২১ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ): বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।গাজীপুর ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম সরকার পিটিশনার হয়ে আজ রিটটি ( ৯৪৯/২০২১) দাখিল করেন।রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।কোনো বিলম্ব ছাড়াই রিটে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে আর্জি পেশ করা হয়েছে।রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বাংলাদেশের জন্য উপহার করোনার ২০ লাখ ডোজ হস্তান্তর
২১ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):: বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে দেয়া ভারতে উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ডের ২০ লাখ ডোজ হস্তান্তর করা হয়েছে।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে আজ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এই ভ্যাকসিনগুলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন।এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভ্যাকসিনগুলি যথাযথ নিয়মানুসারে বাংলাদেশে পৌঁছে দেওয়ার পরে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ…
Read Moreআজ ভারত থেকে ৩৫ লক্ষ টিকা বাংলাদেশে এসেছে :ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি,২০২১ (বিবিনিউজ):আজকে ভারত থেকে বাংলাদেশে ৩৫ লক্ষ করোনার টিকা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বৃহস্পতিবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় সাভার পৌরসভার কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এর মধ্যে বিশ লক্ষ টিকা ভারত সরকারের উপহার স্বরুপ ও ১৫ লক্ষ টিকা অর্থের বিনিময়ে এসেছে । তিনি আরও বলেন স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষকে ভারত আশ্রয় দিয়ে বন্ধুত্বের কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বলেও বলেন তিনি।মতবিনিময় সভায় এসময়…
Read Moreকোভিডকালে বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসকালে মানুষের জীবন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের বিশেষ পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার অনেকটাই বাংলাদেশ এড়াতে পেরেছে।প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা অনকটাই এড়াতে পেরেছে এবং মানুষের জীবন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের বিশেষ পদক্ষেপের ফলে দেশে করোনাভাইরাস পরিস্থিতি সহ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।’প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সাংসদ হাবিবর রহমান এবং জাতীয় পার্টির রওশন আরা…
Read Moreসাভারে অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ
ষ্টাফ রিপোর্টার, ২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আর্টিলারির আয়োজনে এ ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর ৯ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ কালে এসময় আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স,আশুলিয়া…
Read More৩১ পৌরসভায় ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি
১৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার বিকেলে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইসি সচিবালয়ের সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। এই দফায় সব পৌরসভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, মানুষের আস্থা বেড়েছে ভোটের প্রতি। ইভিএমে ভোট দিলে ভোট…
Read Moreভারত বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লক্ষ করোনার টিকা দেবে: ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এই কঠিন সময়ে ভারত বাংলাদেশকে উপহার হিসেবে বিশ লক্ষ করোনা ভাইরাসের ডোচ দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে করোনা ভাইরাসের স্বাস্থ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন সারা দেশে শীতার্তদের মাঝে সরকারী প্রতিনিয়ত শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।অনুষ্ঠানে এসময় ভারতীয় স্টেট ব্যাংকের কান্টি…
Read Moreআগামী ২০ জানুয়ারি ভারত থেকে আসছে ২০ লাখ টিকা
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):আগামী ২০ জানুয়ারি দেশে ২০ লাখ টিকা আসবে। অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার এই টাকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। আজ সোমবার সন্ধ্যায় সরকারের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল আবার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা। এর আগে আজ সকালে রিপোর্টাস৴ ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি…
Read Moreঘন কুয়াশায় ১০ ফেরি বন্ধ
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): ঘন কুয়াশায় রোববার রাত থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। নদী পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত। তবে কুয়াশায় নৌপথ দেখতে না পাওয়ায় রোববার রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, রোববার রাত ১০টার পর থেকে…
Read Moreমানুষ উন্নয়ন চায় বলেই পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন: ওবায়দুল কাদের
১৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ উন্নয়ন চায় বলেই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্রে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সকল সেক্টরে উন্নয়ন করে চলেছে। মানুষ এই সরকারের কাছে আরও উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।সেতুমন্ত্রী আজ সোমবার সকালে চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের…
Read More