স্টাফ রিপোর্টার,২১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):ঢাকার অদূরে সাভারে প্রকৃতির কোলে গড়ে ওঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই বিশ্ববিদ্যালয়ে এলাকায় রয়েছে নানা জীববৈচিত্র্য। তবে সবকিছু ছাপিয়ে সম্প্রতি সবার দৃষ্টি কেড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি গার্ডেন। প্রজাপতি গার্ডেন মূলত হরেক নাম আর রঙের প্রজাপতির এক পরিকল্পিত আবাস। সেখানে প্রজাপতিদের জন্য রয়েছে আলাদা আলাদা ঘর আর প্রজননকেন্দ্র। এখানে প্রজাপতিদের কেউ বিরক্ত করে না, তারা আপন মনে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মধু খায়। সকাল, দুপুর, সাঁঝে তারা পাখা মেলে। আকাশে ছড়ায় রঙ।জাহাঙ্গীরনগরের সবুজ ক্যাম্পাস হয়ে উঠেছে প্রজাপতির অভয়ারণ্য। সবুজ বনানী, নরম ঘাসের ডগায় দিনভর চলে তাদের ওড়াউড়ি।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
একটি মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় : সেতুমন্ত্রী
১৯ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি চিহ্নিত মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। দেশ-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা জানে না, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো পিছু হটতে জানেন না, তিনি এসবে ভয় পান না। এরা জানে না তিনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের স্বাধীনতা হেরে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা হেরে যাবে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকেন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সোমবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের যৌথসভায় এসব…
Read Moreসীমান্তে সর্বোচ্চ সতর্কতা
১৯ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গুলি চলছেই। শনিবার গভীর রাত পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ঢাকায় উচ্চ পর্যায়ে এক বৈঠকের পর সীমান্তে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের বেশ কয়েকটি এলাকায় মুহুর্মুহু গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে বিকাল সাড়ে ৪টার দিকেও ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। গোলাগুলির শব্দে ঘুমহারা সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আতঙ্কে ঘর থেকে কেউ খুব একটা বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে বসবাসকারী ৩০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে…
Read Moreবাংলাদেশের সকল দলের অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত: বিক্রম দোরাইস্বামী
স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকশিনার বিক্রম দোরাইস্বামী বলেছেন,বিশেষ কোনো ব্যক্তির প্রতি সমর্থন নয়,ভারত সবসময় বাংলাদেশ ও এ দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এ দেশের নেতা কে হবেন তাও নির্ধারণ করবে এ দেশের জনগণ। ঢাকায় কর্মজীবনের শেষ দিনে আজ শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। বিক্রম দোরাই স্বামী বলেন,ভারত প্রতিবেশি রাষ্ট্র হিসেবে সব সময় দেখতে চায় সুখী-সমৃদ্ধশীল ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের…
Read Moreগলফ খেলা ধীরে ধীরে দেশে জনপ্রিয় হচ্ছে: সাভারে সেনাপ্রধান
স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): গলফ খেলা সারাবিশ্বে জনপ্রিয় হলেও তা ধীরে ধীরে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শাফিউদ্দিন আহমেদ । তিনি আরো বলেন,গলফ নিঃসন্দেহে মানুষকে সুশৃংখল জীবন কাঠামোর মধ্যেআানতে পারে,তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা । সাভার গলফ ক্লাবে এমজিএইচ মনসুর কাব গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারের শাহিনুল হক ও এমজিএইচ গ্রুপের এমডি আনিস আহমেদ। তিন ব্যাপী এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন,লেফটেন্টেন কর্নেল মোহাম্মদ মাহবুবুল-উল- হক…
Read Moreতত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না :সেতুমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): বাংলাদেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সরকারী বাসভবন থেকে ঢাকার ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,বিএনপি দেশের মানুষের জন্য কাজ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য মায়া কান্না শুরু করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী…
Read Moreসারাদেশে ২০লক্ষ বেকার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সারা দেশে বিশ লক্ষ বেকার যুবককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ছয় মাস মেয়াদী তিনটি ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে যা অতীতে বিএনপি সরকার কখনোই করে নাই বলেও বলেন তিনি। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন,শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন…
Read Moreবাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না :ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না যাদের ঘর নেই সরকার তাদের খুজে বের করে নতুন করে গৃহসহ ঘর নির্মাণ করে দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন । কিন্তু একটি মহল আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেন তিনি। এসময় আশুলিয়া…
Read Moreসাভারে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করলেন বেপজা
স্টাফ রিপোর্টার,১১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া করণ এলাকার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে।দুপুরে দুপুরে ডিইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুরাতন ইপিজেডে মেসার্স শাহিন ফ্যাশন কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা চালু করেন ইন্দোনেশিয়ান। সেখানে কাজ করে আসছিলেন দুই হাজার ৮৩ জন শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না কওে বিভিন্ন অজুহাতে ২০২০ সালের ১ ডিসেম্বর কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে কারখানার…
Read Moreভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির হয়নি: সেতুমন্ত্রী
১০ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কি ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার তার বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান ।মন্ত্রী বলেন, বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোন অর্জন দেখতে না পাওয়ারই কথা।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা…
Read More