৭ মে, ২০২২ (বিবিনিউজ): পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই।প্রতিমন্ত্রী আজ চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন।বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে শুক্রবার বিকেলে মিলারচর এলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনার সরকার মানেই জনগণের উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ সারা দেশে উন্নয়নের…
Read MoreMonth: May 2022
সাভারে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
৭ মে, ২০২২ (বিবিনিউজ):সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ কীভাবে ওই নদে আসল তা এখনও জানা যায়নি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিন বাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসরিন মাদারীপুর জেলার উমিত পুর আলীপুর এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে। তার বাবা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মেট্রো পলিটনের দারুস সালাম থানার বড় বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রো পলিটনের একই থানার গাবতলী বর্ধন বাড়ি এলাকায়।পুলিশ জানায়,…
Read Moreদেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
৭ মে, ২০২২ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নই একটি জাতির উন্নয়নের মূল বিষয়। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাব মোকাবিলায় উপযোগী অবকাঠামো নির্মাণে এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে বলেন।তিনি বলেন, মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লগ্নে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এ অনন্য অর্জনে প্রকৌশলীদের অবদান…
Read Moreআজ মহান মে দিবস
১ মে ২০২২(বিবিনিউজ ):মহান মে দিবস আজ। মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয় শিকাগোর হে মার্কেটে। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।এবারের…
Read Moreসাভারে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য এক মিনিটের ঈদ বাজার
১ মে ২০২২(বিবিনিউজ ) : ঢাকার সাভারে প্রতি বছরের ন্যায় এবার ও সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়েছে। উপজেলার হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনে্ এক মিনিটের এ ঈদ বাজার আয়োজন করে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। এক মিনিটের এই ঈদ বাজারে শিশুদের জন্য জামাকাপড় নারীদের জন্য শাড়ী ,পুরুষদের জন্য লুঙ্গি ,জুতো বিনামূল্যে পাওয়া যায় সেই সাথে ঈদের জন্য পোলাওয়ের চাউল সেমাই চিনি ও মুরগী দেওয়া হয়। ঈদের এক মিনিট এই বাজার চলবে ঈদের আগের দিন…
Read More