দেশবাসী নতুন বছরে ৪জি এমএনসি স্যাটেলাইট সুবিধা পাবেন

ঢাকা, ২ জানুয়ারি : বাংলাদেশ ২০১৮ সালে কিছু মাইল স্টোন উন্নয়ন প্রত্যক্ষ করতে যাচ্ছে। দেশের টেলিকমিউনিকেশন, তথ্য প্রযুক্তি এবং সংশ্লিষ্ট শিল্পের জন্য এটি হবে বড় ধরনের অগ্রগতি। নতুন বছরে বাংলাদেশ দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশে উৎক্ষেপন করবে। টেলিকম রেগুলেটর ফোরজি/এলটিই সেবা চালু করতে ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে এবং সেবা প্রদানে মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বাসসকে বলেন, ২০১৮ সালে সকল উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হবে। জনগণ এর সুফল পাবে। তিনি আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার গৃহীত উন্নয়ন কর্মসূচীর উল্লেখ করে বলেন, সরকার আধুনিক…

Read More

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের সর্বোচ্চ সাজার দাবি রাষ্ট্রপক্ষের

ঢাকা, ২ জানুয়ারি : ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হতাহতের ঘটনায় আনা মামলার আসামীদের সর্বোচ্চ সাজা দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ মামলায় সোমবার ২৫তম দিনে য্ুিক্ততর্ক উপস্থাপন সমাপ্ত করেছে রাষ্ট্রপক্ষ। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। আজ আদালত আদেশে বলেন, রাষ্ট্রপক্ষ এ পর্যায়ে যুক্তিতর্কের সমাপ্তি ঘোষণা করলেন। পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের কাল যুক্তিতর্ক পেশের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় সংবাদ…

Read More

রাজধানীতে কড়া নিরাপত্তায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে ছিল কড়া নিরাপত্তা। নিরাপত্তার জালে থেকেই নতুন বছর উদযাপন করলো ঢাকাবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও হাতিরঝিলসহ কিছু এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাস সংশ্লিষ্ট ব্যক্তিরা বাদে কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া ঢাকার অনেকগুলো সড়ক বন্ধ রাখা হয়েছিল গতকাল রাতে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। তল্লাশি চালানো হয়েছে রাজধানীর পাড়া মহল্লায় পর্যন্ত। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই বাসা বাড়ির ছাদে গিয়ে পটকা ও আতশবাজি ফুটিয়েছেন। রাজধানী জুড়ে মোতায়েন ছিল পুলিশ ও র‌্যাব। তারা রাত ৮ টার পর থেকে…

Read More

যশোরে ২৮ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

যশোর, ১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এখানে কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী জেলার ঈদগাহ ময়দান থেকে এই ২৮ প্রকল্পের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে একই স্থানে যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ২৮ প্রকল্প হচ্ছে- কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়), তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক…

Read More

শিগগিরই দেশে আরো দুটি বিমান ঘাঁটি গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

যশোর, ১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীকে একটি অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলায় তাঁর সরকারের দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে শিগগিরই দেশে আরো দুটি বিমান ঘাঁটি গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে অচিরেই জাতির পিতার কাক্সিক্ষত অত্যাধুনিক, পেশাদার ও চৌকস বিমান বাহিনী হিসেবে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্।’ শেখ হাসিনা বলেন, ‘বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে এবং…

Read More

বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ঢাকা, ১ জানুয়ারি : শিক্ষার্থীরা যাতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্বমানের জ্ঞানার্জন করতে পারে সেজন্য সময়োপযোগী ও বাস্তব পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএইউ) উপাচার্য, প্রফেসর ড. এম গিয়াসউদ্দিন মিয়া এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) উপাচার্য প্রফেসর ড. আল-নকিব পৃথক পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে তিনি এ নির্দেশ দেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়সমূহে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।…

Read More

উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা যাবে ১ থেকে ১৫ জানুয়ারি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাই করার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আরএসসি (DPRSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি বিষয়ের জন্য ১৮০ ফি কাটা হবে। ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজে গিয়ে আরএসসি (DPRSC) লিখে স্পেস…

Read More

থর্টিফাষ্ট নাইটে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ঢাকা, ৩১ ডিসেম্বর  : ইংরেজি নববর্ষ উপলক্ষে রোববার রাতে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর (থার্টিফাষ্ট নাইট) উদযাপন উৎসবমুখর করতে নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থার্টিফাষ্ট নাইটে চার দেয়ালের মধ্যে অনুষ্ঠান আয়োজনের অনুমতি থাকলেও বাড়ির ছাদে কোনও আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেছেন। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘উম্মুক্ত স্থানে কোনও ধরনের জমায়েত, নাচ-গান ও কনসার্টের আয়োজন করা যাবে না। তবে চার…

Read More

ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে দেশবাসী প্রস্তুত

ঢাকা, ৩১ ডিসেম্বর : ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ রাতে থার্টিফাস্ট নাইট উদযাপিত হবে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি বর্ষ গণনা পদ্ধতি বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপকভাবে অনুসরণ করা হয়। ইংরেজি নববষর্ষ শুরু হবে ১ জানুয়ারি। ব্যাপক উৎসবমুখর পরিবেশে থার্টিফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম দিন ১ জানুয়ারি উদযাপিত হবে। দিবসটি উৎযাপনে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃংখলা রক্ষায় এবং নিরাপত্তার স্বার্থে উন্মুক্ত স্থানে যে কোন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির নিউজ পোর্টালে এ কথা বলা হয়। এতে বলা হয়, আবাসস্থলে থার্টিফাস্ট…

Read More

জেএসসি ও সমমানের শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ আজ

ঢাকা, ৩০ ডিসেম্বর : চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। শনিবার দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন।

Read More