মাদক বিরোধী অভিযানে ৫১ জন গ্রেফতার

২০ মার্চ ২০২১(বিবিনিউজ): রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬হাজার ৪৩১ পিস ইয়াবা, ২২০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা, ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট…

Read More

সারাদেশে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ): মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিখা থেকে নতুন করে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করে চলছে যা বিশ্ব নেতাদের কাছে প্রশাংসা কুড়িয়েছে। মতবিনিময় সভায় এসময় আশুলিয়া থানা আওয়ামী…

Read More

টিকা নিতে না পারা শিক্ষকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে মাউশি

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন শুরু হলেও কিছু শিক্ষক-কর্মচারী এখনো টিকা নিতে পারেননি। সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে সমস্যায় পড়া শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব শিক্ষকের টিকা গ্রহণ নিশ্চিত করতে তাঁদের তথ্য চেয়েছে মাউশি । নির্ধারিত গুগল ফরমে শিক্ষকদের তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার মাউশি এ-সংক্রান্ত এক আদেশ জারি করেছে। শিক্ষা অধিদপ্তর বলছে, forms.gle/nGYYzSsEYy6MFTZ89লিংকে প্রবেশ করে শিক্ষকদের তথ্য দিতে হবে। এ ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন, প্রতিষ্ঠানের ধরন, শিক্ষক-কর্মচারীর নাম, পদবি, এনআইডি নম্বর, জন্মতারিখ, মোবাইল…

Read More

বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশে চলমান টিকাদান কর্যক্রম এগিয়ে নিতে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পর্ষদ। এই ঋণ শোধ করতে ৩০ বছর সময় পাবে বাংলাদেশ। আজ শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই অর্থায়ন করবে। এ ঋণের আওতায় দেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অগ্রাধিকার পাবে। বিশ্ব ব্যাংক বলছে, ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস প্রজেক্ট’-এর অধীনে বিশ্ব ব্যাংকের অতিরিক্ত এই অর্থায়ন, প্রথম পর্যায়ে দেশের ৪০ শতাংশ নাগরিককে টিকা দেওয়ার সরকারের প্রাথমিক…

Read More

৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, রাউটার

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):দেশের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, রাউটার ও নেটওয়ার্ক সুইচ কিনবে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার চলতি বছরের সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) একাদশ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী জানান, সিসিজিপি সভায় আইসিটি বিভাগ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম ক্রয় প্রস্তাবটি বিভিন্ন বিভাগে বিভক্ত করা হবে। এ-সংক্রান্ত সারসংক্ষেপ পাওয়া গেলে ঠিকাদার সম্পর্কে বিশদ জানা যাবে। মন্ত্রিপরিষদের অতিরিক্ত…

Read More

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আশা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন। রাজাপক্ষেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টুইটে রাজাপক্ষে লিখেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সঙ্গে কাজ করতে চান। ঢাকায় আসার পর আরেকটি টুইট করেন রাজাপক্ষে। এই টুইটে…

Read More

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন শ্রীলংকার প্রধানমন্ত্রীর

১৯ মার্চ ২০২১(বিবিনিউজ):শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।আজ বেলা ১১টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তাকে স্বাগত জানান।পরে তিনি জাতীয় স্মৃতিসৌদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে উঠে করুণ সুর।পরে শ্রীলংকার প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পরিজাত ফুলের চারা…

Read More

যুক্তরাজ্য যেকোন প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে:ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ রিপোর্টার,১৮ মার্চ ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাজ্য সরকারের সর্ম্পক অনেক ভালো । যুক্তরাজ্য বাংলাদেশের যেকোন প্রয়োজনে সবসময় পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।বৃহস্পতিবার দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এসময় আরও বলেন,যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র ব্যবসা বাণিজ্যসহ সকল বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে । তিনি আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। যুক্তরাজ্য সরকার সবসময় বঙ্গবন্ধু শেখ…

Read More

জনগন সচেতন না হলে করোনা ভাইরাস ভয়াভহ রুপ নিতে পারে :স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৮ মার্চ ২০২১(বিবিনিউজ):দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার নতুন করে এই মহুতে লকডাউনের কথা চিন্তা ভাবনা করছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক স্বপন।বৃহস্পতিবার বিকেলে সাভারের আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইনসেপ্টা ভ্যাকসিন-এর বাল্ক ফ্যাসিলিটি, আর এন্ড ডি ফ্যাসিলিটি, প্রোডাকশন ফ্যাসিলিটি ও এনিম্যাল হাউস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক স্বপন এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হয়েছে দাবি করে তিনি আরও বলেন দেশের মানুষ করোনা ভাইরাসে সচেতনা না হলে…

Read More

নানা আয়োজনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

সাভার,১৮ মার্চ ২০২১(বিবিনিউজ):নানা আয়োজনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেক কাটার আয়োজন করেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। অন্যদিকে জন্ম বার্ষিকী উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন পরিষদে কেক কাটার আয়োজন…

Read More