শপথ নিলেন মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নিলেন নবগঠিত মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আজ বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা তিনবারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন। এরপর ক্রমান্বয়ে শপথ গ্রহন করেন ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিপরিষদের এই ৪৭ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।…

Read More

শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে এ শপথ নেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বঙ্গভবনে এসেছেন। এই শপথের মধ্য দিয়ে তাদের অভিষেকের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বঙ্গভবনে। এ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

Read More

মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

নব নির্বাচিত মন্ত্রিসভা আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে। একই দিনে মন্ত্রিসভা সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Read More

শিল্প প্রতিমন্ত্রী এমপি কামাল আহমেদ মজুমদারকে অভিনন্দন

স্টাফ রির্পোটারঃ-  শিল্প প্রতিমন্ত্রী হচ্ছেন ঢাকা ১৫  আসনের বিপুল ভোটে নির্বাচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে পূর্ণরায়   সংসদ সদস্য আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার  । ।  মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে প্রতিমন্ত্রী হওয়াতে মীরপুর,সাভার.ধামরাই ও  দেশবাসী এবং বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা এহোপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন॥ রবিবার বিকেলে তিনি মন্ত্রী পরিষদ থেকে নিশিচত করেছেন আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারকে  । কামাল আহমেদ মজুমদার প্রতিমন্ত্রী হওয়ায় মীরপুরে সকলের মাঝে আনন্দ বইছে।

Read More

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এমপি ডাঃ এনামুর রহমান অভিনন্দন

স্টাফ রির্পোটারঃ- এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হচ্ছেন ঢাকার সাভারে সবোচ্চ ভোটে নির্বাচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী ঢাকা ১৯ সাভারা ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে প্রতিমন্ত্রী হওয়াতে সাভার আশুলিয়াসহ দেশবাসী এবং এহোপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন॥ রবিবার বিকেলে তিনি মন্ত্রী পরিষদ থেকে ফোন পান বলে নিশিচত করেছেন ডাঃ এনামুর রহমান এমপি। এদিকে প্রথম বারের মত সাভার থেকে ডাঃ এনামুর রহমান প্রতিমন্ত্রী হওয়ায় সাভারে সকলের মাঝে আনন্দ বইছে। সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন ,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী…

Read More

শাজাহান আউট, খালিদ ইন

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এই মন্ত্রিসভার তালিকা থেকে বাদ পড়েছেন বিগত মন্ত্রিসভায় দায়িত্ব পালন করে আসা শাজাহান খান। এই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী না রেখে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। খালিদ মাহমুদ আওয়ামী লীগের টানা তিনবারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দিনাজপুর-২ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য তিনি।

Read More

মুহিতের বদলে নতুন অর্থমন্ত্রী হচ্ছেন মুস্তফা কামাল

নানা গুঞ্জন ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নবম সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন রংপুর-৪ আসনের টিপু মুনসি। সোমবার শপথ নিতে যাওয়া মন্ত্রিসভায় যারা শপথ নিতে যাচ্ছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে ফোন পেয়েছেন। তবে কারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। মুস্তফা কামাল গত পাঁচ বছর ধরেই পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে আগ্রহী বলে চাওর ছিল। এদিকে,…

Read More

মন্ত্রী হচ্ছেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মন্ত্রিসভা গঠনের জন্য অনেক সংসদ সদস্য টেলিফোনে ডাক পেয়েছেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছে নতুন মুখ। ৩০ জনের মত নতুন মুখ থাকতে পারে, সেই হিসেবে বর্তমান মন্ত্রিসভায় ২৫ জনের মত সদস্য বাদ পড়তে যাচ্ছেন। এবার শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন। মন্ত্রীদের নামের তালিকা দেওয়া হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়,…

Read More

এ কে এম রহমতুল্লাহ শপথ গ্রহণ করেছেন

একাদশ জাতীয় সংসদের ১৮৪ ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে আজ তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে কাজী ফিরোজ রশীদ এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় এ কে এম রহমতুল্লাহ’র নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Read More

শপথ গ্রহণ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ

একাদশ জাতীয় সংসদের ২১ রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ শপথ গ্রহণ করেছেন। আজ সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, মেজর (অব.) খালেদ এমপি, ফখরুল ইমাম এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ…

Read More