দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে : সাভারে জাবিতে শিক্ষামন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,সাভার,২০ জুন ২০২৬ (বিবিনিউজ ): দেশের সব শিক্ষা বোর্ডে মেধা মূল্যায়নের মানদন্ডে মেধা মূল্যায়নের লক্ষ্যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দেশের নয়টি শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বর্তমান পদ্ধতিটি আর যৌক্তিক নয়। মেধার সঠিক মূল্যায়নের লক্ষ্যে এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া…

Read More

সাভারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘এনহ্যান্সিং মিডিয়াশন প্রাক্টিসেস’ বিষয়ক কর্মশালা

ষ্টাফ রিপোর্টার,সাভার,১৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত ব্র্যাক সিডিএম-এ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘এনহ্যান্সিং মিডিয়াশন প্রাক্টিসেস: কেস ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড কেস রেফারেল সিস্টেম’ শীর্ষক এই বিশেষ কর্মশালা।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, লিগ্যাল এইড ডিপার্টমেন্টের মাধ্যমে আদালতে মামলার জট কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।​মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আরো বলেন মিডিয়েশনের মাধ্যমে মামলার নতুন ফাইলিং এবং চলমান উভয় ধরনের মামলা কমাতে আমরা কাজ করছি। তবে ন্যায়বিচার…

Read More

সাভার বাসস্ট্যান্ডে হকার উচ্ছেদ॥ জনমনে স্বস্তি, পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের

শেখ এ কে আজাদ,সাভার,১৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাসস্ট্যান্ড এলাকার উভয় পাশে যানজটমুক্ত এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিতে অবৈধ হকার উচ্ছেদ অভিযান আবার পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশে সাভার উপজেলা প্রশাসন এ উচ্ছেদ কার্যক্রম চালায়।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মহাসড়কের উভয় পাশে ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।অভিযান চলাকালে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মহাসড়কের পাশে অবৈধ ভাবে নির্মিত অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে…

Read More

সাভার সরকারি কলেজে দীর্ঘ প্রতীক্ষার অবসান॥ যাত্রা শুরু করল ‘শিক্ষক ক্লাব’

ষ্টাফ রিপোর্টার,১৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভার সরকারি কলেজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করল আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘শিক্ষক ক্লাব’। ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠার প্রায় ছয় দশক পর এই প্রথম শিক্ষক-শিক্ষিকাদের জন্য নিজস্ব বিনোদন, বিশ্রাম ও সৃজনশীল চর্চার এক মিলনস্থল উন্মুক্ত হলো। আজ অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ক্লাবের শুভ উদ্বোধন করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা।উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হালিম, অধ্যাপক আব্দুল হাকিম, প্রভাষক শহিদ এবং সাবেক প্রভাষক বদিউল আলম। এছাড়াও…

Read More

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

১৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): দেশের সকল মহানগরসহ গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন এবং নতুন খেলার মাঠ স্থাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের বিষয়ে এই সভায় বিশেষ জোর দেওয়া হয়। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক দেশের সকল জেলায়…

Read More

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

১৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আমার সবচেয়ে বেশি নির্ভরতা। তাই নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য ‘এসএসএফ’ প্রতি আহ্বান জানাই। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সে দিকেও বিশেষভাবে…

Read More

স্বাধীনতার ৫৪ বছর পর ধামরাই সরকারি কলেজে বাস সার্ভিস চালু: খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা

শেখ বাশার,১৮ জুন, ২০২৬(বিবিনিউজ):দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি লাঘবে চালু হলো বাস সার্ভিস। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ দুটি দ্বিতল বাস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছে।ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বাস সার্ভিসের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ তমিজ উদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ কলেজের…

Read More

সাভারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত

ষ্টাফ রিপোর্টার,সাভার,১৭ জুন ২০২৬ (বিবিনিউজ ):​ঢাকার সাভার সরকারি কলেজে বিদ্রোহী কবি, বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রতিভা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সাভার সরকারি কলেজে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।​বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন। দ্রোহ, প্রেম ও সাম্যের এই কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।​তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত…

Read More

সাভারে এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা ও ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন এবং বিএলআরআই পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার,সাভার,১৬ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারের বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড চত্বরে বসতে যাচ্ছে বিশেষ আয়োজন। এলডিডিপি প্রকল্পের সফল সমাপ্তি কর্মশালা এবং নবনির্মিত ‘বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য কর্মশালা। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান…

Read More

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত

১৬ জুন ২০২৬ (বিবিনিউজ ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের ১৩তম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি এবং সংশোধিত ২টি রয়েছে। আজকের সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো— প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট…

Read More