৪ জুন ২০২৬ (বিবিনিউজ ): দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অফিস জানায়, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায়…
Read MoreCategory: সারাদেশ
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
৪ জুন ২০২৬ (বিবিনিউজ ): বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয়…
Read Moreআশুলিয়ার শিউলি সিনেমা হলে দর্শক সারীতে অফিসার ছবির নায়ক ও জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েবসহ অন্যান্যরা
ষ্টাফ রিপোর্টার,৩ জুন ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় ঐতিহ্যবাহী শিউলি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে দারুণ সাড়া ফেলেছে অ্যাকশন ও বিনোদনধর্মী চলচ্চিত্র ‘অফিসার’। ঈদের দিন থেকে মুক্তির পর প্রতিটি শো-তেই হলবিমুখ দর্শকদের সিনেমা মুখী হতে দেখা গেছে। সম্প্রতি সিনেমাটির টিম আকস্মিকভাবে হল পরিদর্শনে গেলে দর্শকদের মাঝে তৈরি হয় বাড়তি উন্মাদনা।সাভারের আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার শিউলি সিনেমা হল। যেখানে দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছে বিপুল সংখ্যক দর্শক আর চিরচেনা সেই আমেজ। ঈদের দিন থেকে হলটিতে সগৌরবে চলছে বদিউল আলম খোকন পরিচালিত এবং মাহাবুবা শাহরীন প্রযোজিত নতুন অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘অফিসার’। সম্প্রতি ছবিটির…
Read Moreজাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন
২৫ মে ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)-র ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ এক ব্রিফিংয়ে প্রশাসক জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক…
Read Moreঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬৮০ জন পরিবারে ২৫০০ টাকা করে বিতরণ
সাভার,স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধামরাই উপজেলায় ৬৮০ জন পরিবারের মাঝে ২৫০০ টাকা করে বিতরণ করা হয় । টাকা বিতরণ অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক ধানরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোহিতুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি…
Read Moreসাভারের হেমায়েতপুরের কুরবানির পশুর চামড়ার জন্য চামড়া শিল্পনগরী (ট্যানারি) সম্পূর্ণরূপে প্রস্তুত
সাভার,স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২৬ (বিবিনিউজ ):আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার চামড়া শিল্পনগরী (ট্যানারি) সম্পূর্ণরূপে প্রস্তুতি সম্পন্ন করেছে। কারখানাগুলোতে মজুত রাখা হয়েছে লবণসহ নানা রাসায়নিক দ্রব্য। এছাড়া প্রস্তুত রয়েছেন অতিরিক্ত কর্মী। এবার ৬০ থেকে ৭০ ভাগ চামড়া টেনারিতে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। এজন্য দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় এই ট্যানারিতে চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। পরিবেশ দূষণ রোধ এবং শতভাগ কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্য নিয়ে এবার ট্যানারি মালিক ও বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির…
Read Moreবাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।’ তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার…
Read Moreআশুলিয়ার পানধোয়া বাজারে স্থানীয় বিএনপি কার্যালয় উদ্বোধন
শেখ এ কে আজাদ,সাভার,২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):গ্রাম পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের আশুলিয়ার পানধোয়া বাজারে স্থানীয় বিএনপি ওয়ার্ড কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।শনিবার দুপুরে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় ফিতা কেটে অস্থানীয় নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিপদে-আপদে একে অপরের…
Read Moreসাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন
শেখ এ কে আজাদ,সাভার,২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভার পৌরসভার একমাত্র ও ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সাভার রেডিও কলোনি মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন করেন ঢাকা-১৯ সাভার ও আশুলিয়া আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার পৌরসভার হাট কর্তৃপক্ষের আয়োজনে এবং হাটের ইজারাদার মোঃ দেলোয়াার হোসেন মাদবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম, সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান আলী ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা হাটের…
Read Moreরামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
২২ মে, ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পল্লবীর বাসায় গিয়ে রামিসার বাবা-মায়ের সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী রামিসার বাবার সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর রামিসার বাবা-মা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় রামিসার বাবা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমরা এথানে নোংরা পরিবেশ আছি বলে আমার মেয়েকে হারিয়েছি। আমরা একটা ভালো পরিবেশে থেকে আমার বড় মেয়েটা নিয়ে বাস করতে চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। আপনাদের একটা ভালো পরিবেশে থাকার বিষয়টি…
Read More