সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের আলোচনাসভায় হামলার ঘটনায় জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ট্রাকিং করে সাতক্ষীরা সদর থানা পুলিশ সোমবার গভীর রাতে খুলনা শহর থেকে তাকে গ্রেফতার। এদিকে, এ হামলার ঘটনায় সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মান্নানকে ১ নং আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব : জাহাঙ্গীরনগর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে। রবিবার দুপুরে মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শিরোনামে এ সাংস্কৃতিক উৎসবে বিশ্ববিদ্যালয়ে দুই কিলোমিটার দীর্ঘ মুক্তি সংগ্রামের আলপনা আঁকার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং নাটক মঞ্চায়িত হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসকে স্বরণ করে এই আয়োজন বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ।
Read Moreসাভারে ক্যান বিয়ারসহ চার মাদক ব্যবসায়ী আটক
দিয়া ইসলাম : সাভারে ২২০ বোতল ক্যান বিয়ারসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। শনিবার রাতে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন, হাদি (৪০), সুমন বেপারী (২৯), সুমন মিয়া (২২) ও চান কুমার সরদার (২৮)। এ সময় তাদের কাজ থেকে মদ বিক্রির নগদ ২৩৮০ টাকা উদ্ধার করা হয়। সাভার নবীনগর র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি টং দোকানে অভিযান চালিয়ে ২২০ বোতল বিয়ারসহ চার জনকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতে…
Read Moreভালুকায় ভবনে বিস্ফোরণে একজন নিহত, দগ্ধ ৩
ময়মনসিংহের ভালুকার হবিববাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় আরো তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে পুলিশ উদ্ধার করেছে। শনিবার রাত একটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পুরো বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে। আশেপাশে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, বিস্ফোরণে ওই ভবনের তিনতলার দেয়াল ভেঙে পড়েছে। দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম সাহিন (২৩)। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার…
Read Moreসন্ত্রাসীর হামলা আহত পুলিশ
সাভারে দুই পুলিশ সদস্যের উপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে সাভার থানা রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় এসময় আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত করা হয়েছে। পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক এনামুলের সঙ্গীয় ফোর্স নাজমুল (কং নং-৫৫৬) এবং জাকির (৮২১) মাদক বিরোধী অভিযান শেষে শনিবার ভোররাতে সাভার থানা রোডে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সংলগ্ন মার্কেটে সাদা পোশাকে খাবার খেতে যায়। এ সময় পুলিশ সম্পর্ক পাশ্বর্বী তালবাগ মহল্লার বখাটে সোহান, মনিরসহ তাদের সহযোগীরা…
Read Moreসৈয়দপুরে অগ্নিকাণ্ডে বস্তার গোডাউন পুড়ে ছাই
নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড গোলাহাট কবরস্থান গেটে গতকাল শুক্রবার রাত ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে একটি বস্তা গোডাউনের দুই হাজার বস্তা, একটি মোটর সাইকেল, দুটি বস্তা সেলাইয়ের মেশিন, আসবাবপত্র, দুটি ইলেকট্রিক মিটারসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোয়েল দিয়ে আগুনের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্ত কারখানার মালিক ও সৈয়দপুর ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী মোস্তাকিম, সুজন, সোহেল সহ প্রতিবেশী অন্যান্যরা জানায়, এলাকার রেলওয়ে কারখানার কর্মচারী কাইয়ুমের ছেলে রিজওয়ানের বাড়ি (যেখানে সপ্তাহ…
Read Moreশীতলক্ষ্যায় নৌকা ডুবিতে নিখোঁজ ৫, উদ্ধার চলছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার এ ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- রাজধানীর বাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি…
Read Moreদৌলতপুরে মধ্যবয়সীকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে এনামূল কাজী (৪৬) নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের চার-রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এনামূল কাজী মৌবাড়িয়া কাজীপাড়া গ্রামের মৃত শামসের কাজীর ছেলে। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন জানান, মৌবাড়িয়া মসজিদকে কেন্দ্র করে একই এলাকার দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এনামূল কাজীর উপরে হামলা চালিয়ে হত্যা করতে পারে বলে মনে হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, উভয় পক্ষই আওয়ামী লীগ…
Read Moreঅপহরণের পর কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
দিয়া ইসলাম : সাভারে এক কলেজছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত কলেজছাত্রের পরিবারের সদস্য ছাড়াও প্রায় একহাজারের বেশি এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ। মানববন্ধনে সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ বলেন, অপহরণের পরে ওই কলেজ ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। সরকারের উচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর করা। তাহলে আর কেউ…
Read Moreগুলশানে জোড়া খুন
গুলশান কাঁলাচাদপুর স্কুলের পাশে জোড়া খুনের ঘটনা ঘটেছে। দুইজনই গারো নারী বলে জানা গেছে। বিস্তারিত আসছে…
Read More