১৮ মার্চ ২০২১ (বিবিনিউজ ) :দীর্ঘ প্রতীক্ষা ও টানাপোড়েনের পর অবশেষে আজ বৃহস্পতিবার উদ্বোধন হলো ৩৭তম অমর একুশে বইমেলার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলবে।আজ বিকেল চারটার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলা উৎসর্গ করা হয় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। মেলার মূল ভাবনা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
এসএসসির পাঠ ৬০ দিনে, এইচএসসি ৮০
১৮ মার্চ ২০২১ (বিবিনিউজ ) :শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক অফিস আদেশে এ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশনাটি দেওয়া হয়েছে। মাউশির আদেশে বলা হয়, ৩০ মার্চ সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভবনে সংস্কার বা মেরামতের প্রয়োজন হলে তা ৩০ মার্চের আগে করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, আন্তশিক্ষা…
Read Moreলকডাউনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি,জনগমাগম এড়ানোর নির্দেশ
১৮ মার্চ ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :দেশে করোনার সংক্রমণ বাড়লেও লকডাউনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি, তবে জনগমাগম এড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ দুপুরে রাজধানীর কৃষবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম যথাযথভাবে পালন করছে না। এ কারণে করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে না থাকে তাহলে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে থাকবে না। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা নিতে আবারও আহ্বান জানান মন্ত্রী।
Read Moreআগামীকাল বিসিএস দেবেন পৌনে ৫ লাখ প্রার্থী
১৮ মার্চ ২০২১ (বিবিনিউজ) :করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (১৯ মার্চ)। এ পরীক্ষায় প্রায় পৌনে পাঁচ লাখ প্রার্থী অংশ নেবেন। দেশে করোনার সংক্রমণের হার যখন ঊর্ধ্বমুখী তখন বিসিএস পরীক্ষা হলে আক্রান্তের হার বাড়তে পারে এমন আশঙ্কা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অনেক প্রার্থী। একদল পরীক্ষা স্থগিত চেয়ে আদালতে রিটও করেছিলেন। তবে, হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন। এরপর পাবলিক পরীক্ষা বন্ধসহ ১২ সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।কিন্তু এই পরীক্ষার সব প্রস্তুতি গ্রহণ করার পর ‘এ মুহূর্তে…
Read Moreবাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় বৈঠক
১৮ মার্চ ২০২১ (বিবিনিউজ) :বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকগুলো সই হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে যৌথ কমিশন গঠন (জেসিসি), পররাষ্ট্রসচিব পর্যায়ে নিয়মিত বৈঠক, সামুদ্রিক সম্পদ আহরণে সহায়তা ও সাংস্কৃতিক বিনিময়।প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সলিহ একান্ত বৈঠক করেন। পরে করেন দ্বিপক্ষীয় বৈঠক। এরপর দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো সই হয়। আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন সলিহ। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সলিহ বৈঠক করবেন। পরে…
Read Moreঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করার সুপারিশ
১৮ মার্চ ২০২১(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরু এবং যথাসময়ে সমাপ্ত করার সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়ালভাবে), এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, এবং রাবেয়া আলীম সভায় অংশগ্রহণ করেন।সভায় কমিটির অষ্টম বৈঠকের সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের আওতাধীন…
Read Moreআজ একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৮ মার্চ ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৩টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২১ উদ্বোধন করবেন।বাংলা একাডেমীর পরিচালক ও একুশে বইমেলা কমিটির পরিচালক ড. জালাল আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ মার্চ বিকেল ৩টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন।’এবারের অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না-১৯৫২’ এর আনুষ্ঠানিক প্রকাশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রন্থ উন্মোচন করবেন।পাশাপাশি, প্রধানমন্ত্রী মনোনীতদের মাঝে…
Read Moreশিশুদের জীবনকে আলোকিত করে গড়ে তোলার প্রতি আহ্বান করলেন প্রধানমন্ত্রী
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ভবিষ্যতের জন্য সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে রেখে শিশুদের জীবনকে আলোকিত ও সুন্দর হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘অভিভাবক শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্ট জন সকলের প্রতি আমি অনুরোধ করবো- শিশুদের প্রতি কোন ধরনের অত্যাচার বা প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখতে হবে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন এবং জনগণের প্রতিনিধি তাঁদের সবাইকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে।’শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ…
Read Moreবাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিবে ভারত
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত। অ্যাম্বুলেন্সগুলোর চারটি দেওয়া হবে সিলেটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এ উপহার প্রদান করা হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইসামি এ কথা জানিয়েছেন। দুই দিনের সফরে ২৬ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এ সফর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
Read Moreবঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিমানবাহিনীর মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন
১৭ মার্চ ২০২১(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপনে আজ বাংলাদেশ বিমানবাহিনী মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন করছে। এই উড্ডয়নশৈলীর মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করা হচ্ছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। আইএসপিআরের ওয়েবসাইটে বলা হয়, বিমানবাহিনী বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ‘১০০’ সংখ্যাটি তৈরির উড্ডয়নশৈলী প্রদর্শন করছে। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষ বৈমানিকেরা আজ মনোজ্ঞ উড্ডয়নশৈলীর মাধ্যমে বাংলার আকাশে এঁকে দেবেন ‘একশত’। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় এই উড্ডয়নশৈলী হচ্ছে। বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেনের সার্বিক…
Read More