জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অাসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে অানসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি নষ্ট করতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে। আজ সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে অাগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন অাপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। অামরা যখনই ক্ষমতায় এসেছি তখনই বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর…

Read More

মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাতায়াতের রুট নির্ধারণ

  ঢাকা, ১৯ ফেব্রুয়ারি  : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণয়ন করেছে ‘একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্ব কমিটি’। ঢাকা বিশ্ববিদ্যালয় আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুট-ম্যাপটি আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৭টা থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেইট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন। শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেইট (দক্ষিণ দিকের)…

Read More

ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

সাম্প্রতিক ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটি সফরে যান। সেখানে পোপ ছাড়া ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট…

Read More

দেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারা সংহত রাখতে আরো তৎপর হতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা সংহত রাখতে আরো তৎপর হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি গতকাল বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান। স্বাধীন ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করতে পারে, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সংবাদপত্রের দায়িত্বশীল ও পেশাদারী ভূমিকা সাধারণ জনগণকে সঠিক তথ্য প্রদান করে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আবদুল হামিদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও মতামত পরিবেশনের মাধ্যমে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি…

Read More

চায়ের বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়ের বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সরকার চায় বাংলাদেশের চা গুণগত মানে উন্নত হয়ে সারাবিশ্বে নিজের স্থান করে নেবে। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের চা সারাবিশ্বে নিজের স্থান করে নিক। আরো উন্নত হোক এবং চা গবেষণা ইনস্টিটিউট চায়ের গুণগত মান বৃদ্ধির জন্যও গবেষণা আরো জোরদার করবে।’ তিনি আরো বলেন, ‘বিভিন্ন ফ্লেভারযুক্ত চা ছাড়াও চা থেকে বিভিন্ন প্রসাধন সামগ্রী, যথা- টি সোপ, টি শ্যাম্পু, টি টুথপেস্ট প্রভৃতি এবং খাদ্য সামগ্রী, যেমন- টি কোলা, চা-এর আচার প্রভৃতি উৎপাদনের সুযোগ রয়েছে। এ সুযোগ আমাদের কাজে…

Read More

সাবেক সংসদ সদস্য আবদুর রব চৌধুরী আর নেই

 লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সিএসপি আবদুর রব চৌধুরী (৮৪) আর নেই। রবিবার সকাল নয়টায় ঢাকার গুলশান নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে । রব চৌধুরী ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন। ওই সময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন। বেলা দুইটায় সুপ্রিম কোর্ট ভবন এলাকায় এবং বিকেল চারটায়…

Read More

চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী

এই অমলিন হাসি আর দেখা যাবে না, চায়ের দোকানের আড্ডা বা এফডিসির চলচ্চিত্র আলোচনায় বন্ধু-ছোটভাইদের সঙ্গে শোনা যাবে না তার পরিচিত সেই কণ্ঠস্বর। চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী। শনিবার দিবাগত রাত ১২টার পর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভিন্ন বিনোদন সাংবাদিকসহ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন। জুটন চৌধুরী দীর্ঘদিন যাবৎ কোলন ক্যানসারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। গত বছর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের আর্থিক সহায়তায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জুটনের মৃত্যুতে তার দীর্ঘদিনের সাংবাদিক ভাই-বন্ধু, পরিচিতজনরা শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা…

Read More

নির্বাচনে খালেদার অংশগ্রহণের বিষয়টি আদালতের এখতিয়ার : ওবায়দুল কাদের

ফেনী, ১৮ ফেব্রুয়ারি  : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি-না তা আদলতের এখতিয়ার। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের সময় দায়ের করা হয়েছিল। ওবায়দুল কাদের শনিবার ফেনী সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের সময় শুধু মাত্র মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর আদালত এ বিচার কাজ সম্পন্ন করেছে। এ…

Read More

সরকার সুষম খাদ্যের যোগান নিশ্চিত করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দানাদার খাদ্য উৎপাদনে স¦য়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকার এখন সুষম খাদ্যের যোগান ও পুষ্টিমান নিশ্চিত করতে কাজ করছে। জাতীয় মৌ মেলা ২০১৮ উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করে ২০০৯ সাল থেকে কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে দেশ খাদ্য উৎপাদনে স¦য়ংসম্পূর্ণতা অর্জন করেছে।’ তিনি বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় মৌ মেলা-২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবারের মৌ মেলার প্রতিপাদ্য ‘ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে…

Read More

তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ : স্পিকার

পীরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ। তিনি বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের তরুণরাই বাংলাদেশকে আগামীতে সুউচ্চ অবস্থানে নিয়ে যাবে এবং তাদের মধ্য থেকেই নির্বাচিত হবে ভবিষ্যৎ নেতৃত্ব। স্পিকার শুক্রবার তাঁর নির্বাচনী আসন রংপুর-৬ (পীরগঞ্জ) নির্বাচনী এলাকাস্থ পীরগঞ্জ মহাবিদ্যালয়ের বর্ষপূর্তি ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান মানব সম্পদ তৈরীর অনন্য স্থান। শিক্ষা জীবনই সর্বশ্রেষ্ঠ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ সময়কে কাজে…

Read More