ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

ফেনী শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় পিকআপ চাপায় এক অন্ধ পথচারী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, লালপোল এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে অন্ধ পথচারী পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি পিকআপ চাপায় ঘটনাস্থলে নিহত হন। নিহত পথচারী সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সরোয়ার হোসেন (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির পিতা গত সপ্তাহে মারা যান। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এ অবস্থায় ফুটওভারব্রিজ ব্যবহার না করে হাইওয়ের রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

Read More

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগরপথে ইয়াবার বড় চালান এনে খালাসকালে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে সাত কোটি টাকার আ্ড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় চিহ্নিত চার চোরাকারবারীদের পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, কক্সবাজারের গত বুধবার রাত ১১টার দিকে সাগরপথে ইয়াবার বড় চালান এনে খালাসের গোপন সংবাদ পাওয়া যায়। এই খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নির্দেশনায় ওসি (তদন্ত) এসএম আতিক উল্লাহ, অপারেশন অফিসার রাজু আহমেদ, সেকেন্ড অফিসার মহির উদ্দিন খান, এসআই সাইদুল ইসলাম, এএসআই তাপস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টহল দল অভিযান চালায়। মেরিন…

Read More

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ সারাদেশে আরো ৯জন নিহত

ফেনীর ফুলগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই মাদক বিক্রেতা সারাদেশে পুলিশ ও মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীতে দুইজন, মাগুরায় দুইজন, আখাউড়ায় একজন, নারায়ণগঞ্জে একজন, কুমিল্লায় দুইজন। আহত হয়েছেন ৯ পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো খবর : ফেনী : বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী জাম্বুড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সামিরান শামীম উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে ও অপরজন ফুলগাজী…

Read More

রাজধানীতে ৩৩টি ককটেলসহ গ্রেফতার ২

রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে ৩৩টি ককটেলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোমিনুর রহমান (৩১) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শেরে বাংলা নগর থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরে বাংলা নগর থানার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন মিজান জামে মসজিদের দক্ষিণ পার্শ্বের গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Read More

রাজধানীতে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক নিরাপত্তকর্মী খুন হয়েছেন। রবিবার গভীর রাতের কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের সামনে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নিরাপত্তাকর্মীর নাম নুরুন্নবী। তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ ক্যান্টনমেন্ট শাখায় দায়িত্বরত ছিলেন। সেমাবার বিকাল ৩টায় খুনের বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এএসআই উম্মে সালমা বলেন, সোমবার সকালে খুনের খবর পেয়ে খানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে। কেন, কারা নিরাপত্তাকর্মীকে খুন করেছে তা এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে…

Read More

বগুড়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৪

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। উপজেলার বীরগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ মণ্ডল বলেন, বগুড়া থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা নন্দীগ্রাম উপজেলায় যাচ্ছিল। এসময় বগুড়াগামী একটি খালি ট্রাক পারতেখুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার ১৫ যাত্রী গুরুতর আহত হয়। বগুড়ার হাইওয়ে পুলিশ ও কুন্দারহাট ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে…

Read More

বাঁচানো গেল না মুক্তামনিকে

রক্তনালীতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামনি অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে। আজ বুধবার সকাল সোয়া ৮ টার দিকে মুক্তামনি তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়।মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন অনলাইনকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে ১৩ বছরের মুক্তামনির দেহের দেড় বছর বয়সে একটি মার্বেলের  মতো গোটা দেখা যায়। সেটি পরে বড় আকার ধারণ করে। কয়েক বছর আগে থেকে তার আক্রান্ত ডান হাতটি একটি  গাছের ডালের আকার ধারণ করে পচে উঠতে থাকে। বিভিন্ন সংবাদ মাধ্যমে মুক্তামনির…

Read More

সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সাভারের উত্তর কলমা এলাকায় পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে আরশাদ শিকদার নামের (৩০) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এলাকাবাসী জানায়. পূর্ব শক্রুতার জের ধরে উত্তর কলমা এলাকায় হিরু শিকদারের ছেলে আলম শিকদার (৩৩) ও আরশাদ শিকদারকে (৩০) বাড়ি থেকে ডেকে উত্তর কলমা নিয়ে যান জিনজিরা এলাকার সন্ত্রাসী সাইফুল, নাজমুল, আতিক ও মিরাজ। পরে সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ…

Read More

ঝিনাইদহে বিশেষ অভিযানে ৪৬ জন আটক

ঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ১৩ জন, শৈলকুপা থেকে ২ মাদক ব্যবসায়ীসহ ১০ জন, হরিণাকুন্ডু থেকে ১ মাদক ব্যবসায়ীসহ ৩ জন, কালীগঞ্জ থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ৭ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে আটক করা হয়। এসময় বেশ…

Read More

গত রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

সারাদেশে রবিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আটজন নিহত হয়েছেন। রাজশাহী, যশোর, নরসিংদী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে এ ঘটনা ঘটে। যশোর: পুলিশ বলেছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনজন মারা যান। সোমবার সকালে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল: ঘাটাইলে র‌্যাব-১২ এর সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। এতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। রাজশাহী: বেলপুকুর থানার ছোট জামিরা এলাকায় র‌্যাব-৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিপুল…

Read More