ভোলা, ২ মে : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্যের চাহিদার চেয়ে পর্যাপ্ত মজুত রয়েছে। কাজেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার কোন কারণ নেই। আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে। মন্ত্রী আজ বুধবার সকালে শহরের গাজীপুর রোডে নিজ বাসভবনে গত শুক্রবার রাতে নতুন বাজারের মনোহারী পট্টীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীদের মাঝে নগত প্রায় ১৫ লাখ টাকা বিতরণ করেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, খেজুর, ডালসহ সকল ভোগ্য পণ্য চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সোনার বাংলা গড়ার অঙ্গিকারের মধ্য দিয়ে সারাদেশে মহান মে দিবস পালিত
ঢাকা, ২ মে : ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে ধারণ করে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠসহ নানা কর্মসূচি। মঙ্গলবার ছিল সরকারি ছুটির দিন। এই উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ পৃথক বাণী প্রদান করেন। শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশের সকল গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার, সংবাদপত্রের বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। মহান মে দিবস পালন উপলক্ষে রাজধানী ঢাকায় শ্রম ও…
Read Moreশাজজালালে ১৫ পিস সোনার বারসহ যাত্রী আটক
ঢাকা, ২ মে : রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের সদস্যরা। আটককৃত ওই যাত্রীর নাম মোহাম্মদ কামাল হোসাইন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। দেড় কেজি সোনার মধ্যে ১০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার রয়েছে। আটক করা সোনার বাজার মূল্য ৭৫ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ১৫ পিস সোনার বার সহ যাত্রী মোহাম্মদ কামাল হোসাইনকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী আজ বুধবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার…
Read Moreচলতি মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
চলতি মাসেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পশ্চিম বঙ্গে শান্তি নিকেতন শহরে বিশ্ব ভারতীতে যৌথভাবে মোদির সঙ্গে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে যাবেন হাসিনা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য ইকোনমিক টাইমস। খবরে বলা হয়, হাসিনা সরকারের সহায়তায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই বছরের শেষের দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে ভারত। নয়া দিল্লী চায় এদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে। হাসিনা সরকার দিল্লীর আঞ্চলিক সন্ত্রাস-বিরোধী পদক্ষেপগুলো একনিষ্ঠভাবে সমর্থন…
Read More২৫ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে ইসি। এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। যে ২৫টি আসনের সীমানার পরিবর্তন এসেছে- সেগুলো হলো নীলফামারী ৩, ৪; রংপুর ১, ৩; কুড়িগ্রাম ৩, ৪; সিরাজগঞ্জ ১, ২; খুলনা ৩, ৪; জামালপুর ৪, ৫; নারায়ণগঞ্জ ৪, ৫;…
Read Moreশবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
আগামী ১ মে শবে বরাতের রাতে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শবে বরাতের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করা হবে। ওই দিন সন্ধ্যা ৬টা হতে ২ মে ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।…
Read Moreখালেদাকে জেল কোড অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে : কাদের
ঢাকা, ৩০ এপ্রিল : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল কোড অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। কাদের বলেন, ‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসা সুবিধা পাচ্ছেন। জেল কর্তৃপক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখছেন।’ তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা মিথ্যার ওপর রাজনীতি করছেন। কেবলমাত্র চিকিৎসকরাই বলতে পারেন খালেদা জিয়া অসুস্থ নাকি সুস্থ। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী…
Read Moreরোহিঙ্গা প্রত্যর্পণ বাস্তবায়নে কাজ করবে নিরাপত্তা পরিষদ
বাংলাদেশে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন। এ সময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অস্ট্রেলিয়ায় তিন দিনের সফর শেষে রবিবার রাত ১টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। পরদিন সকালেই রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে বাংলাদেশ সফর শেষে মিয়ানমার যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলটি বলেছে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে রয়েছে বিশ্ব সম্প্রদায়। খুব সহসাই এই সংকটের সমাধান না মিললেও প্রত্যাবাসন প্রক্রিয়া যাতে থমকে না যায় সে…
Read Moreঢাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। উপ-কমিশনার জানান, রবিবার বেলা একটার দিকে রাজধানীর চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলা ও ভাঙচুরের সময় চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারদের মধ্যে কেউ…
Read Moreদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে প্রায় এক ঘণ্টা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। পরে থাই এয়ারওয়েজের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি রবিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ‘গ্লোবাল সামিট…
Read More