স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাকারিগররা। এ সময়ে দম নেওয়ার ফুরসত নেই কারিগরদের। এখন চলছে কাদামাটির দিয়ে প্রতিমার তৈরী। তার পর প্রতিমাতে পড়বে রংতুলির আঁচড়। করোনা মহামারিতে গত বছর দুর্গা প্রতিমার কারিগদের হাতে কাজ কম ছিল । এ বছর সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে প্রায় তিন শতাধিক মন্ডপে দুর্গাপূজা হবে বলে জানা গেছে। এ বছর করোনার পরিস্থিতি অনেক স্বাভাবিক হওয়ায় মন্ডপের সংখ্যা বেড়েছে। ইতি মধ্যে,দুর্গাপুজা উপলক্ষে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করছেন স্থানীয় পুলিশ প্রশাসন। দুর্গাপুজা উপলক্ষে পুজা মন্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। প্রতিটি মন্ডপে স্বাস্থ্য বিধি মেনে উৎসবে যোগ দেয়ার জন্য অনুরোধ করেছেন প্রশাসন।
দুর্গা উৎসব আসলে এসব মৃৎশিল্পীদের কদর বেড়ে যায়। বছরের অন্যান্য সময় তারা কৃষি কাজসহ বিভিন্ন পেশায় কাজকর্ম করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন।করোনাকালীন পরিস্থিতির মধ্যে মানবেতর জীবনযাপন করেছে এসব মৃৎশিল্পীরা। করোনা ভাইরাসের দুশ্চিন্তা থাকলেও সেপ্টেম্বর মাসে সংক্রমণ ও মৃত্যুর হার কমার কারণে আনন্দ-উৎফুল্লতা নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা প্রতিমা তৈরির কাজে নেমে পড়েছেন তারা। সঠিক সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে বলে পরিবারের সদস্যরা ছাড়াও বাড়তি শ্রমিক নিয়ে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন তারা। দুর্গাপুজা উপলক্ষে হিন্দু পাড়াগুলোতে উৎসবের আমেজ বইছে ছোট বড়সহ সকল বয়সী মানুষের মাঝে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য বিশেষ নিরাপত্তা নেয়া হবে মন্ডপগুলোতে ।
