শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি: দীপু মনি

১৬ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) :করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। রবিবার সকালে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরো বলেন, সারাদেশে শিক্ষার্থীদের টিকা দানের কর্মসূচি জোরলোভাবে চলছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। তিনি আরো বলেন, সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরও ব্যাপারটা নজরদারি করছে। স্বাস্থ্যবিধি…

Read More

জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৬ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশকে গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য।তিনি বলেন, একটি আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে দেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রুপান্তর করাই আমাদের লক্ষ্য।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী ২০০৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহারের উল্লেখ করে বলেন, তার সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ি সকল উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করেছে।তিনি বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং আমাদেরকে আরো…

Read More

সাভারে চাঁদাবাজি মামলার আসামি ধরতে ২ পুলিশ আহত

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):চাঁদাবাজির মামলার আসামি ধরতে গিয়ে চাঁদাবাজ গ্রুপের হামলায় দুই পুলিশের কর্মকর্তা আহত হয়েছে। আহত হয়েও আসামীকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। আহত পুলিশ কর্মকর্তারা হলেন-সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আশোক ও (এ এস আই) সাইফুল ইসলাম। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারের মুছার বাড়িতে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি শরিফ উদ্দিনকে (৫০)ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার শরিফ উদ্দিন ফকির নামা বাজারের মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে। এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, আমরা আজ সন্ধ্যায় চাঁদাবাজি মামলার…

Read More

সাভারে থেমে নেই ভেজাল গুড় উৎপাদন

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): শীত এলেই বাঙালি বাহারি পিঠার স্বাদ ও গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে। আর এ পিঠা বানাতে ব্যবহার করা হয় আখ কিংবা খেজুর গুড়। শীতে ভোক্তাদের টার্গেট করে সাভারের নামাবাজারে গড়ে উঠেছে বেশ কিছু ভেজাল গুড়ের কারখানা। চিটাগুড়, চর্বি, রঙ ও আঠা মিশিয়ে এসব কারখানায় তৈরি করা হচ্ছে আখ ও খেজুর গুড়। সাভারের এমন একটি কারখানার নাম রুপা এন্টারপ্রাইজ। যেখানে দিনের আলোয় উৎপাদন না হলেও রাতে ধুম পড়ে ভেজাল গুড় উৎপাদনের। রাতের মধ্যেই টনটন ভেজাল গুড় উৎপাদন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে। আর এমন গুড় কিনে নিজের অজান্তেই বিষ…

Read More

জাবিতে পরীক্ষা স্থগিত

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):করোনা সংক্রমণ ও আক্রান্তের হার বেড়ে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম তথ্য নিশ্চিত করেন।অধ্যাপক নুরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। সব দিক বিবেচনা করে আপাতত এক সপ্তাহের জন্য সশরীরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার (১৬-২০ জানুয়ারি) পর্যন্ত এই সিদ্ধান্ত থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। আমরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ রাখছি। সেখানের পাওয়া তথ্য মতে, করোনা…

Read More

একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু রবিবার

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও এ বছরের প্রথম অধিবেশন আগামীকাল বিকেল ৪টায় শুরু হচ্ছে। সংবিধানে অনুযায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইতোপূর্বে এ অধিবেশন আহ্বান করেন।বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি প্রথম বৈঠকে আগামীকাল রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। এরমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত১৫ বছরের সফল কর্মকান্ড তুলে ধরা হবে।সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষনে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে। সংসদ সচিবালয়…

Read More

ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত, সুনামির শঙ্কা

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতন শুরু হয়েছে। এ কারণে দেশটির বিভিন্ন অধিকাংশেই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। শনিবার এক প্রতিবেদনে টোঙ্গার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্নুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দিয়েছে। এছাড়া আগ্নেয়গিরি জালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়ছে আগ্নেয়গিরির ছাই।রাজধানীসহ টোঙ্গাজুড়েই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। দেশটির পুলিশ বাহিনী ইতোমধ্যে…

Read More

মাস্ক ছাড়া ঢুকতে মানা, ট্রেনে অর্ধেক আসনে যাচ্ছেন যাত্রীরা

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। মুখে মাস্ক নেই, এমন ক্রেতার কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। এমনকি টিকিট থাকলেও মাস্ক না থাকলে স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়াআজ শনিবার সকাল ১০টা থেকে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করে এ চিত্র দেখা গেছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে।দেশে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণরোধে গত সোমবার সার্বিকভাবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরদিন মঙ্গলবার আজ থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, স্টেশনে ঢুকতেই…

Read More

অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব

১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):শিক্ষামন্ত্রী দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি গুজব। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষামন্ত্রী এ–সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা–সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সভা করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এ মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ–সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান করা থেকে…

Read More

দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে : তথ্যমন্ত্রী

১৩ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে।আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশে হানাহানির উদ্দেশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করা, বিদেশিদের কাছে অপপ্রচার চালানো, সেগুলো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। গতকাল (বুধবার) আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এই…

Read More