উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ভোট ১৮ মার্চ

দ্বিতীয় পর্যায়ের ১২৯ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। বাছাই ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি। ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। আজ বৃহস্পতিবার বিকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ‘এ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ১৮ মার্চ সোমবার।’ সচিব বলেন, ‘এ নির্বাচনের রিটার্নিং অফিসাররা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এবং সিনিয়র জেলা নির্বাচন…

Read More

সাভারের আশুলিয়ার গাছ ফেলে ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণাংকার লুট আহত ৫

সাভারের আশুলিয়ায় রাস্তায় গাছ ফেলে চলন্ত প্রাইভেটকার,ট্রাক ও ক্যাভার্ড ভ্যানে গণ ডাকাতি করেছে ডাকাতরা। ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতরা এসময় পাঁচ জনকে পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার ভোর রাতে বিশমাইল জিরোবো সড়কের আশুলিয়ার কুটুরিয়া বাসষ্ট্যান্ডের কাছে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে ওই সড়কের পাশের একটি বড় গাছ কেটে রাস্তায় ফেলে ১০/১২ সদস্যের একদল ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে সড়কে চলাচলরত প্রাইভেটকার,ট্রাক,ক্যাভার্ড ভ্যান অটো রিকসা থামিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয় এসময় ডাকাতি করতে বাধা দিলে ডাকাতরা গাড়ি চালকসহ পাঁচ…

Read More

সাভারে একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মারধরসহ দূর্ণীতির অভিযোগ

আবুল কালাম আজাদ : ঢাকার সাভারে প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রের অভিভাবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সাভারের রেডিকলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎউৎসাহী সদস্য ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহবুবা আক্তার লিপির বিরুদ্ধে এক ছাত্রের অভিভাককে মারধরের অভিযোগ এসেছে। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, অভিভাবকদের বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক ঐ বিদ্যুৎউৎসাহী সদস্য এবং সহকারী শিক্ষিকা, তারা দু-জন আপন বোন বলে জানা যায়। বিদ্যালয়ের ভারতী নামে এক অভিভাবকের উপর বিদ্যুৎউৎসাহী সদস্য ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহবুবা আক্তার লিপি ক্ষিপ্ত ও রাগান্নিত হয়ে বিদ্যালয়ে ভিতর থেকে ধাক্কিয়ে চর থাপ্পর…

Read More

আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

দেশের প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী শনিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমান কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো খাবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান। এবার দেশীয় প্রতিষ্ঠানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ভিটামিন খাওয়ানো হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে ছয় মাস থেকে ৫৯…

Read More

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এ সব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারীর পরিচয় জানা যায়নি। বাকি দুজন হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দিলে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। এদিকে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।…

Read More

সাভারে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন : মঞ্জুরুল আলম রাজীব

সাভারে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের হতদরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় মঞ্জুরুল আলম রাজীব শীতার্তদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সমাজের হতদরিদ্ররা বিনামুল্যে শীত বস্ত্র পেয়ে হাসিমুখে বাড়ি ফিরে যায়। শীত বস্ত্র বিতরণে এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক…

Read More

সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠিত হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) ২০১৮/১৯ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজস্ব ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংও ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান,বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান,বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর ভাইস…

Read More

এসএসসি পরীক্ষা শুরু

দেশের দশটি শিক্ষা বোর্ডে অধীনে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ২০১৮ সালের তুলনায় এবছর এক লাখ ৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ২২৯ জন এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ২০৫ জন। এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে…

Read More

সাভারের সর্বস্তরের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অসহায়দের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামীনুর রহমান। এসময় শ্রীপুর এলাকার প্রায় ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। বিনামুল্যে শীতের কাপড় পেয়ে অসহায়রা হাসি মুখে বাড়ি ফিরে যায়।

Read More

৩১ জানুয়ারি জাবির শিক্ষক সমিতির নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। আওয়ামী লীগের একাংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ নামে একক প্যানেল দিয়েছে। অপরদিকে, আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থি শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’নামের প্যানেল। জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতেই শিক্ষকগণ আমাদের নির্বাচিত করবেন। অপরদিকে জয়ের আশাবাদ ব্যক্ত করে ভিসিবিরোধী প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, বিদ্যমান প্রশাসনের অনিয়ম রুখতেই আমরা একত্রিত হয়েছি। নির্বাচনে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছে…

Read More