জাবিতে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত

সাভার,০৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে ভিসিসহ পাঁচ সদস্যের দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এতে করে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার দুপুরে তৃতীয় দিনের চলমান আন্দোলনে পুরাতন রেজিষ্টার ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম। গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ হলের পাশ থেকে ৩ হল স্থানান্তর, লুটপাট ও দুর্নিতীর বিচার বিভাগীয় তদন্ত এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে মহাপরিকল্পণা পুনর্বিন্যাসসহ তিন দফা দাবীতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ

জাবি রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করছে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।টানা দ্বিতীয় দিনের অবরোধের ফলে ক্লাস-পরীক্ষা চললেও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে। এবার বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে পাঁচটি আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। তাই বিশ্ববদ্যিালয়য়ে চলমান মেগো প্রকল্পের মাস্টার প্ল্যান অস্বচ্ছ ও অর্পূণাঙ্গ বলে দাবি করে আন্দোলন করে আসছনে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। তাদের তিন তফা দাবি হলো, রবীন্দনাথ হলকে ঘীরে তিনটি অপরিকল্পিত ভাবে বহুতল ভবন নির্মাণ বন্ধ রেখে অন্য স্থানে স্থান্তর…

Read More

আশুলিয়ায় তিনটি সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানাকে ৪৩ লক্ষ টাকা জরিমানা

সাভার,৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় সাভারের আশুলিয়ায় তিনটি সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানাকে ৪৩ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে একটি কারখানাকে অনির্দিষ্ট কালের জন্য সিলাগালা করে দেওয়া হয়েছে। আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পশিচমপাড়া এলাকার জান্নাত ইন্ডাষ্ট্রিজ বিডি লিমিটেড, খেজুরবাগান এলাকার রক্স কনজুমার পোডাক্টস লিমিটেড ও কুমকুমারী বাজার এলাকায় এভারওয়ে টয়লেট্রিজ কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন। র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন জানান আশুলিয়ার কাঠগড়া পশিচমপাড়া এলাকার জান্নাত ইন্ডাষ্ট্রিজ বিডি লিমিটেড কারখানার মালিক মোবারক হোসেন দীর্ঘ দিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ

সাভার,৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। বুধবার সকাল আটটা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। অফিসে আসেননি উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। এদিকে দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ থাকায় প্রশাসিনক কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষার্থীদেন সুযোগ সুবিধার কথা…

Read More

জাবির প্রশাসনিক ভবন অবরোধ

সাভার,৩ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের কার্যালয় অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার সকাল আটটা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সার্থে গাছ কেটে হল নির্মাণ শুরু করা হয়েছে এসময় তিনি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহবান জানান।

Read More

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ,আহত অন্তত ২০

সাভার,২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের যাদুরচড় এলাকায় ও ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় আব্দুর যাত্রীবাহী বাস চাপায় আব্দুর রাজ্জাক ও এক নারী নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে ধামরাইর ঢুলিভিটা এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

Read More

ধামরাই বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলায় আহত ১০

সাভার,২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বিয়ে বাড়ির নারী ও পুরুষসহ আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার সকালে ধামরাইর ফোডনগর এলাকায় আব্দুল খালেকের বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আজ সকালে সিংগাইর কাঞ্চনগর এলাকার ছবেদ আলীর মেয়ে সুমাইয়া আক্তার ছামিরার সাথে ধামরাইর ফোডনগর এলাকার আব্দুল খালেকের ছেলে শামীম ফকিরের সাথে বিয়ে হয়। পরে ছেলের বাবার কাছে আজ সকালে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ফোডনগর এলাকার আলমগীর ও জাহাঙ্গীর নামের দুই সন্ত্রাসী। এসময় ছেলের বাবা চাঁদার টাকা দিতে…

Read More

সাভারে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু

সাভার,১ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত খাদিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গতকাল বিকালে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। সাভারের আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, পরিবার নিয়ে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গেল ২৬ আগষ্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা নেন। এসময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারিরিক অবস্থা…

Read More

বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য নেই :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য নেই তাই তারা জনবিছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই সরকারের সময় দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বিএনপির যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান। পরে ত্রাণ প্রতিমন্ত্রী আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায়…

Read More

বিএনপি রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৩১আগস্ট,২০১৯(বিবিনিউজ):বিএনপি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোন ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াত সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে এছাড়া তাড়া সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে জানিয়ে তিনি আরও বলেন বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলেও…

Read More