নারায়ণগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন করতে চায়। বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় সাজা হওয়া এবং কারাগারে যাওয়ার প্রতিক্রিয়ায় লাখ লাখ লোকের ঢল নামবে এমন আশায় ছিলো বিএনপির, কিন্তু বিএনপি জনগণের সাড়া না পেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল অবলম্বন করেছে। বিএনপি জনগণের সাড়া পাবেনা, তারা আগে থেকে বুঝতে পারেনি। তারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কিন্তু সরকার তাদের বাধা দেয়নি। বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় বা সরে দাঁড়ানোর অজুহাত দেখায় তাতে সরকারের কি করার আছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন। শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবী এসে পৌঁছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র শুক্রবার বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান আবুধাবি সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে’। তিনি বলেন, বিমানটি আজ রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রী ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষ…
Read Moreরোহিঙ্গাদের তিন পর্যায়ে প্রত্যাবাসন প্রক্রিয়ার কথা জানিয়েছে মিয়ানমার
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : মিয়ানমার সেদেশ থেকে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও পুনর্বাসনে তিন পর্যায়ের পরিকল্পনা প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য ঢাকা আসা নেপিডো প্রতিনিধিদলের সদস্যরা শুক্রবার এখানে তাদের এই পরিকল্পনার কথা জানান। মিয়ানমারের সফররত স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মিয়ানমার জানিয়েছে তাদের রোহিঙ্গাদের) জীবিকা এবং পরবর্তীতে নাগরিকত্ব দেয়ার নিশ্চয়তাসহ ফিরিয়ে নেয়ার তিন পর্যায়ের প্রক্রিয়া করছে তারা।’ বাংলাদেশে সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…
Read Moreরোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোম, ১৩ ফেব্রুয়ারি : মিয়ানমার যাতে তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে বাধ্য হয় সে ব্যাপারে চাপ অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ভ্যাটিক্যান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সমস্যার মূল রয়েছে মিয়ানমারে, এর সমাধানও বের করতে হবে মিয়ানমারকে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং ভ্যাটিক্যান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। শামীম আহসান জানান, মিয়ানমারের স্বদেশ ভূমি থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি…
Read Moreপোপের সঙ্গে আজ সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী
রোম (ইতালি), ১২ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করতে আজ ভ্যাটিক্যান সিটি সফর করবেন। পোপের আমন্ত্রণে সকালে তিনি এ হলি সিটি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী গত রোববার এখানে এসে পৌঁছান। ভ্যাটিক্যান সিটিতে পৌঁছার পর সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরআগে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভ্যাটিক্যান সিটিতে সিস্টিন চ্যাপেল এবং সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করবেন। ‘দি সিস্টিন চ্যাপেল’…
Read Moreপ্রধানমন্ত্রী রোম পৌঁছেছেন
রোম, ১২ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিক্যান সিটিতে চার দিনের সরকারি সফরে আজ বিকেলে রোম পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে এ্যামিরেটস-এর একটি ফ্লাইট বিকেল ৬.৪৫ মিনিটে লিউনার্দো দ্য-ভিঞ্চি মিউমিচিনো বিমান বন্দরে অবতরণ করে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং ইফাদ-এর ভাইস প্রেসিডেন্ট ক্লদিয়া রিখতার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ইতালিতে প্রধানমন্ত্রী ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াঙবো’র আমন্ত্রণে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) পরিচালনা পরিষদের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ১২ ফেব্রুয়ারি হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন এবং এ সময়…
Read Moreজেলখানায় খালেদা জিয়াকে অসম্মান করা হচ্ছে না’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোনো ধরনের অসম্মান বা অমর্যাদা করা হচ্ছে না। আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব সুযোগ-সুবিধা পাবেন। তবে জেলখানা আরাম আয়েশের জায়গা না, জেল তো জেলই। কিন্তু জেল কোড অনুযায়ী সব সুযোগ সুবিধাই তিনি পাবেন। তিনি বলেন, জেলকোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনো বিধান নাই। ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রীও জেলে ছিলেন, উনিও গৃহপরিচারিকা রাখেননি।…
Read Moreষষ্ঠ এশিয়ান সিবিটি সম্মেলনের উদ্বোধন করলেন নাসিম
ঢাকা, ১১ ফেব্রুয়ারি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ এশিয়ান কগনিটিভ বিহেভিয়র থেরাপি (সিবিটি) সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি তার বক্তৃতায় তৃণমূলের জনগণের জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার মানসিক স্বাস্থ্যসহ গোটা দেশের মানুষের স্বাস্থ্য সুবিধার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাসিম বলেন, মানসিক প্রতিবন্ধীদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিতে মন্ত্রিসভা ইতোমধ্যে মানসিক স্বাস্থ্য আইন-২০১৮ অনুমোদন দিয়েছে। ঢাবি ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল ফিজিওলজি সোসাইটি, নাসিরুল্লাহ ফিজিওথেরাপি ইউনিট (এনপিইউ) এবং এশিয়ান…
Read Moreইতালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা, ১১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতালিতে চারদিনের সরকারি সফরে আজ রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং তিনবাহিনী প্রধানগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা…
Read Moreরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার, ১০ ফেব্রুয়ারি : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে ও বাস্তব পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শন করেন । বরিস জনসন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন এবং ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শনিবার সোয়া ১২টায় বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিকেলে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন। বাংলাদেশ থেকে তিনি…
Read More