জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়ে ‘ওয়াশ সুবিধা’ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার আগামী অর্থ-বছরের (২০১৬-’১৭) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে উল্লেখ করে তিনি বলেন,সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন ও সাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ওইসব প্রতিষ্ঠান বা স্কুল কর্তৃৃপক্ষকে আরো বেশি মনোযোগি হতে হবে। আন্তজৃাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর সহযোগিতায় শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে ওয়াশ সুবিধা নিশ্চিতকল্পে বাজেট বরাদ্দ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এ কথা বলেন। ককাসের সভাপতি…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
রিয়াদে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বলেছেন, এ ধরনের একটি দূতাবাস ভবন একটি স্বাধীন দেশের প্রতীক। প্রধানমন্ত্রী এ সময় সমগ্র বিশ্বেই ধাপে ধাপে নিজস্ব দূতাবাস ভবন গড়ে তোলার জন্য তাঁর সরকারের পদক্ষেপের কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁর সরকার সৌদি আরবে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে জেদ্দায় কনসুলেট ভবন নির্মান করবে। গতরাতে রয়্যাল কনফারেন্স প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি ভবন ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরে ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে…
Read Moreপবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের দেয়া খেজুর গ্রহণ বাংলাদেশের
পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল আজ সচিবালয়ে বাংলাদেশে সৌদি চার্জ দ্যা এফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে এই খেজুর গ্রহণ করেন। মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এ খেজুর বাংলাদেশী মুসলিম ভাইবোনদের দেয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গমন করায় দ’ুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। মুসলিম ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দ’ুদেশ একসাথে কাজ করবে…
Read Moreরমজানে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
পবিত্র রমজান মাসকে সামনে রেখে কেউ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। তিনি বলেন,‘সরকার চায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করুক। আমরা চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরও কেউ চাঁদাবাজির চেষ্টা করলে জানাবেন, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার ঢাকা চেম্বার মিলনায়তনে ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এই মতবিনিময় সভার আয়োজন করে। ডিসিসিআই সভাপতি…
Read Moreবন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্বসম্প্রদায়কে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি এ আহবান জানান। বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি পাবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে এবং বাড়তি জনসংখ্যার কারণে পরিবেশের উপর অতিরিক্ত চাপ পড়ছে উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার আধিক্য এবং মানুষের অপরিণামদর্শী ক্রিয়াকলাপের ফলে ঝুঁকিসঙ্কুল হয়ে উঠছে পরিবেশ ও প্রতিবেশ। এর ফলে বৈশ্বিক উষ্ণতা ও পৃথিবীর জলভাগের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বদলে যাচ্ছে জলবায়ুর গতিপ্রকৃতি। বন্যপ্রাণীর বেআইনি ব্যবসার…
Read Moreঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাভারের নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দুই লেনের মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এর সম্ভাব্য যাচাইয়ের কাজ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গতকাল শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের নবনির্মিত পরিদর্শন বাংলো ‘পদ্মা যমুনা’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চলতি বছরের বাজেট নিয়ে বিএনপির তিক্রিয়ায় মন্ত্রী বলেন, সরকার বিরোধীরা সব সময়ই বাজেটকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের…
Read Moreশাহজালালে বিমানবন্দরে ৮ স্বর্ণের বার উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার (৮০০ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। ঢাকা কাস্টমস’র সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ‘শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী মো: কামালের কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা পুলিশ। কামালের বাড়ী কুমিল্লায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
Read Moreশেষ ধাপে ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ শুরু
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এর মধ্য দিয়েই সম্পন্ন হবে ইউপি নির্বাচন। অবশ্য স্থগিত হওয়া কয়েকটি ইউপিতে ভোটগ্রহণ পরে অনুষ্ঠিত হবে। শেষ ধাপে আওয়ামী লীগের ২৮ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ইউপি নির্বাচনে এখন পর্যন্ত ১১০ জনের বেশি মারা গেছে এবং আট হাজারের বেশি লোক আহত হয়েছে। নিহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। পর্যবেক্ষকরা বলছেন, চলমান ইউপি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন ছিল। তাই শনিবারের নির্বাচন নিয়েও শঙ্কা রয়েছে।…
Read Moreপ্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা : বাজেট বক্তৃতা- ২০১৬-১৭
২ জুন : প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা । এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা- ২০১৬-১৭ শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সংসদে আসেন। ষ্পিকার শিরিন শারমীন চৌধুরী আসন গ্রহন করলে কোরান তেলওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদ অধিবেশন। যথাক্রমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬ – ১৭ বাজেট বক্তৃতা করবেন।
Read Moreমন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন
২ জুন : মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে নির্দিষ্টকরণ বিল (সম্পূরক) ২০১৬ এবং নির্দিষ্টকরণ বিল-২০১৬-এর অনুমোদনও দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং মন্ত্রীবর্গ ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
Read More