সাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ২

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের চালক জাহাঙ্গীর। প্রাথমিকভাবে জানা গেছে তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলায়। ফায়ার সার্ভিস জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করা আহাদ পরিহনের একটি বিকল বাস ওই পরিবহনের অপর একটি বাসের সাথে বেধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি দিয়ে বাধার সময়…

Read More

সাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার বিভিন্ন গ্রাামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাইজুল কবিরের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ শ্রীপুর এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। বৃহস্পতিবার সকালে তিতাস গ্যাস কতৃপক্ষ ওই…

Read More

ধামরাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ধামরাই,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে শেখ ফরিদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শেখ ফরিদ ধামরাইয়ের চান্দখালী গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে। সে ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। গেল রাত বারোটার দিকে ধামরাইয়ের চান্দখালি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শেখ ফরিদ তার ভাড়ায় চালিত মাইক্রোবাসটি গ্যারেজে পার্কিং করে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে অজ্ঞাতপরিচয়ে এক দল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। পড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে মৃত অবস্থায় সড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ রাতেই…

Read More

গণসংহতি আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদেন

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):গণসংহতি আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদের সময় এসময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,সদস্য মহি উদ্দিন পাপ্পু,সদস্য বাচ্চু ভুইয়া,সদস্য জুলহাস নাইন বার,সদস্য দীপক রায়।

Read More

ধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

ধামরাই,২৬ আগস্ট,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ইউপি চেয়ারম্যান ধর্ষণকারীকে আটক না করে উল্টো বিষয়টি মিমাংসার কথা বলেছেন। এঘটনায় আজ সকালে ধামরাই থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা। পুলিশ জানায় ২১ আগষ্ট সকালে ওই শিক্ষার্থীকে কৌশলে সুয়ারপুর ইউনিয়নের ঘোড়াকান্দার হায়দার আলীর ছেলে আলমগীর হোসেন তাকে তার বাড়িতে ডেকে নেন পরে আলমগীর হোসেন ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে গতকাল রাতে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার মাকে জানালে তিনি সুয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে জানালে তিনি ধর্ষণকারীকে আটক না করে মেয়ের মাকে…

Read More

বাংলাদেশ এখন শান্তির দেশ :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৫ আগস্ট,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ এখন শান্তির দেশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের কাতলাপুর এলাকায় সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে এখন শুধু উন্নয়ন হচ্ছে কোথাও মঙ্গা নেই জানিয়ে তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ কখনও স্বাধীন হতো না। আলোচনা সভায় এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

সাভারে ডেঙ্গু সচেতনা মুলক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

সাভার,২৪ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে ডেঙ্গু সচেতনা মুলক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার ফার্মেসী ডেভেলপমেন্ট এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়কে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। মানববন্ধন ও র‌্যালিতে এসময় সাভারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More

বকেয়া পরিশোধসহ নগদ টাকা ছাড়া চামড়া বিক্রি করবে না

সাভার,১৭ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):বকেয়া পরিশোধসহ নগদ টাকা ছাড়া চামড়া বিক্রি করবে না বলে আড়ৎদারদের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে বিটিএ- এর সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহর আশা আড়তদাররা তাদের এমন সিদ্ধান্ত থেকে সরে আসবেন। পাশাপাশি তিনি আরো বলেন, খুব দ্রুতই তারা আড়ৎদারদের বকেয়া টাকা পরিশোধ সহ যাবতীয় দেনা পরিশোধ করবেন। শনিবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়েরহলরুমে শিল্প সচিব এর সাথে ট্যানারি মালিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন দীর্ঘদিন আড়তদারদের সাথে সুসম্পর্কের সাথে ব্যবসা পরিচালনা করে আসলেও সম্প্রতি সময়ে আড়তদাররা কাঁচা চামড়া বাহিরে রপ্তানির লোভ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে…

Read More

দেশে সকল বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৯ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):দেশে বর্তমান সময়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কোন অনিয়ম হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে সকল বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে শেখ হাসিনার সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না জানিয়ে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষ কষ্টে ছিলো বর্তমান সময়ে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী…

Read More

সাভারের আশুলিয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড উদ্বোধন

সাভার,৬ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় মোল্ল্যা টাওয়ারে ফিতা কেটে (১৭২) তম জামগড়া এ শাখার উদ্বোধন করেন আল আরাফাহা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এনায়েত উল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান মঞ্জুরুল আলম,ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম,ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ,হ্যাফি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান,দি ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিল্পা অঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় এ ব্যাংকটি হওয়ায় শ্রমিকদের…

Read More