একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় হয়েছে। ভরা ডুবি হয়েছে বিএনপির। কেন এমনটি হলো সে বিষয়ে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এর ব্যাখ্যা দেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো: শুরুতেই সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘সাম্প্রতিক নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্টকে বাংলাদেশের মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন তাদের বিদেশী প্রভুদের কাছে নালিশ করছে ও সাহায্য চাইছে। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ ও লবিং এর মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আজ জাহাঙ্গীরনগর বিশ^ব্যিালয়ের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী
আজ জাহাঙ্গীরনগর বিশ^ব্যিালয়ের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বিশ^বিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। পরে বিশ^দ্যিালয়ে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সেলিম আলদীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ আয়োজনে থাকছে নানা কর্মসুচী। সন্ধ্যায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের একক সঙ্গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসুচী শেষ হবে। প্রাকৃতিক সৌন্দর্য ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে সুখ্যাতি পাওয়া বিশ্ববিদ্যালয়টির রয়েছে সাতশ’ একরের সবুজ…
Read Moreপোশাক কারখানার শ্রমিকদের কাছে ফিরে যেতে অনুরোধ: ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে সাভার ও আশুলিয়ার আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের কাছে ফিরে যেতে অনুরোধ করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারী কলেজ বিশ^বিদ্যালয়ে সাভার পৌর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন পোশাক কারখানাকে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র শুরু করেছেন শ্রমিকদের নায্য দাবি আদায়ে কাজ করছে সরকার এই খ্যাতকে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে আমরা বিপদধস্ত করতে চাই না। শ্রমিকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকারী ব্যবস্থা…
Read Moreঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু কাল
আগামীকাল ১০ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ ’। নয় দিনব্যাপী উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসব আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। গত সাতাইশ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে সংগঠনটি। এবারের উৎসবের মূল শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ ’। এবারের উৎসবে প্রদর্শনের জন্য ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে ছবিগুলো উৎসবে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন নেওয়া হয়েছে। রেইনবো চলচ্চিত্র সংসদ থেকে বাসসকে এ সব তথ্য জানানো হয়। নির্বাচিত চলচ্চিত্রগুলো কয়েকটি সেশনে প্রদর্শিত হবে। সেশনগুলো হচ্ছে , এশিয়ান প্রতিযোগিতা…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
টানা তৃতীয় বারের মত তাঁর সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে পুষ্পাঞ্জলী অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন এবং…
Read Moreএবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের পিএস নিয়োগ
নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এবারই প্রথম জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হলো। এর আগে এই পদে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দের লোক নিয়োগ দেয়া হতো। এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের পিএস নিয়োগ
Read Moreপ্রধানমন্ত্রী সঠিক লোকদেরই মন্ত্রী মনোনীত করেছেন : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকদেরই মন্ত্রী সভার সদস্য মনোনীত করেছেন। নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আওয়ামী লীগের মহাজোটের কোন শরিকদলের সঙ্গে টানাপোড়েন নেই। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ ৩২নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন । এরপর দলীয় প্রধান হিসেবে আওয়ামী…
Read Moreশপথ নেওয়ায় প্রধানমন্ত্রীকে চীন ও নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং ও নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘চীনের প্রধানমন্ত্রী টানা তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।’ তিনি বলেন, বার্তায় চীনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। লী কেকিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রেস সচিব জানান, নেপালের প্রধানমন্ত্রী খাড়গা…
Read Moreজঙ্গিবাদ ও মাদক নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
টানা দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আসাদুজ্জামান খাঁন কামাল দেশকে জঙ্গিবাদ ও অবৈধ মাদক মুক্ত করার ক্ষেত্রে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখায় আমার দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে এবং আমি তার আস্থার প্রতি সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অবশ্যই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল ও মাদকের অপব্যবহার বন্ধে এ হুমকি মোকাবেলায় সরকারের জিরো টলারেন্স নীতির সাথে সঙ্গতি রেখে…
Read Moreপ্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী পরিষদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা
ঢাকা, ৮ জানুয়ারি : টানা তৃতীয় বারের মতো তাঁর সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের একদিন পরে শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার…
Read More