সাভারে পোশাক কারখানার চুরি হওয়া সুতা উদ্ধার ,গ্রেপ্তার ৩


স্টাফ রিপোর্টার, ২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :সাভারে একটি তৈরি পোশাক কারখানার চুরি হওয়া সুতা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়,সম্প্রতি সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার এ্যাপারেলস ভিলেজ কারখানা থেকে ৫,৫৪৮.৬২ কেজি সূতা প্রতারণা মূলকভাবে চুরি করে নিয়ে যায় দুস্কৃতিকারীরা। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে কারখানা কতৃপক্ষ। পরে সাভার মডেল থানার একটি বিশেষ টিম রাতে অভিযান চালিয়ে বিরুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে আসামীদের গ্রেপ্তার করে চোরাই সুতা উদ্ধার করা করে। গ্রেপ্তারকৃতরা হলো মোস্তফা জামাল (৪৪), নাজমুল হাসান (৩৫) ও মোঃ দেলোয়ার হোসেন (৪৪)।
অপরদিকে সাভারে বেপরোয়া গতিতে কাভার্ডভ্যান চালিয়ে আদুরী খানম (২৮) নামে এক যুবতীকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার অভিযোগে সাভার থানা পুলিশ কভার্ডভ্যান আটক ও চালককে গ্রেপ্তার করেছে।
ড্রাইভার মোঃ সবুজ হালদার (৩৩) বেপরোয়া গতিতে কাভার্ডভ্যান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার সময় সাভারের ভরারী এলাকার ভার্টেক্স গার্মেন্টেসের ১নং গেইটের সামনে তেঁতুলঝোড়া টু ভরারী পাকা রাস্তায় ভিকটিম আদুরী খানম (২৮) ধাক্কা দিয়ে গুরুতর জখম করে।

Related posts

Leave a Comment