আমি মুকুটের জন্য এখানে আসিনি: এভ্রিল

আমি আপনাদের এভ্রিল, আপনাদের চোখে চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন আছি এবং আপনাদের ভালোবাসায় থাকবো। যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাল্যবিবাহ নিয়ে আমি কাজ করবো, যাতে আর কোন মেয়ের স্বপ্ন না ভাঙ্গে। এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। কথাগুলো মুকুট হারানো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলের। গতকাল বুধবার রাতে ফেসবুকে দেয়া একটি ভিডিওতে জান্নাতুল নাঈম বলেন, আমি মুকুটের জন্য এখানে আসিনি। এসেছি একটি ম্যাসেজ দেয়ার জন্য, আর সেটি হলো বাল্যবিবাহ। আমি চাই এই বাল্যবিবাহ বন্ধ করতে। এজন্য আমার যা যা করা দরকার আমি সব করব। এভ্রিল আশা প্রকাশ…

Read More

রোহিঙ্গা গ্রামগুলো পুড়ে ছাই : কূটনীতিকদের বিবৃতি

ঢাকা, ৪ অক্টোবর : মিয়ানমারে কর্মরত অধিকাংশ পশ্চিমা দেশসহ ২০ দেশের রাষ্ট্রদূত এক যুক্ত বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা গ্রামগুলো পরিদর্শনকালে দেখেছেন যে তাদের বাড়ি-ঘর পুড়ে ছাই। মঙ্গলবার বসতবাড়ির বাসিন্দারা অন্য কোথাও পালিয়ে গেছে এবং তারা সেনাবাহিনীর সহিংসতায় ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখেছেন। গতকাল ওই অঞ্চলে মিয়ানমার সরকারের সহযোগিতায় রাখাইন সফর শেষে কূটনীতিকরা বলেন, ‘আমরা দেখেছি গ্রামগুলো পুড়ে গেছে এবং সেখানে কোন মানুষজন নেই… সেখানকার সহিংসতা অবশ্যই থামাতে হবে।’ কূটনীতিকরা বলেন, ‘আমরা ওই সফরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখেছি’ এবং ‘আমরা আরেকবার আহ্বান জানাচ্ছি সেখানে যেন মানুষ নির্বিঘেœ বসবাস করতে পারে।…

Read More

বিশ্ব শিশু দিবস আজ

‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার উদযাপিত হচ্ছে বিশ্ব শিশু দিবস-২০১৭। বিশ্বের সকল শিশুর অধিকারের বার্তা নিয়ে বিশ্ব শিশুরা আজ মিলিত হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালন করা হয়। এই দিবসের মধ্যদিয়ে শুরু হয় শিশু অধিকার সপ্তাহ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এবছরই প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন কারাগারে বড় হওয়া শিশুরা। শিশু…

Read More

বিশ্ব প্রবীণ দিবস আজ

১ অক্টোবর : বিশ্ব প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে – ‘ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন’। প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে…

Read More

আটিগ্রামে ১৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী মা বুড়ি মেলা শুরু

ডেস্ক রিপোর্ট:  শনিবার  ১৪ জানুয়ারী থেকে পৌষ সংক্রান্ত উপলক্ষ্যে শুরু হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী মা বুড়ির মেলা। এই উপলক্ষ্যে রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রামে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা বুড়ির (বনদূর্গা) মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ, বলাকা সংসদ ও মেলা কমিটি যৌথ ভাবে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। এ কর্মসূচীর মধ্যে উদ্বোধনী সভা ছাড়াও রয়েছে ১৫ দিন ব্যাপী পৌষ মেলা, আলোচনাসভা ,সার্কাস ,পুতুল নাচ, জারী, সারী, বাউল গানসহ বহু বিনোদন অনুষ্ঠান। পন্ডিতদের মতে হিন্দুদের এই ধর্মীয়…

Read More

নাটক ও চলচিত্রে ব্যস্ত আরিফ হাসান

 অভিনয়ে ব্যাস্ত সময় পাড় করছেন আরিফ হাসান। এই মুহুর্তে তিনি অভিনয় করছেন সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘বৈশাখী টিভির’ জন্য ঈদের বিশেষ ছয় পর্বের ধারাবাহিক ‘কিড সুলাইমানে’ এই নাটকে আরও যারা অভিনয় করেছেন মোশাররফ করিম, মোনালিসা, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, তারেক স্বপন, কাজী উজ্জ্বল, শামছি, জুলফিকার চঞ্চল, স্বর্ণা, রুবিনা রেজা জুই, মনিরা মিঠু, কল্প ও রুবেল। নাটকটির শুটিং হচ্ছে উত্তরা সহ গ্রামের বেশকিছু সুন্দর লোকেশনে। এছাড়া কক্সবাজারের ইনানী, হিমছড়ির মনোরম লোকেশনে ‘ফেইম ক্রিয়েটিভ প্রডাকশনের’ ব্যানারে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় টেলিফিল্ম ‘বসন্ত মেঘ’ ও একক নাটকে অভিনয় করছেন তিনি। সাথে রয়েছেন অভিনেতা…

Read More

অবশেষে আলাদা পরিচয়পত্র পাচ্ছেন জ্যেষ্ঠ নাগরিকরা

অবশেষে দেশের এক কোটি ৩০ লাখ জ্যেষ্ঠ নাগরিক আলাদা ‘সিনিয়র সিটিজেন’ কার্ড বা পরিচয়পত্র পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্রের আদলেই প্রবীণদের স্বীকৃতি বা পরিচয়পত্র দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের সঙ্গে ডাটা শেয়ার করে সমাজকল্যাণ মন্ত্রণালয় এই পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। দক্ষ জনবল নিয়োগ এবং নির্বাচন কমিশন থেকে ডাটা শেয়ারিংয়ের পর পরিচয়পত্র তৈরির কাজ শুরু করবে মন্ত্রণালয়। এ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বাংলানিউজকে বলেন, দক্ষ জনবল নিয়োগ এবং নির্বাচন কমিশনের সঙ্গে ডাটা শেয়ারিংয়ের পর শুরু হবে পরিচয়পত্র তৈরির কাজ। ২০১৩ সালের ১৮ নভেম্বর ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জ্যেষ্ঠ…

Read More