতে আগুনে দুই পরিবারের ৭ জনসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতরাত ৩ টা ৪০ মিনিটে বেড়া মার্কেট বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে। রোববার ভোররাতে বেড়া মার্কেটের কাছে আগুনে পুড়ে দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছে এবং এতে দুই’শ বস্তিঘর পুড়ে যায়। তিনি বলেন,ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থল থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল…
Read Moreঢাকার ধামরাইয়ের বংশী নদীর চড়ে চাষ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফুল গ্লাডিওলাস
ঢাকার ধামরাইয়ের বংশী নদীর চড়ে চাষ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফুল গ্লাডিওলাস। সামনে ১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এ ফুল চাষ হয়েছে। বাংলাদেশে যে কয়টি বিদেশি ফুল জনপ্রিয় হয়েছে তার মধ্যে অন্যতম গ্লাডিওলাস । বিভিন্ন বর্ণের কারণে ফুলটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ঢাকার ধামরাইর উপজেলার কুল্লা ইউনিয়নের বংশী নদীর চর অঞ্চলের রুপনগর গ্রামে বাণিজ্যিকভিত্তিতে শুরু হয়েছে গ্লাডিওলাস ফুলের চাষ। ফুল চাষ করে লাভবান হচ্ছেন এ জেলার চাষিরা। আর কৃষি বিভাগ বলছে,অন্য ফসলের চেয়ে ফুল চাষ অনেক লাভ জনক হওয়ায় দিন দিন ধামরাই উপজেলায় এ ফুলের…
Read Moreঢাকার ধামরাইয়ে সুস্বাদু টমেটো চাষ হচ্ছে
ঢাকার ধামরাইয়ে সুস্বাদু টমেটো চাষ হচ্ছে। টমেটো একটি শীতের দৃষ্টিনন্দন সুস্বাদু পুষ্টিসমৃদ্ধ সবজি। সবজি ও সালাত হিসেবে টমেটোর জুড়ি অনেক। এটি যেমন কাঁচা খাওয়া যায় ঠিক তেমনিভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা এই দুই অবস্থাতে টমেটে খাওয়া যায়। বিভিন্ন রোগের প্রতিসেধক হিসেবে অর্থ্যাৎ শরীর সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। এতো গুণে সমৃদ্ধ টমেটো চাষ হচ্ছে ঢাকার জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায়। এলাকার অনেক কৃষক টমেটো চাষ করে স্বাভলম্বী হয়েছেন। এলাকাবাসী জানায় ধামরাইর কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের কৃষক আলম মিয়া…
Read Moreসাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন
পৃথক ঘটনায় সাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন হয়েছে। গত দুই দিনে আশুলিয়ায় তিনজন খুন হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায় দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় রহমতের বাড়িতে হাসনা বেগম (২০) নামের ওই গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী রিকসা চালক নয়ন। বাড়িওয়ালা রহমতের সাথে ওই নারীর পরকীয়া রয়েছে এম অভিযোগে তার স্বামী তাকে হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। নিহতের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক…
Read Moreবিজিবি-এলাকাবাসী সংঘর্ষে ২ পথচারী নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, রহরমপুর গ্রামের মাহাবুব আলী ছয় মাস আগে একটি গরু কিনে আনেন। আজ মঙ্গলবার সকালে সেই গরু স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ী থেকে বের হন। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় গরু মনে করে ক্যাম্পে গরুটি নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সাথে সংঘর্ষ বাধে। এ সময় বিজিবি সদস্যরা গুলি ছুড়লে যাদুরানী বাজারের উদ্দেশে আসা…
Read Moreদৌলতপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় রেহেনা খাতুন (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে মোটরসাইকেল চাপায় রেহেনা খাতুন নিহত হন। তিনি একই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। এদিকে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র বিপ্লব (১৮) ও সেন্টু (১৯) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা রিফায়েতপুর এলাকার সেন্টু খা ও চিনু খা’র ছেলে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
Read Moreখুলনায় নিহত ৫ জনই ছাত্রলীগ-যুবলীগ নেতা
খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে রবিবার রাতে ট্রাকচাপায় নিহত ৫ প্রাইভেটকার আরোহীই গোপালগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের নেতা। এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা…
Read Moreআশুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেফতার
ঢাকার অদূরে আশুলিয়ায় ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোসাইদ এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে র্যাব-১। বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক সারওয়ার-বিন-কাশেম। তিনি বলেন, গত ২৭ জানুয়ারি দুপুরে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বাসায় ভুক্তভোগী ছাত্রী ছাড়া আরও কয়েকজন পড়তে যায়। পড়ানো শেষে সবাইকে বের করে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে তার কক্ষে যেতে বলেন ওই…
Read Moreসাভার ও ধামরাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাবেক সেনা
সাভার ও ধামরাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে আশুলিয়ার নবীনগরে বাস চাপায় সাবেক সেনা সদস্য নিহত হন। অপর দিকে ধামরাইয়ের ইসলামপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা আরও ৪ জন আহত হন। নিহতরা হলেন-মো. আলী আশরাফ। তিনি বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের জনাব আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোরে সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্বকালীন অবসর গ্রহণ করেন। বর্তমানে নবীনগরের কুঁরগাও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। অপরজন মো. মোশারফ…
Read More