১৬ মার্চ ২০২২(বিবিনিউজ):আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হবে এ দিনটি। এর আগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ। যা এবছরের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে । দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হবে।স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।এই উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বাংলাদেশে পৌঁছেছে নাবিক হাদিসুরের মরদেহ, আগামীকাল জানাযা
১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এম ভি বাংলা’র সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার (তৃতীয় প্রকৌশলী) মো. হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছেছে।আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুখারেস্ট থেকে তার্কিশ এয়ারলাইসন (টিকে-৭২২) একটি ভাড়া করা ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় এসে পৌঁছে।হাদিসুরের মরদেহ নিতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স, চাচাতো ভাই সোহাগ হাওলাদার, খালা শিরীন আক্তার মমতাজ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য সরকার হাসানুর…
Read Moreবঙ্গবন্ধু সকল যুগেই প্রাসঙ্গিক ও সমকালীন : পরশ
১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা জোগাতে থাকবে।আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আগামী ২২ মার্চ আওয়ামী যুবলীগের কর্মসূচি সফল করার লক্ষ্যে ১০টি জেলার প্রতিনিধিবৃন্দের সাথে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।বৈঠকে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, নড়াইল, খুলনা, খুলনা মহানগর, বাগেরহাট ও…
Read Moreপাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ^কাপে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।অভিষেক বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৯ রানে হারিয়েছে উপমহাদেশের দল পাকিস্তানকে। পুরুষ বিশ্বকাপেও নিজেদের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।নিজেদের অভিষেক বিশ্বকাপ প্রথম জয়ের সন্ধানে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আকতার। ৮ দশমিক ৫ ওভারে ৩৭ রানের জুটি…
Read Moreরাজধানীর বাসা-বাড়িতে নিজস্ব সেপটিক ট্যাংক থাকতে হবে :তাজুল ইসলাম
১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি বাসা-বাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে নিজস্ব সেপটিক ট্যাংক থাকতে হবে।তিনি আরো বলেন, নগরবাসীকে সুয়ারেজ লাইন কোনভাবে সরাসরি লেক অথবা খালে না দেওয়ার জন্য সচেতন থাকতে হবে।তাজুল ইসলাম আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে আয়োজিত ‘নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ঃ আমাদের করণীয়-২০২২’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে আইন ও বিধি-বিধান লংঘন করে অপরিকল্পিতভাবে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে।তিনি বলেন, শহরের ৯৯ শতাংশ…
Read Moreখাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব
১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।তিনি বলেন, একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে শতবর্ষে যে কোন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সহায়ক হতে পারে।এফএও’র মহাপরিচালক (ডিজি) কু ডংইউ আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ প্রস্তাব দেন।প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে উদাহরণ হিসাবে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডিজিটালাইজেশন এবং উদ্ভাবনের প্রকল্প গ্রহণের জন্য একটি সমন্বিত তহবিল গঠনের জন্য এফএও’র ডিজিকে পরামর্শ দিয়ে বলেন, এ বিষয়ে বাংলাদেশ অবদান রাখতে…
Read Moreকরোনায় নতুন শনাক্ত ২৩৩
১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ):দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। মারা গেছেন তিনজন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ১৯৮ জন। মারা যান তিনজন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১২ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১ দশমিক ৮৮। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৭ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন নারী, একজন…
Read Moreহাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছাবে আগামীকাল
১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ):ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আগামীকাল সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাবে। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আজ রবিবার এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ রবিবার দুপুর ২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তার মরদেহ তুরস্কে ট্রানজিট হয়ে আসার কথা ছিল। তবে তুরস্কে তুষারপাতের কারণে সে ফ্লাইট বাতিল হয়ে গেছে। এখন তার মরদেহ প্যাসেঞ্জার ফ্লাইটে আনার চেষ্টা চলছে।উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩…
Read Moreফেসবুক স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ):গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। নিহত দুইজনের নাম নাঈম ও ফারুক। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে ৭ জনের মতো আহত হন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।
Read Moreনাটোরে বাজার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময়
১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ):জেলায় আজ বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।সভায় বাজারে নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান, কৃষি বিপণন অধিদপ্তর নাটোর কার্যালয়ের জেলা বাজার কর্মকর্তা মোঃ নূর মোমেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাজারে সরকারি নির্ধারিত মূল্য ব্যতিরেকে পণ্য বিক্রর কোন সুযোগ নেই। ক্রেতাদের ক্রয় ক্ষমতাও ব্যবসায়ীদের বিবেচনা করে…
Read More