স্টাফ রিপোর্টার,৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ):ঢাকার সাভার ও ধামরাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা অষ্টমী এবং একই সাথে কয়েকটি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। হিন্দু ধর্ম মতে কুমারীকে মাতৃ রূপে আরাধনা করা হয় এবং কুমারী অবস্থায় দেবী থাকেন মহা শক্তিশালী। তাই দূর্গা পূজার পাশাপাশি কুমারী পূজা করে থাকেন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়। ঢাকার সাভার ও ধামরাইয়ে উপজেলায় এবার ৪শতাধিক মন্দিরে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সমম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে প্রায় চার শতাধিক মন্দিরে আজ মহা অষ্টমীতে ছিল হিন্দু ধর্মাবলম্বী…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ঢাকার ধামরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি অটোরিকশা দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন। দুপুরে ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাসনা কবরস্থানের পূর্বপাশে ও বাসনা বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ধামরাইয়ের টোপেরবাড়ি গ্রামের পরেশ সরকারের ছেলে পোশাক শ্রমিক প্রতুল সরকার (৪৮) ও বাসনা সরদারপাড়া গ্রামের ডেঙ্গরা সরদারের ছেলে মুদি ব্যবসায়ী নবুল্লা সরদার (৬৫)।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতুল সরকার দুপুরে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাসনা কবরস্থানের পূর্ব পাশে পৌঁছালে অপরদিক আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি…
Read Moreবাংলাদেশ বিরোধী অপপ্রচারের সমুচিত জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে এবং বিশ্বে বাংলাদেশ যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা ধরে রেখে মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলার আহ্বান জানান তিনি।নিউইয়র্কে তার অবস্থানকালিন হোটেল থেকে শনিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন।”প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও জাতির পিতার খুনিদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অর্থপাচারকারিসহ নানা অপরাধীরা রযেছে এই অপপ্রচারের নেপথ্যে।তিনি বলেন,…
Read Moreপঞ্চগড়ে নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু,নিখোঁজ অন্তত ৩০
২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে মারা গেছেন ১৫ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
Read Moreসাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ও আজ সকালে লাশ গুলো উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল দুপুরে প্রকাশ্যে সাভারের চাঁপাইনের তালবাগ এলাকায় রহিজ উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা। এছাড়াও গত পাঁচ দিন আগে সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত তিন যুবককে হত্যা করেছিলো দুর্বৃওরা। প্রতিনিয়ত এসব এলাকায় লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক আর উৎকষ্ঠা বিরাজ করছে।এলাকাবাসী বলছে,সকালে সাভারের রাজাশন এলাকা থেকে এক যুবক,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এক নারী,বনগাঁও ইউনিয়ন থেকে এক নারী,আমিনবাজার থেকে এক নারীর লাশ উদ্ধার করে…
Read Moreসাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মন্দির কমিটির সভাপতি ও হিন্দু ধর্মালম্বীদেও পাশাপাশি সকল ধর্মের মানুষ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নের্তৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন স্বঃতস্ফুর্তভাবে অংশগ্রহন…
Read Moreঅবসরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর, প্রজ্ঞাপন জারি
২২ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন তার অবসরের বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদকে ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ আগামী ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর…
Read Moreসাফজয়ী নারী ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা প্রধানমন্ত্রীর
২২ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। তিনি দেশে ফিরে নারী ফুটবল দলের যেসব খেলোয়াড়ের ঘর দরকার, তাঁদের ঘর করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইহসানুল করিম জানান, পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কার বাড়ির প্রয়োজন, সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে গতকাল বুধবার নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য রাঙামাটিতে তাঁর গ্রামের বাড়িতে ঘর নির্মাণে প্রয়োজনীয়…
Read Moreপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে জ্যেষ্ঠতা নির্ধারণ যেভাবে
জোহরা খাতুন,২১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): প্রাথমিকের শিক্ষক বদলিতে জ্যেষ্ঠতা নির্ধারণ যেভাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অন্য উপজেলায় বদলি হলে সেই উপজেলার তার ব্যাচের অর্থাৎ একই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতার তালিকার সর্বশেষ শিক্ষকের নিচে তার অবস্থান নির্ধারিত হবে। তবে, একই উপজেলার একই ব্যাচের একাধিক শিক্ষক অন্য উপজেলায় বদলি করা হলে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা মূল উপজেলার তালিকা অনুযায়ী নির্ধারিত হবে। ভিন্ন ভিন্ন উপজেলা থেকে একই ব্যাচের শিক্ষকদের বদলি করা হলে বদলিকৃত উপজেলায় যে শিক্ষক আগে যোগদান করবেন, তিনি জ্যেষ্ঠ হিসেবে বিবেচিত হবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপজেলার বাইরে বদলির ক্ষেত্রে…
Read Moreপ্রশ্ন ফাঁসে দিনাজপুর বোর্ডের ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত
২১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দিনাজপুর বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রশ্ন ফাঁসের এ ঘটনা ধরা পড়েছে। এ জন্য গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। রুটিন অনুযায়ী গণিত পরীক্ষা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) শনিবার (২৪ সেপ্টেম্বর), কৃষিশিক্ষা রোববার (২৫ সেপ্টেম্বর) এবং রসায়ন (তত্ত্বীয়) সোমবার (২৬ সেপ্টেম্বর) হওয়ার কথা। জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব মো. জহির উদ্দিন বলেন, এ ঘটনার প্রেক্ষাপটে তাঁরা কুড়িগ্রামে গিয়েছিলেন। এরপর সেখানে স্থানীয় প্রশাসন ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয়…
Read More