ড. জাফর ইকবালকে ঢাকার সিএমএইচ-এ ভর্তি

ঢাকা, : দুর্বৃত্তের হামলায় আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রাতে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হেছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান বাসস’কে জানান, রাত ১২টার দিকে ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। এরআগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক জানান, জাফর ইকবালকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে গেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুরিকাহত বিশিষ্ট লেখক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…

Read More

অধ্যাপক জাফর ইকবাল ছুরিকাহত

সিলেট, ৪ মার্চ : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শনিবার বিকেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মাথার পেছন দিকে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের…

Read More

আগামী নির্বাচনে ইনশাল্লাহ আওয়ামী লীগ বিজয়ী হবে : প্রধানমন্ত্রী

খুলনা, ৪ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ নৌকার জয় হবে, উন্œয়নের ধারা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে চাই- গত নির্বাচনে যেমন নৌকায় ভোট দিয়েছেন উন্নয়ন হয়েছে। এই নির্বাচনে আপনারা যদি উন্নয়নের ধারা বজায় রাখতে চান তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে…

Read More

অগ্নিঝরা মার্চ মাস আজ শুরু

ঢাকা, ১ মার্চ  : অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। বাঙ্গালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিতি শক্তির উৎস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববর রহমান। এর আগে তিনি পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “সাতকোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো- ইনশাল্লাহ। এবাররে সংগ্রাম আমাদের মুিক্তর সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।” ১৯৭১ এর ৭ মার্চ সাবেক রেসর্কোস ময়দান- আজকের সোহরাওর্য়াদী উদ্যানে দেয়া এই ঐতিহাসিক…

Read More

শিক্ষার্থীদের প্রতি ব্যবহারিক কৃষি শিক্ষা গ্রহণের আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বিষয়ে ব্যবহারিক শিক্ষা তাদের পাঠ্যক্রমে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মাটিতে হাত দিয়ে চারা রোপন করলে বা কাজ করলে লজ্জার কিছু নেই। তিনি বলেন, বরং নিজের হাতে বাগান করলে সেই বাগানে যখন একটা ফল হয় সেটা ছিঁড়ে খেতে আরো বেশি গর্ববোধ হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের আমরা লেখাপড়া শিখাচ্ছি। এখন লেখাপড়া শেখার পর অনেকে আর জমিতে কাজ করতে যেতে চাইছে না। আমি বলব আমাদের ছেলে-মেয়েরা যাতে কৃষিকাজে অন্তত আন্তরিক হয় সেজন্য তাদের শিক্ষা ব্যবস্থায় কৃষির ব্যবহারিক শিক্ষাটা যেন থাকে, সেদিকে লক্ষ্য রাখার…

Read More

মরক্কোর সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১ মার্চ : বাংলাদেশ ও মরক্কোর মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাবাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা চুক্তিতে স্বাক্ষর করেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সকল বিষয়ে আলোচনায় অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি এবং পর্যটন খাতের উন্নয়নে দু’দেশের মধ্যকার সহযোগিতা জোরদারের ঐকমত্য হয়। মাহমুদ আলী রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতার জন্য মরক্কো সরকারকে ধন্যবাদ জানান। এতে উভয় পক্ষ নিয়মিত…

Read More

হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই

ঢাকা, ১ মার্চ : এ বছর হজ গমনেচ্ছুদের ফ্লাইট আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে গমনেচ্ছকদের প্রাক-নিবন্ধিতদের মূল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কথা জানান। আজ ১ মার্চ থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। হজযাত্রীদের যেকোনও ধরনের অভিযোগ জানাতে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন,…

Read More

একনেকে ১৫ প্রকল্প অনুমোদন

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি  : ‘পূর্বাঞ্চলীয় গ্রীড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্পসহ ১৭ হাজার ৯৮৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে মোট ১৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১১ হাজার ৯৪০ কোটি ৩২ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৫২৩ কোটি ৬৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৫ হাজার ৫২৩ কোটি ২২ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী…

Read More

দেশের মানুষের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ২৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যুবশক্তিকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বর্ণনা করে এই শক্তিকে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দেশবাসীর ওপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আমাদের তরুণ সমাজ অনেক উদ্যোগী সেটাই আমাদের সব থেকে বড় সম্পদ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন। তিনি দেশবাসীর ওপর আস্থা রেখে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে…

Read More

মন্ত্রিসভায় বস্ত্র আইনের খসড়া অনুমোদন

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : মন্ত্রিসভা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক রফতানির গুরুত্ব বিবেচনা করে আজ বস্ত্র আইন-২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রস্তাবিত এই নতুন আইনের লক্ষ্যই হচ্ছে বস্ত্রজাত পণ্যের মান বজায় রাখা, কারণ তৈরি পোশাক শিল্প খাত থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করছে। তিনি বলেন, গত বছরে দেশের মোট রফতানি আয়ের ৮৩ শতাংশ এসেছে তৈরি পোশাক…

Read More