স্টাফ রিপোর্টার,১১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া করণ এলাকার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে।
দুপুরে দুপুরে ডিইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুরাতন ইপিজেডে মেসার্স শাহিন ফ্যাশন কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা চালু করেন ইন্দোনেশিয়ান। সেখানে কাজ করে আসছিলেন দুই হাজার ৮৩ জন শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না কওে বিভিন্ন অজুহাতে ২০২০ সালের ১ ডিসেম্বর কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে কারখানার মালিকপক্ষ গা ঢাকা দিলে বেপজা কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেয়। পরে কারখানাটি নিলামে সর্বোচ্চ টেনডি টেক্সটাইল লিমিটেড কতৃপক্ষের কাছে আটষট্রি কোটি ছিয়াত্তর লক্ষ পয়ষট্টি হাজার ছয়শত নব্বই টাকায় বিক্রি করে দেন।

তিনি আরও জানান,আজ শ্রমিক কর্মকর্তাদের বেতনসহ সব কিছু পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও বেতন পাওয়ায় শ্রমিকরা অনেক খুশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজা কতৃপক্ষ সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়া নতুন করে কারখানাটি যে মালিক চালু করেছে তিনি সেখানে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানা গেছে।
