শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষা নিয়ে হাজার হাজার বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকে না। এ শিক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করতে হবে। আগামীদিনে এটিই হবে শিক্ষার মূলধারা। রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুর রহমান, অধিদপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান, আ. ন. হ. সালাহ উদ্দিন, ড. শেখ আবু রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশ বিপদ মুক্ত নয় : তথ্যমন্ত্রী
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশ বিপদ মুক্ত নয়। বিএনপি-জামায়াতের হাত থেকে দেশ ও সংবিধানকে রক্ষা করতে হলে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, বিএনপি ও জামায়াত চক্র রাষ্ট ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশ ও সংবিধানকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। তিনি আজ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে জাসদের কাউন্সিলের পর প্রথম জাতীয় কমিটির সভায় সভাপতির প্রারাম্ভিক বক্তব্যে এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের কার্যকরি সভাপতি রবিউল আলম, জাসদের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, উপদেষ্টা ডা: মোয়াজ্জেম হোসেন,…
Read Moreদরিদ্র দেশগুলোর সামর্থ্য বৃদ্ধিতে আরো তৎপর হতে প্রধানমন্ত্রীর আহ্বান
শেখ হাসিনা আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ উত্তরণে প্রযুক্তি হস্তান্তর, সম্পদের সংযোজন এবং দরিদ্র দেশগুলোর সামর্থ্য বৃদ্ধির ব্যাপারে আরও তৎপর হওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। আজ জাপানের কাসিকজিমা দ্বীপের সিমাকানকো হোটেলে ‘জি-৭’ সম্মেলনের আউটরিচ সভায় তিনি এসব কথা বলেন। টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও দৃষ্টিভঙ্গী উল্লেখ করে জি-৭ সম্মেলনের আউটরিচ সভার প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কিত চারটি ক্ষেত্র চিহ্নিত করেন। জি-৭ সম্মেলনের আউরিচ বৈঠকে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক সাংবাদিকদের অবহিত করেন। শেখ হাসিনা নীতি প্রনয়ন ও রাজনীতিতে নারীদের গুরুত্ব দেয়া, সমাজে নারীদের অধিকার ও…
Read Moreআজ দেশের ৭২০ ইউপিতে ভোটগ্রহণ : ইসির সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পঞ্চম ধাপে দেশের ৭২০ ইউপিতে আজ ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ ভোটগ্রহণের জন্য সকল নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোটারদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আশ্বাস দিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাসসকে বলেন, সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ জন্য নির্বাচনী এলাকায় মাঠে টহলে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসারসহ প্রায় দেড় লাখ আইনশৃঙ্খলা…
Read Moreশপথ অনুষ্ঠানে মমতার আমন্ত্রণ, শেখ হাসিনার না
শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয় দফায় শপথ নেবেন মমতা ব্যানার্জি। সে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু ওই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকায় সে অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি। তবে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আসতে না-পারলেও তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনও সদস্যকে কলকাতার ওই অনুষ্ঠানে পাঠাবেন। গত ১৯ মে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল প্রকাশের পর বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সে দিন দুপুরেই নিজের বাসভবনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য তিনি যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানেই…
Read Moreবেগম সম্পাদক নূরজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের ঐতিহ্যবাহী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি আজ এক শোকবাণীতে বেগম সম্পাদক প্রয়াত নূরজাহানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে নূরজাহান বেগম ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। দিয়া ইসলাম / ৫৩
Read Moreচলে গেলেন ‘বেগম’ সম্পাদক নূরজাহান
উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯১ বছর। সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, নূরজাহান বেগমের ফুসফুসে কফ জমে নিমোনিয়া হয়। গত বৃহস্পতিবার বিকালে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। শনিবার ৭ মে দুপুরে তার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে ‘লাইফ সাপোর্টে’ রাখা…
Read Moreগণতন্ত্রের সুফল পেতে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা নামক আগাছা উপরে ফেলতে হবে : হাসানুল হক ইনু
আশুলিয়া(ঢাকা), ( ২২মে ) : গণতন্ত্রের সুফল পেতে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক এবং দূর্ণীতির আগাছা উপড়ে ফেলতে হবে। রবিবার সকালে আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) এর ২০১৬/১৭ প্রশিক্ষণ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, উন্নয়নের সুফল ঘরে তুলতে হলে দলবাজি ও দূর্ণীতির আগাছাও ঝেড়ে ফেলতে হবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের গণতন্ত্রের পরিচ্ছন্ন কর্মী উল্লেখ কওে তিনি আরো বলেন, জঙ্গীবাদের মত দানবের ধ্বংস করার প্রতিজ্ঞা নিতে ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন থাকতে হবে। এসময় মন্ত্রী ক্যাডেটদেও প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ…
Read Moreনতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষামন্ত্রীর আহবান
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ নতুন প্রজন্মকে বিশ্বমানের আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে হলে বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষা কারিকুলাম তৈরি করে এগিয়ে যেতে হবে। তাহলে, ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় ঢাকাস্থ জালালাবাদ সম্মাননা যুব সংগঠনের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের…
Read Moreঅপরাধীরা যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
মোল্লা মোঃ এমরান আলী রানা , সিংড়া (নাটোর) , ( ২২মে ) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, অপরাধীরা যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সরকারি দলের নেতাকর্মীরা অপরাধ করে কেউ পার পাবে না। যারা বিশৃংখলা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, তাদের কোন ছাড় নেই। ছাড় হবে না। তিনি শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরো…
Read More