ঋণ ও আমানতে সুদ কমছে আজ থেকে

ব্যাংক খাতে ঋণের সুদহার পহেলা জুলাই থেকে সিঙ্গেল ডিজিটে নামবে বলে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি’র ঘোষণা দিয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে ব্যাংক হলিডের কারণে গতকাল রবিবার লেনদেন বন্ধ থাকায় ঋণ ও আমানতে ব্যাংকগুলো আজ সোমবার থেকে নতুন সুদহার কার্যকর করবে। প্রথম পর্যায়ে ব্যাংকগুলো শুধু শিল্প ঋণে ৯ শতাংশ সুদ নেবে। আর তিন মাস মেয়াদি আমানতে সুদ দেবে সর্বোচ্চ ৬ শতাংশ। পর্যায়ক্রমে অন্য সব ক্ষেত্রে সুদহার কমানো হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এদিকে, আজ সোমবার গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংকগুলোর এমডিদের একটি পূর্ব নির্ধারিত বৈঠক হওয়ার কথা…

Read More

রোহিঙ্গা সংকট মোকাবেলায় অব্যাহত সহযোগিতার আশ্বাস গুতেরেস, কিমের

ঢাকা, ২ জুলাই : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে তারা ১০ লাখেরও বেশী রোহিঙ্গাকে আশ্রয় প্রদানে বাংলাদেশের মহানুভবতার প্রশংসা করেন এবং এই বিষয়ে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের পাশে রয়েছে বলে জানান। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে নেতৃবৃন্দ এই সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখায় তাদের সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘের মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির…

Read More

রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতি পর্যবেক্ষণে জাতিসংঘ মহাসচিব ঢাকায়

ঢাকা, ১ জুলাই : নিরাপদ, স্বতঃস্ফূর্ত এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর অগ্রগতি পর্যবেক্ষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতরাতে এখানে এসে পৌঁছেছেন। গতরাত ২টা ৬ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে অভ্যর্থনা জানান। জাতিসংঘ প্রধানের সঙ্গে বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম যৌথভাবে রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন। কিম শনিবার এখানে পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বাসসকে একথা জানায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বিষয়ক একটি অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের…

Read More

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা নিস্তেজ হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনো বেশি নিরাপদ। রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। কাদের বলেন, হলি আর্টিসানে জঙ্গি হামলার আজ দুই বছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেয়া হচ্ছে। তিনি বলেন, মর্মান্তিক…

Read More

ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জিম ইয়ং কিম তার ঢাকা সফরে হোটেল র্যাডিসনে অবস্থান করবেন। এদিকে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গত মধ্য রাতেই ঢাকায় এসে পৌঁছানোর কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণ করবেন এবং এক্ষেত্রে আরো কি করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। সূত্র জানায়, তারা আজ রবিবার থেকে আনুষ্ঠানিক সফর শুরু করবেন।…

Read More

ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ আজ

ব্যাংক হলিডে উপলক্ষ্যে আজ রবিবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেন না হওয়ায় এদিন শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। জানা গেছে, ৩০ জুন ব্যাংকগুলো ষান্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালান্স শিট প্রস্তুত করা হয়। দীর্ঘ সময় ধরে হিসাব বিবরণী শেষ করার পর ব্যাংকারদের বিশ্রাম দিতে পরদিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালিত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে শাখা থেকে পাঠানো হিসাব এক দিনে সম্পন্ন হয় না। যে কারণে এদিন…

Read More

রোহিঙ্গাদের ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে ৪৮ কোটি ডলার (৪ হাজার ৫৬ কোটি টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে । বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, বাংলাদেশে রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন ও সামাজিক সুরক্ষাজনিত চাহিদা মেটাতে এ সহায়তা দেয়া হবে। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ এই সহায়তার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে। এরপর ধারাবাহিকভাবে ৪৮ কোটি ডলার অনুদান দেওয়া হবে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের দুর্দশা…

Read More

বিএনপির আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করার কাজ সফল হবে না : তথ্যমন্ত্রী

কুষ্টিয়া, ২৯ জুন: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। আর বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে পাকিস্তানপন্থী রাজাকার, জঙ্গী ও যুদ্ধাপরাধীদের ঐক্য হয়েছে।’ তিনি বলেন, ‘তাই খালেদা জিয়া ও বিএনপি যতক্ষণ পর্যন্ত রাজাকার, জঙ্গী এবং যুদ্ধাপরাধীদের নেতৃত্ব প্রদান করবেন, ততক্ষণ পর্যন্ত তারা জাতীয় ঐক্য করতে পারবেন না।’ শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে “গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সরকার পতন ঘটানো হবে” মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের…

Read More

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসানোর কাজ শুরু, দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৭৫০ মিটার

শরীয়তপুর, ২৯ জুন : পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর ২৯ দিন পরেই বসানো শুরু হয়েছে পঞ্চম স্প্যানটি। ফলে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে স্পপ্নের পদ্মা সেতু। শুক্রবার সকাল ৮ টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবায় সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর সুপার স্ট্রাকচারের পঞ্চম স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরই মাধ্যমে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর ৭৫০ মিটার। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ৪২ নং পিলারটি পদ্মার তীরে হওয়ায় স্প্যানটি বসাতে আগের চারটি স্প্যানের তুলনায় একটু বেশী সময় লাগতে পারে। তবে আজকের মধ্যেই বাসানোর পরিকল্পনা রয়েছে। এরূপ আরও ৩৯টি স্প্যান সংযুক্ত…

Read More

সংসদে ২০১৮-১৯ অর্থবছরের ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস

সংসদ ভবন, ২৮ জুন : ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়তে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল, ২০১৮ পাসের মাধ্যমে এ বাজেট পাস করা হয়। গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করেন। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯ টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে…

Read More