সাভারে আরএমএসের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

সাভারে অসহায় ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকায় উর্মি এন্টার প্রাইজ অফিসে সম্পদ ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে (আর,এম,এস) এ শীত বস্ত্র বিতরণ করা হয়। ওই এলাকার প্রায় আড়াই শতাধীক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ¦ী আব্দুল গণি। কণকনে শীতে অসহায় মানুষরা শীত বস্ত্র পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান। এসময় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি অসহায় ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণে সবাইকে এগিয়ে…

Read More

হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

দীপক চন্দ্র পাল-ধামরাই (ঢাকা) : আজ সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ১৫ টি বিষয়ে বিভিন্ন শেণ্রীর দুই শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ হয়রত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত ষভায বক্তব্য রাখেন ছিনিয়র সহকারী শিক্ষক মোঃ শীদুল্লাহ লিটন,শিক্ষক মাহফুজুর রহমান সহ আরো অনেকে। প্রতি বছর এই ঐতিহ্যবাী বিদ্যাপীঠে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন মুখি ধারা বজায় রেখে শিক্ষার্থীদের প্রশিক্ষনেরও ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টিতে এবার জেএসসি পরীক্ষায় শত পাশের অধিকারী হয়েছে। এবারজেসেসিতে ৪০২ জন পরীক্ষায়…

Read More

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)। জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি অটোরিকশা তিন যাত্রী নিয়ে উপজেলার চিরারচর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোর তিনযাত্রীর মৃত্যু হয়।

Read More

আরসিসিআই পাবলিক স্কুল কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

রংপুর, ১৬ জানুয়ারি : আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সোমবার দিনব্যাপী এক বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠাটিতে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য হিসেবে কুয়াশাসিক্ত শীতে বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুমকে কিছুটা স্মরণ করিয়ে দিতে নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ হায়দারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও…

Read More

রামগড়ে অস্ত্রসহ ২ পাহাড়ি সন্ত্রাসী আটক

রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি অস্ত্রসহ দুইজন পাহাড়ি সন্ত্রাসী আটক করেছে পুলিশ। তারা হলেন- সুজন চাকমা (২৮) ও আব্বাই মারমা (৩৩)। রবিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী ও পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে রামগড় থানাধীন দুর্গম এলাকা প্রেমতলায় যৌথবাহিনী অভিযানে যায় সিন্ধুকছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল। ওই এলাকায় জনৈক এক নৃগোষ্ঠীর ঘরে তল্লাসি করতে গেলে দুজন সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যৌথ বাহিনী পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে…

Read More

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

গাজীপুর, ১৫ জানুয়ারি : জেলার শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক যুবক এবং ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী বাজারে দিপা রাণী মল্লিক (১৮) নামের এক কলেজছাত্রীকে বাস চাপা দেয়। মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এলাকায় দ্রুত গতির একটি কভার্ড ভ্যান ওই যুবককে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।…

Read More

আশুলিয়ায় কারখানায় শ্রমিকদের উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়াতে মালিকপক্ষের পিঠা উৎসব

দিয়া ইসলাম , সাভার :  কারখানায় শ্রমিকদের উৎপাদনে উৎসাহ বাড়াতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সোমবার সকালে আশুলিয়ার জিরাবো বটতলা এলাকায় সাউদার্ন ক্লথিংস লিমিটেড কারখানায় মালিকপক্ষ শ্রমিকদের উদ্দেশ্যে এ পিঠা উৎসব করেন। ফিতা কেটে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন সাউদার্ন ক্লথিংস লিমিটেড এর চেয়ারম্যান খন্দকার ইলিয়াস হোসেন। সাউদার্ন ক্লথিংস লিমিটেড এর চেয়ারম্যান খন্দকার ইলিয়াস হোসেন বলেন কারখানার শ্রমিকরা সবসময় উৎপাদনে ব্যাস্ত থাকেন। তাই এই শীতের মাসে শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে এই পিঠা উৎসবের আয়োজন। শ্রমিকরা জানিয়েছে তাদের জন্য মালিক পক্ষ…

Read More

সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে সিলেট পল্লী বিদ্যুত্ সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। নিহতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শুক্লা তরফদার (৩০) তার দেড় বছরের শিশুকন্যা ইতপা রানী (৫) এবং তার শাশুড়ী অমকা রানী (৫৫)। এদিকে দুর্ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে দেন। জৈন্তাপুর থানার ওসি খান মো.…

Read More

সাভারে খ্রীষ্টানদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

দিয়া ইসলাম : রবিবার দুপুরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়শন এর উদ্যোগে সাভারের ধরেন্ডা পুরাতন বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও  ওই এলাকার প্রায় কয়েক’শ খ্রীষ্টান সম্পদায়কে এ শীত বস্ত্র বিতরণ করেন। প্রচন্ড শীতে শীত বন্ত্র পেয়ে অনেকেই হাসিমুখে বাড়ি ফিরে যান। অন্যদিকে সাভারের ভাকুর্তা এলাকায় প্রায় চার শতাধীক পরিবারের মাঝে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন,ধরেন্ডা ধর্মপল্লীর…

Read More

সাভারে এবার ৮ বছরের শিশুকে ধর্ষণ

দিয়া ইসলাম , সাভার : সাভারে সাড়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে পঞ্চাশ বছরের এক রিক্সাচালক। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের স্ত্রীকে আটক করেছে পুলিশ। সাভারের আড়াপাড়া এলাকায় জনৈক কাসেমের বাড়িতে শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, রাতে তার মেয়েকে বাড়ির পাশে একটি রাস্তা থেকে মুখ চেপে ধরে রিক্সাচালক আব্দুল সাত্তার শেখ তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা মা-বাবাকে জানান। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক থাকলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে…

Read More