আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না:ওবায়দুল কাদের


স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় গাবতলী আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি হুশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, আমিনবাজারে ২০৪ কোটি টাকা ব্যয়ে ৮ লেনে ২৩২ দশমিক ৯৪ মিটার দৈর্ঘ্য ২য় সেতুর প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। গত ফেব্রুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরু হয়, যা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,বিএনপির যেকোন আন্দোলন দমন করার জন্য সরকার প্রস্তুত রয়েছে,দেশে আন্দোলনের নামে কোন দল বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। সেতুমন্ত্রী বলেন , আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। এই লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই।
মন্ত্রীর সাথে এসময় সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment