বরিশাল, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ নারী লুসি হেলেন ফ্রান্সিস হোল্টের সহায়তায় এগিয়ে এসেছেন। লুসি হেলেন ৫৭ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। প্রতি বছর ভিসা নবায়নের অবসান ঘটিয়ে শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ১৫ বছরের মাল্টিপল বাংলাদেশী ভিসাসহ লুসি হেলেনের হাতে তার পাসপোর্ট তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জনসভার আগে ১৫ বছরের মাল্টিপল ভিসাসহ লুসি হেলেনের হাতে তার পাসপোর্টটি তুলে দেন।’ প্রেস সচিব বলেন, পাসপোর্ট হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মানবতাবাদী লুসি হেলেনের সঙ্গে কথা বলেন। লুসি হেলেন বর্তমানে বরিশাল শহরে অক্সফোর্ড…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জনগণের মধ্যে কোন আতঙ্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা, ৯ ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার পর জনগণের মধ্য কোন ধরনের আতঙ্ক নেই। বৃহস্পতিবার খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনমনেও কোন ধরনের আতঙ্ক নেই। তবে এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এ দলকে তো নিষিদ্ধ করা হয়নি। যেকোনও কর্মসূচি তারা তো নিতেই পারে। তবে রায়কে কেন্দ্র করে বিএনপি যদি কোনও কর্মসূচি দেয়, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ তা প্রতিহত করবে। তবে কেউ যেন ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য সতর্ক থাকবে পুলিশ। খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘তার বয়স, ২ বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাকে পুরাতন ঢাকার যে পুরনো কেন্দ্রীয় কারাগার ছিল সেখানে রাখা হবে। সাবেক প্রধানমন্ত্রী এবং একটা বড় দলের চেয়ারপার্সন হিসেবে তার যেসব সুবিধা পাওয়ার কথা তাকে তা দেয়া হবে।’ খালেদা জিয়ার বর্তমান বাসভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারেও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তীতে যেকোনও সময় যেকোনও সিদ্ধান্ত নিয়ে ওনাকে যেকোনও জায়গায় নেওয়া হতে পারে।
ঢাকা, ৯ ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার পর জনগণের মধ্য কোন ধরনের আতঙ্ক নেই। বৃহস্পতিবার খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনমনেও কোন ধরনের আতঙ্ক নেই। তবে এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এ দলকে তো…
Read Moreপ্রধানমন্ত্রী রোববার ইতালি যাচ্ছেন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইতালিতে ৪ দিনের সরকারি সফরে রোববার রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দিচ্ছেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। রোববার ভোরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্স’র একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা…
Read More‘আতঙ্কিত হওয়া অর্থহীন, পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠছে। আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালত-৫ এ মামলার রায় ঘোষণা করা হবে। রায়কে ঘিরে দেশব্যাপী জনমনে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক তৈরি হয়। তবে সাধারণ মানুষের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। রাতে তিনি ইত্তেফাককে বলেন, আতঙ্কিত হওয়া অর্থহীন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে চলাফেরা করবে। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে। কোন ধরনের অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা…
Read Moreরাজধানীতে অতিরিক্ত ১২ হাজার পুলিশ, শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রদানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনগুলোতে দিনব্যাপী তল্লাশি চালিয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে সন্দেহভাজন হিসেবে ৩২৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আবাসিক হোটেলগুলোতে ইতোমধ্যে পুলিশ গিয়ে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে না রাখার নির্দেশনা দিয়েছে। শুধু ব্যক্তিগত চিকিৎসা, নিয়োগ পরীক্ষা ও সরকারি কোনো কাজ ছাড়া কেউ আবাসিক হোটেলে থাকতে পারবে । এমন নির্দেশনার প্রেক্ষিতে সোমবার বিকাল থেকেই আবাসিক হোটেলগুলোয় এক ধরনের বোর্ডার শূন্য পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশে পুলিশ ও র্যাবের পাশাপাশি বুধবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন…
Read Moreপ্রধানমন্ত্রী দিনব্যাপী পটুয়াখালী ও বরিশাল সফরে আসছেন আজ
বরিশাল, ৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দিনব্যাপী পটুয়াখালী এবং বরিশাল সফরে এসে শেখ হাসিনা সেনানিবাসসহ দুই জেলায় ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে বরিশালে ৭৫টি এবং পটুয়াখালীতে ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। তিনি বৃহস্পতিবার বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী সকাল ১১টায় পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া পটুয়াখালী জেলার ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর…
Read More‘আউশ ধানের উৎপাদন বাড়াতে ৪০ কোটি টাকার বীজ-সার’
আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের ২ লাখ ৩৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৪০ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার দেবে সরকার। আজ বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা জানান। মতিয়া চৌধুরী বলেন, দেশের ৬৪ জেলার কৃষকদের উফশী আউশের জন্য ৩২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১৭০ টাকা এবং ৪০ জেলার কৃষকদের নেরিকা আউশ আবাদে সাত কোটি ২৯ লাখ ৩০ হাজার ৭৫ টাকা বীজ ও সার বিতরণ করা হবে। তিনি বলেন, এসব বীজ ও সার বিতরণে মোট খরচ হবে ৩৯…
Read Moreরায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় আদালতের দেওয়া রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তার মামলার রায় কী হবে জানি না। যদি সাজা হয় তাহলে জেল কোড অনুযায়ী যে ব্যবস্থার কথা বলা হবে, সরকার সেই ব্যবস্থাই করবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকাল খালেদা জিয়ার মামলার রায় হতে পারে। বিচার শুরু হলে রায় হবেই। বিচারকের ওপর নির্ভর করবে, রায় কী হবে।…
Read Moreসুইজারল্যান্ডের প্রেসিডেন্টের জাতীয় সংসদ ভবন পরিদর্শন
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলে বেরসে আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শনরেন। এসময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহমান ও হুইপ মো. শাহাব উদ্দিন স্পিকারের সঙ্গে ছিলেন। সংসদ ভবন পরিদর্শনকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব…
Read Moreসশস্ত্র বাহিনী আজ অনেক বেশি উন্নত ও দক্ষ : প্রধানমন্ত্রী
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, আজকের সশস্ত্র বাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকশ। তাঁর সরকার এই সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করার কারণেই এমনটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘বিগত ৯ বছরে আমরা আমাদের সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছি। আমরা এই বাহিনীগুলোতে আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামাদির সমন্বয় ঘটিয়েছি। এই পদক্ষেপগুলোর কারণেই আজ সশস্ত্রবাহিনীগুলো অধিকতর উন্নত, দক্ষ ও চৌকশ হয়ে উঠেছে।’ প্রধানমন্ত্রী ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (সিএসসিএসসি) ২০১৭-১৮ কোর্স-এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ…
Read More