ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকেল ৫টায়। মাঝে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। বুধবারও একইভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। বরাবরের মতো এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ২৭টি পদে ৫৫ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ২৭ জন ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে ২৭ জন রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী একজন। এবার প্রধান নির্বাচন…

Read More

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো, যা অপূরণীয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ হারাল একজন অভিভাবককে। রত্নগর্ভা এই মা সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Read More

মানসম্পন্ন-সময়োপযোগী শিক্ষার কোন বিকল্প নেই : প্রধানমন্ত্রী

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বিশ্বায়নের এই যুগে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে মানসম্পন্ন ও সময়োপযোগী উচ্চশিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিই পারে সকল প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে কাটিয়ে সভ্যতাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে।’ শেখ হাসিনা রোববার সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৫ ও ২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। যুগোপযোগী উচ্চশিক্ষা মানবসম্পদ উন্নয়ন এবং একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য…

Read More

বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত ১০০ ভাষণ’

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি  : অমর একুশের গ্রন্থমেলায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত ১০০ ভাষণ (২০১৪-২০১৭)’। বইটির প্রধান সম্পাদক হচ্ছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও স্বনামখ্যাত সাংবাদিক ইহসানুল করিম। গ্রন্থনা ও সম্পাদনায় রয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেস সচিব মো. নজরুল ইসলাম। ৫৫২ পৃষ্ঠার বইটি ঢাকার জিনিয়াস পাবলিকেশন্স’র পক্ষে প্রকাশক হচ্ছেন মো. হাবিবুর রহমান। সহযোগিতায় রয়েছেন শাওন চৌধুরী। বইটি প্রধানমন্ত্রী উৎসর্গ করেছেন তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছরে দেশ-বিদেশে যেসব ভাষণ দিয়েছেন তার মধ্য থেকে…

Read More

কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও বিশেষভাবে দৃষ্টি দিচ্ছে সরকার। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে উন্নত হতে হলে শিক্ষিত হতে হবে। তাই আওয়ামী লীগ সরকার শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতা অনুয়ায়ী পর্যায়ক্রমে প্রতিটি জেলায় একটি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, দেশে ৯৬ সালে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিলো। আমরা এখন প্রতিটি জেলায় ক্রমান্বয়ে একটি করে বিশ্ববিদ্যালয় করে দেয়ার উদ্যোগ নিয়েছি। আমরা কৃষির ওপর গুরুত্ব…

Read More

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : তোফায়েল

ভোলা, ২৫ ফেব্রুয়ারি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অভুতপূর্বভাবে এগিয়ে চলছে। মন্ত্রী শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৫ম পর্বের সুবিধাভোগীদের সনদপত্র গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মুজাহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ…

Read More

রোহিঙ্গাদের ফেরাতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি : মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটিতে সফররত আবদুল হামিদকে ফোন করলে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন টেলিফোনে বাসসকে জানান, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’ ‘আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। এসময় তিনি রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজ খবর নেন।’ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। দেশটির…

Read More

আগামী নির্বাচনে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহী, ২৩ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট প্রত্যাশা করে বলেছেন, একমাত্র আওয়ামী লীগই পারে দেশের উন্নতি করতে। প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা সেই নূহ নবীর আমল থেকেই বিপদে রক্ষা করেছে। নূহ নবীর নৌকা। এই নৌকাই স্বাধীনতা এনে দিয়েছে। এই নৌকা উন্নয়ন দিয়েছে। আমি আপনাদের এইটুকু বলবো নৌকা আপনাদের মার্কা। নৌকা জনগণের মার্কা, এই নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছে।’ প্রধানমন্ত্রী গতকাল বিকেলে স্থানীয় সরকারি হাই মাদ্রাস মাঠে স্থানীয় আওয়ামী আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনভায় প্রদত্ত ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

Read More

প্রধানমন্ত্রী নাটোর পৌঁছেছেন

নাটোর, ২২ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮সহ অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবাহিনীর হেলিকপ্টার আজ সকাল ১০টা ৫০ মিনিটে কাদিরাবাদ সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী রাজশাহী যাবেন। সেখানে মাদ্রাসা ময়দানে তিনি ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর উন্মোচন করবেন। পরে বিকেল ৩টায় রাজশাহী মাদ্রাসা ময়দানেই তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে- তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’’ র্শীষক…

Read More

পেছালো ডিএনসিসি উপ-নির্বাচনের শুনানি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ১৮টি নতুন ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি নতুন ওয়ার্ডের নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি  হয়নি। নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ‘নট টু ডে’ আদেশ দেয়। নির্বাচন কমিশনের জ্যৈষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মোহম্মদ আশরাফ-উজ-জামান খান আদালতে বলেন, জ্যৈষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালের ব্যক্তিগত অসুবিধার কারণে আজ তিনি আদালতে আসতে পারেননি।…

Read More