৯ বছরে অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : বিশেষজ্ঞদের অভিমত

ঢাকা, ৬ জানুয়ারি : সরকারের ব্যাপক ও দরিদ্রবান্ধব পদক্ষেপের ফলে ২০০৯ থেকে ২০১৭ সাল পযর্ন্ত গত ৯ বছরে সকল আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেছেন। অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী শুক্রবার বাসসকে বলেন, বাংলাদেশে বিগত ৯ বছরে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, খাদ্য উৎপাদন, রেমিটেন্স, মূল্যস্ফীতি, আমদানি ও রফতানিসহ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সবচেয়ে বেশি সাফল্য অর্জিত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। তিনি বলেন, ২০০৯-২০১০ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৫৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৭.২৮ শতাংশে উন্নীত হয়েছে। এ…

Read More

আজ ৫ জানুয়ারি : গণতন্ত্রের বিজয় দিবস

ঢাকা, ৫ জানুয়ারি : আজ ৫ জানুয়ারি। পঁচাত্তর পরবর্তী সময়ে বালাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন। ২০১৪ সালের এদিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি দল আওয়ামী লীগ বিজয়ী হয় এবং তৃতীয়বারের মত সরকার গঠন করে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করে, একাত্তরে যে চেতনা এবং রাজনৈতিক শপথে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল সেই চেতনা এবং মুক্তিযুদ্ধের সমগ্র অর্জন বিলীন করার আকাশ সমান ষড়যন্ত্র থেকেও জাতি রক্ষা পায় এদিন। জাতির কাছে এ দিন তাই গণতন্ত্রের বিজয় দিবস। এর আগে ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল…

Read More

উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু

নয়াদিল্লী, ৫ জানুয়ারি : ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। এক কর্মকর্তা জানান, ‘গত ১২ ঘণ্টায় রাজ্যের মুজাফ্ফর নগর ও শামলী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের রাজধানীর সীমান্তবর্তী এ রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’ তিনি বলেন, মুজাফ্ফরনগরের মিরানপুর শহরে তীব্র শীতে ৭০ বছর বয়স্ক একজন এবং জানসাথ শহরে ৪০ বছরের একজন মারা যায়। একই জেলার বিহারীগড় গ্রামে ৫০ বছর বয়স্ক একজন দিনমজুর ও মারা যায়। ওই কর্মকর্তা জানান, একই…

Read More

জনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে মুল লক্ষ : মোহাম্মদ নাসিম

জনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়াই বর্তমান সরকারের মুল লক্ষ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম । বৃহস্পতিবার বিকেলে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে সাভার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় যোগ দিয়ে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকার গনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে,এজন্য সরকার দিন রাত কাজ করে যাচ্ছে জনগনকে স্বাস্থ্য সেবা দিলে নির্বাচনে ভোট বাড়ে…

Read More

নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৪ জানুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের সার্বিক উন্নয়নে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা যখনই ক্ষমতায় এসেছি তখনই আমাদের লক্ষ্য ছিল দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং এই লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। মেঘনা ও হাতিয়া নদীর ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীনে প্রকল্পটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে…

Read More

ফেনীর মহিপালে দেশের প্রথম সিক্স লেন ফ্লাইওভার উদ্বোধন আজ

ঢাকা, ৪ জানুয়ারি : আজ ৪ জানুয়ারি ফেনী শহরের মহিপালে দেশের প্রথম ও একমাত্র সিক্স লেনের ফ্লাইওভার উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর মহিপালে দেশের প্রথম সিক্স লেনের এই ফ্লাইওভার উদ্বোধন করবেন। তিনি বলেন, এই ফ্লাইওভারের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ১ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। মূল দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক…

Read More

নবনিযুক্ত তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন : চারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বদল

ঢাকা, ৪ জানুয়ারি : নবনিযুক্ত তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বন্টনের পাশাপাশি চারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। নবনিযুক্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অফ বিজনেস, ১৯৯৬ এর রুল ৩ (রা) এ প্রদত্ত ক্ষমতাবলে এসব মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন…

Read More

আমরা কর্মবিমুখ জাতি গড়তে চাই না : প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার কোনভাবেই কর্মবিমুখ জাতি গড়ে তুলতে চায় না, বরং যার যা কর্মদক্ষতা আছে তাকে কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চায়। তিনি বলেন, ‘কর্মবিমুখ জাতি গড়ে উঠুক সেটা আমরা চাই না। বরং যার যা কর্মদক্ষতা, কর্মশক্তি আছে সেটাকে যেন তারা কাজে লাগাতে পারে সেদিকেই দৃষ্টি দিচ্ছি।’ প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় সমাজসেবা দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা যে বিধবা-বয়স্ক ভাতা দেই তার একটি লক্ষ্য আছে। সেখানে আর একটি…

Read More

মন্ত্রিসভায় আরো নতুন তিন মন্ত্রী অন্তর্ভুক্ত

ঢাকা, ৩ জানুয়ারি : ৫০ সদস্যের মন্ত্রিসভায় মঙ্গলবার নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে তাদের শপথ বাক্যপাঠ করান। শপথ নেয়া মন্ত্রীগণ হচ্ছেন- আইসিটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফর্মেশন সার্ভিস (বিএএসআইএস)-এর সভাপতি মুস্তফা জব্বার, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এবং মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। রাজবাড়ী থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজী কেরামত আলী শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান…

Read More

বিএনপি’র চক্রান্ত ভেস্তে দিন, ঘরকাটা ইঁদুর শায়েস্তা করুন : তথ্যমন্ত্রী

ঢাকা, ২ জানুয়ারি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নতুন বছরে খালেদা জিয়া-বিএনপি’র নির্বাচন বানচালের চক্রান্ত ভেস্তে দিয়ে যথাসময়ে নির্বাচন এবং একইসাথে ব্যাংক-বাজার লুটেরা, দলবাজ-দুর্নীতিবাজ ঘরকাটা ইঁদুরদের শায়েস্তা করতে হবে। সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় পাটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির চেয়ারম্যান ও পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি একথা বলেন। নতুন বছরে জাতির সামনে ছ’টি চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া-বিএনপি’র নির্বাচন বানচালের চক্রান্ত ভেস্তে দেয়া, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, জঙ্গি-জামায়াত-রাজাকার ও তাদের দোসর বিএনপিকে ক্ষমতার বাইরে…

Read More