নতুনদের ছুড়ে ফেলার সংস্কৃতি থেকে বের হতে হবে : মাশরাফি

১৭ মার্চ ২০২২(বিবিনিউজ):পরীক্ষিত খেলোয়াড়দের এভাবে ছুড়ে ফেলে নতুনদের চেষ্টা করা আবার নতুনদের ছুড়ে ফেলা, এই সংস্কৃতি থেকে বাংলাদেশ দলের বের হতে হবে বলে মনে করেন দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বলেন, এনামুল হক বিজয়রা হারিয়ে গেছেন। সৌম্য সরকারের মতো খেলোয়াড়ও হারিয়ে যাওয়ার পথে। তাদের বিকল্প হিসেবে যাদের আনা হচ্ছে, তারাও থিতু হতে পারছেন না। এক-দুই সিরিজ দেখে বাদ দেওয়া হয়েছে সাইফ হাসান, শামীম পাটোয়ারীদের। ২০১৫ সালের দিকে বাংলাদেশের ওয়ানডে দল হঠাৎ সমীহের কাতারে চলে আসে। ওয়ানডে বিশ্বকাপেও দারুণ খেলে বাংলাদেশ। তারপর এই ফরমেটে অনেকটাই দাঁড়িয়ে গেছে…

Read More

করোনায় দেশে টানা তিনদিন মৃত্যুশূন্য

১৭ মার্চ ২০২২(বিবিনিউজ): গত ৭২ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১১২ অপরিবর্তিত রয়েছে। ফলে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশ।এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।২৪…

Read More

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৭ মার্চ ২০২২(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রপতি হামিদ প্রথমে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং এ সময় বিউগেলে করুণ সুর বেজে ওঠে।এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান…

Read More

আগামীকাল বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী

১৬ মার্চ ২০২২(বিবিনিউজ):আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হবে এ দিনটি। এর আগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ। যা এবছরের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে । দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হবে।স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।এই উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…

Read More

সাভারে সরকারী খালের মাটি ইটভাটায় বিক্রী

১৫ মার্চ ২০২২(বিবিনিউজ):সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সরকারী খালের মাটি কেটে ইটভাটায় বিক্রী করছে একটি অসাধু চক্র। কয়েকটি ভেকু দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট গভীর করে খালের মাটি কেটে নেয়ায় পাশর্^বর্তী কৃষি জমিগুলো হুমকির মুখে পড়েছে। যে কোন সময় কৃষকরে জমির পার ভেঙ্গে চলে যেতে পারে খালের গভীরে।  এছাড়া মাটি খেকোরা এলাকার প্রভাবশালী হওয়ায় দরিদ্র কৃষকের ভয়ে তাদের কিছু বলতেও পারছে না। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসেই খালের মাটি কেটে ইটভাটায় বিক্রী করছে মাটি খেকোরা। আর মাটি বিক্রী টাকা সময়মতো সহযোগীদের হাতে পৌছে যাওয়ায় বার বার…

Read More

বাংলাদেশে পৌঁছেছে নাবিক হাদিসুরের মরদেহ, আগামীকাল জানাযা

১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এম ভি বাংলা’র সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার (তৃতীয় প্রকৌশলী) মো. হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছেছে।আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুখারেস্ট থেকে তার্কিশ এয়ারলাইসন (টিকে-৭২২) একটি ভাড়া করা ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় এসে পৌঁছে।হাদিসুরের মরদেহ নিতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স, চাচাতো ভাই সোহাগ হাওলাদার, খালা শিরীন আক্তার মমতাজ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য সরকার হাসানুর…

Read More

বঙ্গবন্ধু সকল যুগেই প্রাসঙ্গিক ও সমকালীন : পরশ

১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা জোগাতে থাকবে।আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আগামী ২২ মার্চ আওয়ামী যুবলীগের কর্মসূচি সফল করার লক্ষ্যে ১০টি জেলার প্রতিনিধিবৃন্দের সাথে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।বৈঠকে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, নড়াইল, খুলনা, খুলনা মহানগর, বাগেরহাট ও…

Read More

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ^কাপে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।অভিষেক বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৯ রানে হারিয়েছে উপমহাদেশের দল পাকিস্তানকে। পুরুষ বিশ্বকাপেও নিজেদের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।নিজেদের অভিষেক বিশ্বকাপ প্রথম জয়ের সন্ধানে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আকতার। ৮ দশমিক ৫ ওভারে ৩৭ রানের জুটি…

Read More

রাজধানীর বাসা-বাড়িতে নিজস্ব সেপটিক ট্যাংক থাকতে হবে :তাজুল ইসলাম

১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি বাসা-বাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে নিজস্ব সেপটিক ট্যাংক থাকতে হবে।তিনি আরো বলেন, নগরবাসীকে সুয়ারেজ লাইন কোনভাবে সরাসরি লেক অথবা খালে না দেওয়ার জন্য সচেতন থাকতে হবে।তাজুল ইসলাম আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে আয়োজিত ‘নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ঃ আমাদের করণীয়-২০২২’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে আইন ও বিধি-বিধান লংঘন করে অপরিকল্পিতভাবে অনেক অবকাঠামো নির্মাণ করা হয়েছে।তিনি বলেন, শহরের ৯৯ শতাংশ…

Read More

খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব

১৩ মার্চ ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।তিনি বলেন, একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে শতবর্ষে যে কোন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সহায়ক হতে পারে।এফএও’র মহাপরিচালক (ডিজি) কু ডংইউ আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ প্রস্তাব দেন।প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে উদাহরণ হিসাবে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডিজিটালাইজেশন এবং উদ্ভাবনের প্রকল্প গ্রহণের জন্য একটি সমন্বিত তহবিল গঠনের জন্য এফএও’র ডিজিকে পরামর্শ দিয়ে বলেন, এ বিষয়ে বাংলাদেশ অবদান রাখতে…

Read More