মোদিকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

৭ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নয়াদিল্লিতে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দ্রাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন কারণ এই পদ্মা সেতুতে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। পরে দুই দেশ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

Read More

পদ্মা সেতুতে বাইক চলাচল নিয়ে যা জানালেন সেতুমন্ত্রী

৭ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোটরসাইকেলে চেপে দেশের সবচেয়ে বড় সেতু পার হওয়ার সুযোগ দেওয়ার চিন্তা সরকারের আপাতত নেই। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে প্রথমে আমাদের কোনো নিষেধ ছিল না। কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে গেছে। যে সমস্যার জন্য পদ্মা সেতুই চলাচলের অনুপযোগী হয় যায়, এমনভাবে ছুটে সবাই।বিশৃঙ্খলার জেরে উদ্বোধনের পরদিনই (২৬ জুন) পদ্মাসেতুতে বাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। দুই মাসেরও বেশি সময় পার হলেও সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারের চিন্তা…

Read More

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়। এ জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তাঁর সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের চামেলি হল থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।…

Read More

বিএনপি আবার আগুন-সন্ত্রাসের পুনরাবৃত্তি শুরু করছে :সেতুমন্ত্রী

২ সেপ্টেম্বর ২০২২(বিবিনিইজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালের মতো আবার আগুন-সন্ত্রাসের পুনরাবৃত্তি শুরু করছে।আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের সঙ্গে হামলা-মারামারি করে মিডিয়া কাভারেজ পাওয়ার চেষ্টা করেন। আমরা আশঙ্কা করছি ২০১৩-১৪ তে তারা যেভাবে আগুন, সন্ত্রাস, বোমাবাজি করেছিল, সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা যখনই রাজপথে আসে, তখন আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য নিজেরাই…

Read More

কিলোমিটারে ৫ পয়সা বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত

৩১ আগস্ট ২০২২(বিবিনিউজ):জ্বালানি তেলের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বুধবার রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।…

Read More

বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না : প্রধানমন্ত্রী

৩০ আগস্ট ২০২২(বিবিনিইজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশ তার উন্নয়নের ধারা থেকে কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পতিত হবে না, বরং সব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে।প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখবেন (দলের নেতাকর্মীদের) যে- বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হতে পারে না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে কেউ কেউ শ্রীলংকা বানাচ্ছে বাংলাদেশকে। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, যেহেতু আপনারা আমাদের…

Read More

অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কাল শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

২৮ আগস্ট ২০২২(বিবিনিইজ):আগামীকাল সোমবার থেকে আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার বেলা ৩টায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। তিনি বলেন, ৩ মাস সময় দেয়ার পরেও যারা অনুমোদন নেয়নি তাদের আর সুযোগ দেয়া হবে না। সেবার মানের উপর ভিত্তি করে বেসরকারি হাসপাতালের তিনটি ক্যাটাগরি করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি।এর আগে ২৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের সব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য…

Read More

বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা বা পাকিস্তান হবে না : সেতুমন্ত্রী

২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ কষ্টে আছে। তবে এই অস্থিরতা, বাস্তবতা আমাদের সৃষ্টি নয়, আমরা বিশ্ব পরিস্থিতির মূল্য দিচ্ছি। এরকম দিন থাকবে না। মানুষের কষ্ট হচ্ছে সরকার এটা জানে। এই অবস্থাও থাকবে না। তিনি বলেন, বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা বা পাকিস্তান হবে না, উন্নত দেশ হবে। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। এই বৈরি পরিস্থিতিতেও তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী…

Read More

শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য রাষ্ট্রপতির আহ্বান

২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।‘অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা’। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখা পড়া’ হয় না এই অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্র প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।রাষ্ট্রপতি হামিদ বলেন, ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ও নিশ্চিত করতে হবে।স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি…

Read More

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল

২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধানসংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। ২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে একই বছরের ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। এ অবস্থায় সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধাসংক্রান্ত আইনের ৪১ (১) ধারাটি সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে হিউম্যান রাইটস…

Read More