প্রশ্ন ফাঁসের উৎস ‘বাণিজ্যিক কোচিং’ বন্ধ চান শিক্ষকরা

বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে প্রশ্নপত্র ফাঁসের অন্যতম উৎস্যের জন্য দায়ী করে তা বন্ধের দাবি জানিয়েছে দেশের শিক্ষক সংগঠনগুলো। শিক্ষক সংগঠনগুলোর মতে, কোচিং সেন্টারগুলো শিক্ষার্থী টানতে সংক্ষিপ্ত সাজেশন আকারে প্রশ্ন ফাঁস করছে। প্রশ্ন ফাঁসে শুধু শিক্ষকদের দায়ী না করে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে বন্ধ করলে প্রশ্ন ফাঁস অনেকাংশে বন্ধ হবে। বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি)। শিক্ষকরা বলছেন, দেশব্যাপী বাণিজ্যিক কোচিং রমরমা। ট্রেড লাইসেন্স দিয়ে পরিচালিত সারাদেশে এ ধরনের কত কোচিং সেন্টার আছে সে হিসাব কারো কাছে নেই। রাজধানীর অলিগলি থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত এ…

Read More

টাঙ্গাইলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৩

টাঙ্গাইল, ২২ ডিসেম্বর : জেলার কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে আজ বিকেলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- রনি বেগম (২৬) ও তারা বানু (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তারা হলেন- সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বড় বিন্যাফৈর গ্রামে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হতাহতরা টাঙ্গাইল থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভূঞাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারী অটোরিকশাটি কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে পৌঁছলে…

Read More

স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপিস্টদের সমান গুরুত্ব দিতে হবে : সায়মা ওয়াজেদ

ঢাকা, ২৩ ডিসেম্বর : অটিজম ও নিউরোডেভলপমেন্ট ডিজঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীদের জন্য একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে গুরুত্বারোপ করে বলেছেন, স্বাস্থ্যসেবায় অন্যদের মতো ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশে স্বাস্থ্যসেবার ইতিহাস দেখলে দেখা যায় প্রথম থেকেই ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীরা অবহেলিত। তাদের সম্পর্কে সাধারণ মানুষের সঠিক ধারণা এবং নিয়ন্ত্রণের অভাব ছিল। সায়মা ওয়াজেদ বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো একটি রেগুলেটরি বডি গঠন করে কিভাবে এই সেবা আরো যুগোপযোগী করা যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এর মাধ্যমে নির্ধারণ করতে হবে…

Read More

রসিক নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না : মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া, ২৩ ডিসেম্বর : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের কোন প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তির জনপ্রিয়তা ও আঞ্চলিকতা কাজ করে। কিন্তু জাতীয় নির্বাচনে একটি দলের উন্নয়ন কর্মকান্ড ও জনপ্রিয়তা ফলাফলে কাজ করে। এ কারণে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হয়েছে। তাই এই নির্বাচনের ফলাফলের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না’। শুক্রবার দুপুরে কুষ্টিয়া সুগার মিলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।…

Read More

মানুষের পাশে দাঁড়ান, তাদের আস্থা অর্জন করুন : কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী

ঢাকা, ২১ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের তাদের নির্ধারিত এলাকায় সাধারণ দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের সমস্যা দেখা এবং সেসব সমস্যা সমাধানে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর শাহবাগে বিসিএস এডমিনিস্ট্রেটিভ একাডেমির ১০২ ও ১০৩ তম আইন ও প্রশাসনিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভাষণদানকালে শেখ হাসিনা বলেন, যে সব কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সর্বোচ্চ আন্তরিকতা থাকতে হবে। তাদের পাশে দাঁড়ান এবং তাদের আস্থা অর্জন করুন।’ তিনি বলেন, কর্মকর্তাদের অবশ্যই মনে রাখতে হবে যে, শুধু ফাইলে সই করাই…

Read More

সাভারে জমি দখলকে কেন্দ্র করে ১০০ রাউন্ড ফাঁকা গুলি

সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারখোদা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি-ঘর লক্ষ্য করে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বন বিভাগের কর্মকর্তারা।   বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।   এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে বিরুলিয়ার শ্যামপুর কুমারখোদা এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগের কয়েক শতাংশ জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে দেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। বুধবার দুপুরে গাজীপুর বন বিভাগের কর্মকর্তারা তাদের জমি উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাতে বাধা দেয়। এসময় বন বিভাগের কর্মকর্তারা…

Read More

বিএনপির রংপুর কাণ্ডারি কাওছার জামান: রসিক নির্বাচন

কে হচ্ছেন নগর পিতা- এনিয়ে গোটা শহরে চলছে নানা জল্পনা-কল্পনা। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মধ্য থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন নগর পিতা, এমনটাই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী কাওছার জামান। এক নজরে তার সম্পর্কে টুকটাক জেনে নেয়া যাক। কাওছার জামান দলের মহানগর কমিটির সহ সভাপতি। তথ্য অনুযায়ি, ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারি আলী আকবর ও সামছুন নাহার দম্পত্তির ঘরে জন্ম কাওছার জামানের। ৭ ভাই দুই বোনের…

Read More

সরফুদ্দীনের জ্যেষ্ঠ রাজনীতিক হয়ে ওঠার গল্প: রসিক নির্বাচন

প্রথমবারের মত দলীয় প্রতীকে এই ভোটযুদ্ধের মধ্য দিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন রংপুরের দ্বিতীয় নগর পিতা। কে হচ্ছেন নগর পিতা- এনিয়ে গোটা শহরে চলছে নানা জল্পনা-কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মধ্য থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন নগর পিতা। এক নজরে দেখে নেয়া যাক, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুর বেড়ে ওঠা আর রাজনীতির গল্প। ঝন্টু জীবনের অধিকাংশ সময় দিয়েছেন রাজনীতিতে। করেছেন মুক্তিযুদ্ধ। বিভিন্ন সময় বরণ করেছেন কারাবাস। নির্বাচিত হয়েছেন উপজেলা…

Read More

যুক্তরাজ্যে বড়দিনে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৪

যুক্তরাজ্যে বড়দিনে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাত্ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশ হামলার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসছে ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে লক্ষ্য করে সম্ভাব্য হামলাটি চালানো হতো বলে ব্রিটিশ কাউন্টার টেরোরিজম পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বিবিসি জানায়, ৩১ বছর বয়সী একজনকে আটক করার পর বোমা নিস্ক্রিয়কারী…

Read More

মার্চে বলিউডের ছবির কাজ শুরু করবো: মম

অভিনেত্রী জাকিয়া বারী মম বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া অরুণ চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলতাবানু’তে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি তিনি শেষ করেছেন তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজ। দুটি চলচ্চিতেই তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। অভিনয় প্রসঙ্গে মম বলেন,‘নাটক কিংবা চলচ্চিত্র, দু জায়গাতেই আমি ভালো ভাবে কাজ শেষ করার চেষ্টা করি। তবে নাটকের চাইতে চলচ্চিত্রে কাজ করলে চরিত্র নিজের মধ্যে ভালোভাবে ধারণ করা যায়। দুটি চলচ্চিত্রে চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।’ এদিকে কয়েকমাস আগে বলিউডের নির্মাতা ফয়সাল সাইফের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মম।…

Read More