ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আসামের গভর্নর জগদীশ মুখি স্থানীয় সময় বেলা দেড়টার দিকে গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। চারদিনের সফরে রাষ্ট্রপতি আসামের ভায়াভন্তের তাজে অবস্থান করবেন। আসামের গভর্নর এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আসামের গভর্নর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সৌজন্যে হোটেল রেডিসনে এক নৈশভোজের আয়োজন করবেন। রাষ্ট্রপতি শুক্রবার সকালে ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে বালাতের উদ্দেশে গৌহাটি ত্যাগ করবেন। বিকেলে তিনি শিলং ও লাবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের…

Read More

সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার স্রোত বাড়ছে। উদ্যানে প্রবেশের জন্য হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। আজ বুধবার সকাল ১১টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল ঢুকছে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ১২টার পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে সরগরম হয়ে উঠছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুপুরে বক্তব্য রাখবেন। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মহাসমাবেশ উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। সকালে যারা…

Read More

জীবনঘনিষ্ঠ চিত্রকর্মের মাধ্যমে জনজীবনের অভিব্যক্তি প্রকাশিত হয় : স্পিকার

ঢাকা, ৭ মার্চ  : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্পীরা রং তুলি দিয়ে জীবন ও সমাজের চিত্র তুলে ধরেন। এ চিত্রগুলো জীবন ঘনিষ্ঠ হওয়ায় এর মাধ্যমে জনজীবনের অভিব্যক্তি প্রকাশিত হয়। মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভস (ইউডা) চারুকলা বিভাগের যৌথ উদ্যোগে ‘শত নারীর শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশের সকল ক্ষেত্রে বিভিন্ন পেশায় নারীরা তাদের নিজেদের মেধা, শ্রম ও যোগ্যতা প্রমাণ করেছে। এ অগ্রযাত্রায় নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।…

Read More

ভিটামিন-এ’র অভাবজনিত অপুষ্টি লাঘবে গোল্ডেন রাইস : কৃষিমন্ত্রী

ঢাকা, ৭ মার্চ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জেনেটিক্যালী মডিফাইড (জিএম) বিটা ক্যারোটিন সমৃদ্ধ জৈব প্রযুক্তি প্রকৌশলের মাধ্যমে রূপান্তরিত ধান গোল্ডেন রাইস ভিটামিন-এ এর ঘাটতি পূরণে সহায়ক। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ জনসংখ্যা যোগ হচ্ছে মোট জনসংখ্যার সাথে, অন্যদিকে দিনদিন আবাদি জমি কমে যাচ্ছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চফলনশীল জাতের ফসল আজ একটি বাস্তবতা এবং সময়ের দাবি’। কৃষিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলেন। ব্র্যাক-এর নির্বাহী চেয়ারম্যান ড. মো: কবীর ইকরামুল হক এর…

Read More

জাতির পিতার ৭ মার্চের ভাষণের আবেদন চিরায়ত : প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আবেদন চিরদিনের এবং তা কখনও শেষ হবার নয়। কারণ এরমধ্য দিয়েই মুক্তিকামী বাঙালির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে ছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভাষণের আবেদন এখনও মুছে যায়নি। যখনই শুনি তখনই মনে হয় তখনই শরীরের ভেতর কাঁটা দিয়ে ওঠে যে, এ ভাষণ আমাদের জন্য এখনও কতটা প্রযোজ্য এবং সজীব।’ শেখ হাসিনা বলেন, ‘এই ভাষণ বাঙালির মুক্তিকামী মানুষের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নের ভাষণ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে…

Read More

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ৭ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। শেখ হাসিনা প্রথমে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বাঙালি জাতির এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আরেকটি পুষ্পস্তবক জাতির পিতার…

Read More

ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা, ৬ মার্চ : মৎস্য ও প্রাণিসম্পদ, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিক দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার বিষয়ে ২০১২ সালের ২ নভেম্বর দু’দেশের মধ্যে যে সমঝোতা স্মারক হয়েছিল, এবার তা নবায়ন করা হয়েছে। মেশিনারি ম্যানুফ্যাকচারিং খাতে সহযোগিতার জন্য বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় এবং ভিয়েতনামের শিল্প ও ব্যবসা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা…

Read More

রোহিঙ্গা সংকট অবসানে ভিয়েতনামের কার্যকর ভূমিকা কামনা করেছেন রাষ্ট্রপতি

ঢাকা, ৬ মার্চ  : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদা সহকারে নিরাপদ, টেকসই ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে ভিয়েতনাম সরকারের কার্যকর ভূমিকা কামনা করেছেন। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে নৈশভোজের প্রাক্কালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বঙ্গভবনের একজন মুখপাত্র রাষ্ট্রপতি হামিদের বরাত দিয়ে বলেন, তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদা সহকারে নিরাপদ, টেকসই ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে ভিয়েতনাম সরকারের কার্যকর ভূমিকা কামনা করেছেন। রাষ্ট্রপতি হামিদ আয়োজিত এ নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রী, সংসদ সদস্য, পদস্থ বেসামরিক ও…

Read More

জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিক্ষাবিদ, লেখক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুহম্মদ ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না। আজ রবিবার রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জমান খান বলেন, জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না, ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না। হামলাকারী ধরা পড়েছে তার কাছে হামলার বিষয়ে জানতে পারবো। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের…

Read More

জাফর ইকবালকে হামলাকারীর পরিচয় সনাক্ত, স্বজন আটক

সিলেট ৪ মার্চ : প্রখ্যাত লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে, শনিবার দিনগত রাতে বিশ^বিদ্যালয় সংলগ্ন শেখপাড়ায় অভিযান চালিয়ে যুবকের এক স্বজনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, হামলাকারী যুবকের নাম ফয়জুর রহমান। বয়স আনুমানিক ২৪ বছর। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়াপন গ্রামে। পিতা আতিকুর রহমান বিশ^বিদ্যালয় সংলগ্ন একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করছেন। বর্তমানে তারা শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া এলাকায় বসবাস করছেন। ওসি আরও জানান, রাতে…

Read More