ঢাকা, ২৮ জুন : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অশান্তির প্রতীক হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাযজ্ঞের বিপরীতে বেগম জিয়া জঙ্গি-রাজাকারদের সাথে নিয়ে নাশকতা-অন্তর্ঘাতের পথ বেছে নিয়েছে। হাসানুল হক ইনু আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির ও উন্নয়নের দূত হিসাবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) দারিদ্র্য, সাম্প্রদায়িকতা, ইতিহাসবিকৃতি ও বিচারহীনতার অন্ধকার…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশের ৯৯ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী
সংসদ ভবন, ২৮ জুন : বর্তমানে দেশের ৯৯ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। আজ সংসদে সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) এর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, দেশের ৬১ শতাংশ মানুষ ল্যাট্রিন, ২৮ শতাংশ মানুষ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ মানুষ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন। স্থানীয় সরকার মন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৩ কোটি ৯২ লাখ মানুষ নিরাপদ পানি সুবিধা ভোগ করেন। সে হিসেবে দেশের ৮৭ শতাংশ মানুষ সুবিধার আওতায় রয়েছে। অবশিষ্ট ১৩ শতাংশ মানুষ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির…
Read More৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি ছিল। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় লাইব্রেরি, গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশু শিক্ষা…
Read Moreসংসদ অধিবেশন শুরু
সংসদ ভবন, ২৮ জুন : দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
Read Moreজাতীয় স্মৃতিসৌধে সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর নব নিযুক্ত প্রধান আজিজ আহমেদ। বুধবার সকাল ৯টায় তিনি হেলিকপ্টার যোগে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন। পরে সেনাপ্রধান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে ও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেনাপ্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read Moreপদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি
মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝ পদ্মায় ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। বুধবার সকালে প্রবল বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে। প্রবল ঢেউয়ের আঘাতে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ডুবে যায়। তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা জানা যায়নি। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। যতটুকু জানতে পেরেছি যাত্রীদের উদ্ধার করা গেছে। তবে কতজনকে উদ্ধার করা হয়েছে এর সঠিক তথ্য এখনো জানতে পারিনি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে…
Read Moreচিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুদু মণ্ডল (৭০) নামে এক কয়েদি মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। উজ্জ্বল (৩৮) নামে আরেক কয়েদি মারা যান মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। সোমবার কারা কর্তৃপক্ষ তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। কারারক্ষী আবু হানিফ জানান, দুদু মণ্ডলের বাড়ি জামালপুরে। তার কয়েদি নম্বর ২৪২০/এ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড পেয়ে সাজা ভোগ করছিলেন। আর উজ্জলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনিও একটি হত্যা মামলায় দণ্ড নিয়ে সাজা খাটছিলেন। তিনি আরো জানান, সোমবার সকালে দুদু মণ্ডল কেরাণীগঞ্জে কেন্দ্রীয়…
Read Moreটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সেনা প্রধানের শ্রদ্ধা
নব নিযুক্ত সেনা প্রধান জেনারেল আজিজ আহমদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে সেনা প্রধান বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পূর্ণ সামরিক মর্যাদায় সশস্ত্র সালাম প্রদান করা হয়। বাজানো হয় বিউগল। সেনা প্রধান সুরা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এসব কর্মসূচি শেষে সেনা প্রধান বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময়…
Read Moreবিএনপিকে নির্বাচনে আসার আহ্বান মোহাম্মদ নাসিমের
সংসদ ভবন, ২৭ জুন : প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে আগামী নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেছেন, অতীতের মতো ভুল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বের করে দিবে। তিনি বলেন, ‘এবার ট্রেন মিস করবেন না, করলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন। এতো ভয় কেন, আসুন নির্বাচনের মাঠে খেলা হবে। যে গোল দিবে সে জিতবে। রেফারি থাকবে নির্বাচন কমিশন।’ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৮-১৯ অর্থবছরের…
Read Moreবিপুল ভোটে মেয়র হলেন জাহাঙ্গীর
বিপুল ভোটে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। জাতীয় নির্বাচনের ৬ মাস আগে অনুষ্ঠিত এই সিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বেছে নিলেন নগরবাসী। নির্দলীয়ভাবে অনুষ্ঠিত গতবারের নির্বাচনে হারলেও এবার দলীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বড় ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করেছে। ৪২৫টি কেন্দ্রের মধ্যে গতকাল রাত পৌন ২টা পর্যন্ত অসমর্থিতসূত্রে সর্বশেষপ্রাপ্ত তথ্যানুযায়ী ৩৪৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৩ লাখ ৫৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৭০ হাজার…
Read More