মানিকগঞ্জের পিকআপচাপায় শিক্ষিকাসহ নিহত ২

২১ মার্চ ২০২২(বিবিনিউজ ) : মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের মাঠে ঠিকাদারী কাজের গাড়ী চাপায় এক শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার। স্থানীয়রা জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এসময় গাড়ির…

Read More

কান পাকা রোগের অন্যতম কারণ শিশুদের ফিডারে খাওয়ানো

২১ মার্চ ২০২২(বিবিনিউজ): একটা দেশের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন সু-নাগরিক। আর একজন সু-নাগরিক পেতে হলে শিশু বয়স থেকেই সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করা দরকার। এ জন্য সন্তান জন্মের পর থেকেই তার বেড়ে ওঠার প্রতি নজর দিতে হবে। বিশেষ করে শিশু বয়স থেকেই তার খাওয়ার প্রতি বিশেষ নজর দিতে হবে। সব সময় মনে রাখতে হবে- একটা শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। আজ কাল অনেকেই নাগরিক ব্যস্ততা কিংবা অনেক মা নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিশুকে মায়ের দুধের পরিবর্তে ফিডারে খাওয়ায়। যা মোটেই বিজ্ঞানসম্মত নয়। ফিডারে খাওয়ালে ছোট বয়স থেকেই বিভিন্ন…

Read More

শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

২১ মার্চ ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের বৃহত্তম ১৩শ’ ২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।পরিবেশ বান্ধব আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তির সাহায্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার মাধ্যমে বাংলাদেশ ‘মুজিব বর্ষে’ দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করে আরেকটি মাইলফলক অর্জন করেছে। ‘মুজিব বর্ষ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ।কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব থমকে দেয়ার পর এটিই সশরীরে প্রধানমন্ত্রীর প্রথম কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।পায়রা ১৩শ’ ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত রামনাবাদ নদীর পাশে ২ দশমিক…

Read More

শীতলক্ষ্যায় এ পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার

২০ মার্চ ২০২২(বিবিনিউজ):নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে, তবে বাকি ৪ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও রিফাত ফেরদৌস। জানা গেছে, সাঁতরে তীরে ওঠার পর স্ট্রোক করে মারা গেছেন জয়নাল ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধ। তিনি ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন। রবিবার দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি। এর আগে, দুপুর ২টার দিকে কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে ওই…

Read More

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ

২০ মার্চ ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। অন্যদিকে, বিএনপি’র জন্ম হয়েছে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে স্বৈরশাসনের পটভূমিতে।আজ রোববার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ বিবৃতি প্রদান করেছেন।ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান…

Read More

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চডুবি

২০ মার্চ ২০২২(বিবিনিউজ):নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় অন্তত ৩০ যাত্রীসহ এমএল আশরাফউদ্দিন নামের একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন জয়নাল আবেদিন নামের একজনের লাশ উদ্ধার করেছেন। আজ রোববার বেলা দুইটার দিকে শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা মো. আবু তাহের বলেন, রূপসী-৯ নামের কার্গোটি তাঁদের লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর অন্তত ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি ডুবে যায়। এ সময়…

Read More

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আর নেই

১৯ মার্চ ২০২২(বিবিনিউজ):সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই। আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৯২ বছর।সাহাবুদ্দীন আহমদের দুই ছেলে গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকেন। তার দুই মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছেন।দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ।তাদের ৫ সন্তানের মধ্যে সবার বড় ড. সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা…

Read More

আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ আসামী গ্রেফতার

১৯ মার্চ ২০২২(বিবিনিউজ):রংপুরের পীরগাছায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। পরে গ্রেফতারকৃতদের রংপুরের পীরগাছা থানায় হস্তান্তর করা হয়।দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায় র‌্যাব-৪।সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৪ আরো জানায়, গত ১২ই ফেব্রুয়ারি সকালে রংপুরের পীরগাছায় ইমরোজ হোসেন রনি নামে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেন। এছাড়া আত্মহত্যার সময় ওই যুবক ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাই সহ শ্বশুরবাড়ির আরো কিছু সদস্যকে দায়ী করেন। এই ঘটনায় নিহতের স্বজন মামলা দায়ের…

Read More

করোনায় দেশে টানা তিনদিন মৃত্যুশূন্য

১৭ মার্চ ২০২২(বিবিনিউজ): গত ৭২ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১১২ অপরিবর্তিত রয়েছে। ফলে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশ।এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।২৪…

Read More

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৭ মার্চ ২০২২(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রপতি হামিদ প্রথমে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং এ সময় বিউগেলে করুণ সুর বেজে ওঠে।এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান…

Read More