সাভার ও ধামরাইয়ে জাতীয় শোক দিবস পালিত

সাভার ,১৫ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয় র‌্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র‌্যালি শেষে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের…

Read More

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৫ অগাস্ট ,২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান জানান। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে জাতির পিতা ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনকালে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকষ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ…

Read More

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

১৫ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং সেখানে অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আজ সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি বনানী কবরস্থানে ১৫ আগস্টের হত্যাযজ্ঞে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা ও মোনাজাতে শরীক হবেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া…

Read More

বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের উল্টো যাত্রার সূচনা হয়েছিল

১৫ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা নিছক একটি হত্যাকান্ড ছিল না, ৭৫-এর ১৫ আগষ্ট এই হত্যার মাধ্যমে দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশের উল্টো যাত্রার সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা,গণতন্ত্র ও সংবিধানকে ভূলুণ্ঠিত করে দেশের বেসামরিক সরকারকে উৎখাত করে অবৈধ সামরিক শক্তি ক্ষমতা দখল করে নেয় এবং এর পর থেকে অবৈধ ও অনাচারি শাসনের ইতিহাস রচিত হতে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসানুজ্জামান চৌধুরী ‘১৫ আগস্টের সামরিক অভ্যুত্থান মুজিব হত্যা ও ধারাবাহিকতা’ শীর্ষক গ্রন্থে বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কেবল শেখ মুজিবের হত্যাকান্ডই ঘটেনি, তৎকালীন…

Read More

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

১৫ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করবে দিনটি। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম…

Read More

নতুন ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি বেশি, মশা মারা হচ্ছে না

১০ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):জমে থাকা পানিতে মশার বিস্তার হচ্ছে। নগরে ডেঙ্গু–আতঙ্কের মধ্যে দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে মশকনিধনে তেমন কোনো কার্যক্রম নেই। এসব এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নির্মাণকাজ এবং জলাশয় বেশি থাকায় এসব এলাকায় ডেঙ্গু নিয়ে ঝুঁকিও বেশি। কিন্তু কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপই নেই। নতুন যুক্ত হওয়া এসব ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ব্যক্তি ও সরকারি পর্যায়ে বিভিন্ন নির্মাণকাজ চলছে। সড়ক, নর্দমা, পানিনিষ্কাশন নালা তৈরি হচ্ছে সিটি করপোরেশনের উদ্যোগে। পাশাপাশি অসংখ্য বহতল ভবন নির্মিত হচ্ছে ব্যক্তি উদ্যোগে। এসব নির্মাণকাজের স্থানে জমে থাকা পানিতে এডিসসহ অন্য মশা জন্মে। এ ছাড়া…

Read More

প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান

১০ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সোমবার এখানে সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আজ শনিবার ঈদগাহ ময়দানে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে ঈদগাহ ময়দানের প্যান্ডেল নির্মাণ, বৃষ্টি থেকে রক্ষার জন্য ত্রিপল ও সামিয়ানা টাঙানো, অন্যান্য সাজ সজ্জাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় ঈদগাহ ময়দান প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করবেন। পরে মেয়র সেখানে ঈদগাহের সার্বিক…

Read More

লাইন রেন্ট তুলে দিয়ে গ্রাহক ফেরাতে পারবে ল্যান্ডফোন ?

০৯ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):ধানমন্ডির বাসিন্দা আবুল মনসুর আহমেদ তার বাসায় শখ করে একটি ল্যান্ডলাইন সংযোগ নিয়েছিলেন। তিনি বলেন,‘ছোটবেলায় পাশের বাসায় টেলিফোন ছিল, আত্মীয়স্বজন সেখানে ফোন করতো। সেটা ধরতে গেলে তারা বাঁকা ভাবে তাকাতেন, আমাদেরও খুব বিব্রত লাগতো। কিন্তু তখন টেলিফোনের সংযোগ নেয়া খুব খরচের ব্যাপার ছিল, তাই নেয়া হয়নি। তখন থেকেই ইচ্ছা ছিল বাসায় একদিন টেলিফোনের সংযোগ নেবো।’ ২০১৩ সালের দিকে ঢাকায় ফ্ল্যাট কেনার পরে তিনি ল্যান্ডফোনের সংযোগ নেন, যদিও পরিবারের সব সদস্যের নিজস্ব মোবাইল রয়েছে। খরচও হয় সামান্য। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সেই ফোনের এখন আর চাহিদা নেই। ইনস্যুরেন্সের কর্মকর্তা…

Read More

নতুন ওষুধ দেশে পৌঁছেছে, শিগগিরই ছিটানো হবে : কাদের

০৯ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):নতুন ওষুধ দেশে এসে পৌঁছেছে। শিগগিরই ছিটানোর কাজ শুরু হবে। আমি মনেকরি সচেতনতা ও সাবধানতার সাথে যে কার্যকর ওষুধ আমরা প্রয়োগ করবো এবং তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্তণে আসবে। শুক্রবার বেলা ১১টার সময় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদের সময় ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবার্ত্মক চেষ্টা থাকবে। সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় যাতে পরিস্থিতি জটিল অস্থার সৃষ্টি না হয়,…

Read More

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন বন্ধ

০৯ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এতে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুর কাছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুই চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনচ্যুত বগিটি তোলার চেষ্টা করছেন। ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা…

Read More