২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু

৯ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুক্রবার শুরু করেছেন। ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচদিন সময় লাগে। সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বাসাম আতিয়া…

Read More

প্রধানমন্ত্রী সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করবেন এবং আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছাবেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়- আজ বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সূত্র জানায়, বিমানটির আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান।সেখানে অবস্থানকালে…

Read More

ডেঙ্গু ভাইরাসের সিরোটাইপ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবনের দাবি

০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):ডেঙ্গু মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ। প্রাথমিক ডেঙ্গুতে প্রাণহানি ঘটে না, তবে সেকেন্ডারি ডেঙ্গুতে রোগীর জীবন বিপন্ন হতে পারে। ডেঙ্গু ভাইরাসের চারটি সিরোটাইপ আছে। একই সিরোটাইপ দ্বারা বারবার আক্রান্ত হলে ডেঙ্গু সেকেন্ডারি পর্যায়ে যায়। তাই কোন সিরোটাইপ দ্বারা একজন রোগী আক্রান্ত হয়েছেন, সেটি জানা জরুরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মো. আলিমুল ইসলাম ডেঙ্গু ভাইরাসের সিরোটাইপ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। তাঁর দাবি, এ প্রযুক্তিতে কম খরচে ডেঙ্গু রোগ শনাক্তের পাশাপাশি ভাইরাসের সিরোটাইপের প্রকারভেদও শনাক্ত করা যাবে। আজ বুধবার দুপুরে নিজ বিভাগে সংবাদ সম্মেলন করে ড. মো.…

Read More

হজযাত্রীরা মিনার উদ্দেশে রওনা হবেন বৃহস্পতিবার

০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):পবিত্র হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি আরবের মিনার উদ্দেশে রওনা হচ্ছেন কাল বৃহস্পতিবার। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনা। মিনায় কেউ যাবেন গাড়িতে, কেউবা হেঁটে। হজের অংশ হিসেবে তাঁরা ৭ থেকে ১২ জিলহজ (বৃহস্পতি–মঙ্গলবার) মিনা, আরাফাহ, মুজদালিফায় অবস্থান করবেন। মোয়াল্লেমরা জানান, কাল এশার নামাজ আদায় করে মিনার উদ্দেশে রওনা দেবেন। ছয় দিন পরে আবার হাজিরা বাসায় ফিরবেন। তাই মিনায় থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। পুরুষ হাজিরা মক্কার বাসায়ই অজু-গোসল সেরে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরে হজের নিয়ত করবেন। ইহরামের কাপড় (আড়াই হাত…

Read More

কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে ডিএসসিসি

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : আসন্ন ঈদুল আযহায় পশু কোরবানির বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ কর্পোরেশনের কোরবানীর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক দিক নির্দেশনামূলক সভায় এ ঘোষণা দেন। সভায় ডিএসসিসির সব ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ও পরিবহন চালকরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘গত বছর ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে সফল হয়েছিলাম। এবার কি পারব? সবাই হাত তুলেন।’ এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা হাত তুললে তিনি তাদের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন। সাঈদ খোকন বলেন, ঈদের দিন…

Read More

বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

৭ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে (স্থানীয় সময়) লন্ডন ত্যাগ করবেন এবং আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ঢাকা পৌঁছাবেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়- আজ বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সূত্র জানায়, বিমানটির আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান।সেখানে অবস্থানকালে…

Read More

ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে ৩ জনের মৃত্যু

০৬ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৭ হলো। মারা যাওয়া রোগীদের নাম মনোয়ারা বেগম (৭৫), আমজাদ মণ্ডল (৫২) ও হাবিবুর রহমান (২১)। মনোয়ারা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহমেদপুর এলাকার আবদুল হাইয়ের স্ত্রী। তিনি মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত মনোয়ারাকে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা…

Read More

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ: স্পিকার

০৫ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত হলে ডেঙ্গু বিস্তার লাভ করতে পারবে না। সোমবার জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) এবং সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্পিকার এ কথা বলেন। এ সময় তিনি সংসদ ভবন, সংসদ সদস্য ভবন এবং আবাসিক কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহবান জানান। শিরীন শারমিন চৌধুরী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান বিষয়—যা…

Read More

অধিভুক্তি বাতিল করলে আন্দোলনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

০৫ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে আজ সোমবার সংবাদ সম্মেলন করেন সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলেজগুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা সাত কলেজের অধিভুক্তি বহাল রেখে উদ্ভূত সমস্যাগুলোর স্থায়ী সমাধান চান। আজ সোমবার সকালে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর এই ঘোষণা দেন। তাদের চাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয়, সাত কলেজও সেভাবেই পরিচালিত হবে। আবু বকর বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা সাত কলেজকে…

Read More

শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্বশুণ্য করতে চেয়েছিলো খুনিরা: ত্রাণ প্রতিমন্ত্রী

৫ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্বশুণ্য করতে চেয়েছিলো খুনিরা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে সাভার উপজেলার শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষক ভুমিকা আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াতকে এদেশের মানুষ আর কোনদিন ক্ষমতায় আনবেনা জানিয়ে তিনি আরও বলেন সারা দেশে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে বন্যার্ত এলাকায় সকলের মাঝে ত্রাণ পৌছে দেওয়া হয়েছে। পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে…

Read More