১৩ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : জাতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন হাভিয়ের কাবরেরা। আগামী শনিবার ঢাকায় পা রাখতে যাচ্ছেন এই স্প্যানিশ। নতুন কোচের প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। বালিতে স্বাগতিকদের বিপক্ষে ২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছিল বাফুফে। ম্যাচ দুটি বাতিল হয়ে গেছে। কারণ, জাতীয় দলের সব খেলোয়াড়ের দুই ডোজ টিকা দেওয়া নেই। এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় গিয়ে দুটি ম্যাচ খেলার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। ইন্দোনেশিয়া থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও…
Read MoreMonth: January 2022
‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৩ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):গবেষণা লব্ধ জ্ঞানকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায় তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণাতেও জোর দিয়ে দেশের অব্যবহৃত সম্পদকে গবেষণার মাধ্যমে মানুষের কাজে লাগানোর আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার সাথে সাথে এই গবেষণা লব্ধ জ্ঞান আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায় তার ওপর আমরা জোর দিচ্ছি। মৌলিক গবেষণার পাশাপাশি প্রয়োগিক গবেষণার ওপরও জোর দিতে হবে। এ বিষয়ে যারা গবেষক তারা নিশ্চয়ই এ বিষয়ে কাজ করবেন।’শেখ হাসিনা আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র…
Read Moreমাস্ক না পরলে জরিমানা, জেলও হতে পারে:স্বাস্থ্যমন্ত্রী
১২ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) :প্রতিটি কর্মক্ষেত্রে বৃহস্পতিবার থেকে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার বিকালে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিপিসিএস) প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
Read Moreঅফিস-আদালত খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী কতটা যৌক্তিক
১২ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) :আগের দুই দফায় অর্ধেক যাত্রী পরিবহনের নিয়মের পাশাপাশি বাসে ভাড়াও ৬০ শতাংশ বাড়িয়ে দিয়েছিল সরকার। কিন্তু পরিবহনমালিক-শ্রমিকেরা এর চেয়েও বাড়িয়ে আদায় করেন। অফিস-আদালত, কলকারখানাসহ সবকিছু খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে। যাতায়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সবকিছু খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক—এ প্রশ্ন দেখা দিয়েছে। পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোয় অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলাচল নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া ট্রেনের ওপর চাপ বাড়বে। লেগুনা, সিএনজিচালিত…
Read Moreঅমিক্রন শনাক্ত বেড়ে ৩০
১০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):দেশে করোনার অতি সংক্রমক অমিক্রন ধরনে নিশ্চিত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৩০ হয়েছে।দেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে অমিক্রনে সংক্রমিত এই রোগী শনাক্ত হয়েছে। করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) আজ সোমবার এ তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার (৭ জানুয়ারি) সকাল নাগাদ জিআইএসএআইডিতে বাংলাদেশে অমিক্রনে সংক্রমিত নিশ্চিত রোগীর সংখ্যা ছিল ২০। তিন দিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৩০ হলো। ৩০ জনের সবাই ঢাকার। গত ১০ ডিসেম্বর দেশে প্রথম অমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট…
Read Moreস্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন ও জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দী থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি…
Read More৭৫ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থী করোনার টিকা পায়নি: দীপু মনি
১০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজারের বেশি। তাদের মধ্য ৭৫ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি। আজ সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমাদের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজারের বেশি। তাদের মধ্যে প্রায় ৪৪ লাখ প্রথম ডোজ টিকা পেয়েছে। আর দুই ডোজ টিকা পেয়েছে ৪ লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৪৮ লাখের ১৯ হাজারের বেশি শিক্ষার্থী করোনার…
Read Moreশিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রেখে সংক্রমণ কীভাবে এড়াতে পারি। যারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, তারা গুজব ছড়াচ্ছেন। সব সময়ই এমন গুজব ছড়ানো হয়। আপনারা গুজবে কান দেবেন না। রবিবার দুপুরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ আহ্বান জানান।শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম চলছে। সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়, সে…
Read Moreআজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু
৮ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া আজ শনিবার থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ থেকে। আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। ওই নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে। ভর্তির নীতিমালায় জানানো হয়েছে, এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির…
Read Moreসাভারে জামানত হারাচ্ছেন ২৭ জন চেয়ারম্যান প্রার্থী
৮ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :আশানুরূপ ভোট না পাওয়ায় সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ ২৭ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ৫ম ধাপের ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়েছেন মোট ৫৩ জন প্রার্থী। এর মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ প্রার্থীসহ ২৭ জনই হারাচ্ছেন জামানত। তাদের মধ্যে উপজেলার বিরুলিয়া ও শিমুলিয়া ইউনিয়নে…
Read More