৫ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সংস্কৃতি ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন শেখ কামাল। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল ৮টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯ টায় বনানী কবরস্থানে তার…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ডেঙ্গু নিয়স্ত্রণে পরমাণু শক্তি কমিশন উদ্ভাবিত পদ্ধতি শীঘ্র্রই মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
৩ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইন্সটিটিউটের কীট জীবপ্রযুক্তি বিভাগের বিজ্ঞানীরা ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা নিয়ন্ত্রণের একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করেছেন। উক্ত পদ্ধতিটির বিভিন্ন কারিগরী দিক সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ কমিশনের সাভারস্থ উল্লিখিত গবেষণাগারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী উদ্ভাবিত পদ্ধতি নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং পদ্ধতিটি শীঘ্রই মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। মন্ত্রী এব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা মাননীয় মন্ত্রীকে জানান, ডেঙ্গু নিরসনে…
Read Moreজাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার
১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪০ হিজরি সনের যিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭,…
Read Moreশোকাবহ আগস্টের প্রথম দিন আজ
১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হন। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে…
Read Moreডেঙ্গু সচেতনতায় খতিব ও ইমামদের প্রতি আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
৩১ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : শুক্রবার জুম্মার খুতবায় ডেঙ্গু ও গুজব সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজ রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহবান জানান তিনি। ডেঙ্গু ও গুজবের বিষয় দেশবাসীকে সচেতন করতে সারাদেশের এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ইমামদের প্রতিও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় ডেঙ্গু ও গুজব সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরির পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে সকল স্তরের জনসাধারণের প্রতি আহবান জানান ধর্ম প্রতিমন্ত্রী।
Read Moreসাভারে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার:সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারিরিক সুস্থতা কামনা এবং দেশ প্রাকৃতিক দুর্যোগ বন্যা, ডেঙ্গু, চিকুনগুনিয়া মুক্ত করতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সরকারী বাসভবন ‘সম্ভার’-এ পদার্পন উপলক্ষে গতকাল রবিবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া যারা গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তাদের হেদায়েত কামনা করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান উপজেলা…
Read Moreডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুলের অর্থের উৎস জানতে চেয়েছেন হাইকোর্ট
২৯ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ): পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ভাগ্নে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের অর্থের উৎস জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত, কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আজ এই রুল জারি করেন। ডেপুটি এটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এ কথা জানান। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আমিন…
Read More১৪ কোম্পানির দুধ উৎপাদন-বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা হাইকোর্টের
২৮ জুলাই, ২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর লাইসেন্সপ্রাপ্ত ১৪ কোম্পানির দুধ উৎপাদন, বিক্রি, সরবরাহ, মজুদ ও ক্রয় পাঁচ সপ্তাহ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি উৎপাদিত দুধে অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর উপাদান থাকায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে স্বপ্রণোদিত রুল জারি করেছেন আদালত। কোম্পানিগুলোর পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে জমা দেওয়া চার প্রতিবেদনের বিষয়ের ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি, আইসিডিডিআরবির ল্যাবরেটরি, বাংলাদেশ…
Read Moreডেঙ্গু সামলাতে স্বাস্থ্য অধিদপ্তরের বাড়তি প্রস্তুতি
২৮ জুলাই ,২০১৯(বিবিনিউজ):ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলছে, সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী শুধু ভর্তি হচ্ছে তা নয়, সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। শনিবার পর্যন্ত ৭ হাজার ৭৮৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘বেশিসংখ্যক রোগীকে চিকিৎসার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেলের নতুন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবনকে আপাতত ডেঙ্গু ইউনিট হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে। একই ভাবে তেজগাঁওয়ের সরকারি গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটও ডেঙ্গু রোগীদের জন্য উন্মুক্ত করা হবে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে…
Read Moreঢাবিতে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
২৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা শহরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এই রোগে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন হল প্রশাসন নিয়মিতভাবে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া, এডিস মশা নিয়ন্ত্রণ ও বংশ বিস্তার রোধে ক্যাম্পাসে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে নিজ নিজ এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবাসিক এলাকাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরিত্যক্ত…
Read More