মিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেবে সরকার

রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে ইলিয়াস মোল্লা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের একশত টন চাল ও দশ লাখ টাকা দিয়ে সহায়তা করবে সরকার। ক্ষতিগ্রস্থদের মঙ্গলবার সকালে দেখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমনটি জানান। সোমবার ভোর ৪টার দিকে ওই বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে চার হাজারের বেশি ঘর। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কাদের, তাদের যে ক্ষতি হয়েছে সেটা অত্যন্ত কষ্টদায়ক। আমি ত্রাণমন্ত্রীর সাথে কথা বলেছি, সরকারের পক্ষ থেকে তাদের জন্য ১০০ টন…

Read More

বিমান বিধ্বস্তে নিহত : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১৩ মার্চ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল পৃথক শোকবার্তায় তারা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সিঙ্গাপুর থেকে বাসসকে জানান, চারদিনের সরকারি সফরে সিঙ্গাপুরে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিমান…

Read More

কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজের ৭১ জন আরোহীর কমপক্ষে ৪৫ জন নিহত

ঢাকা, ১৩ মার্চ : কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজের ৭১ জন আরোহীর কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। প্রাপ্ত খবর ও সরকারিভাবে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল রাজধানীতে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ি বিধ্বস্ত উড়োজাহাজের আরোহীদের ৪৫ জন নিহত হয়েছে।’ বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নেপালের ‘কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে’ (টিআইএ) অবতরণের সময় সেখানকার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। এ সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানটিতে পাইলট, কো-পাইলট ও ২ জন ক্রু এবং ৬৭ জন আরোহী ছিলো। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের…

Read More

সিঙ্গাপুর বোটানিক গার্ডেনে নিজের নামে অর্কিড উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর, ১৩ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ইউনেস্কো বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃত সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেনে তাঁর নামে একটি অর্কিড উন্মোচন করেছেন। সিঙ্গাপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফরটি স্মরণীয় করে রাখতে অর্কিডটির নাম ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী গত রোববার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে তাঁর প্রথম সরকারী সফরে আসেন। সিঙ্গাপুরের জাতীয় ফুল অর্কিডের যে প্রজাতির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ নামকরণ করা হয়েছে, বোটানিক বাগানের কর্মকর্তারা ‘সানপ্লাজা পার্ক’ ও ‘সেলেটার চকোলেট’ প্রজাতির শংকরায়নের মাধ্যমে সেটি…

Read More

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের পাঠ বিএনপির চুকে গেছে। আমি বিএনপিকে পরামর্শ দেবো নির্বাচনের জন্য প্রস্তুত হতে। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার কোন খায়েস আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নতিকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদেরবলেন, নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করবে এমন অধিকার তাদের (বিএনপি) আছে। এখন বেগম জিয়াকে ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের হাতে নেই। লিগ্যাল ব্যাটলের(আইনি যুদ্ধ) মাধ্যমে বেগম জিয়া বের হলে এখানে আমাদের কোন বক্তব্য নেই। ঢাকা-টাঙ্গাইল…

Read More

টেগোর’স আর্ট গ্যালারি পরিদর্শনে স্মৃতিকাতর রাষ্ট্রপতি

শিলং, ১০ মার্চ  : রাষ্ট্রপতি আবদুল হামিদ ও ত্ার পরিবারের সদস্যরাএখানে ব্রুকসাইড বাংলো পরিদর্শন করেন। নোবেল জয়ী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মুক্তিবাহিনীর সাব-সেক্টর কমান্ডার ও বর্তমানের রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৭ বছর পর গতকাল এখানে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন। রাষ্ট্রপতি বাংলোর ভেতরে প্রবেশ করে টেবিলে রাখা গীতাঞ্জলি থেকে বাংলায় কিছু কবিতা আবৃত্তি করেন। সেখানে দেয়ালে হাতে লেখা মূল কবিতার চরণ ঝোলানো রয়েছে। এরপর রাষ্ট্রপতি একঝলক কবির ব্যবহৃত বিছানা এবং গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। এই গ্যালারিতে আর্ট শিক্ষার্থীদের আঁকা পেইন্টিং রয়েছে। এখানে অধ্যায়রনরত…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ফোনালাপ

ঢাকা, ১০ মার্চ : ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আজ সকালে তার শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। তিনি বলেন, ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শেখ হাসিনা ত্রিপুরা সরকার ও জনগণকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী ১৯৭১ সালে…

Read More

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অতুলনীয় : প্রধানমন্ত্রী

ঢাকা, ১০ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে অতুলনীয় উল্লেখ করে বলেছেন, তাঁর এই ভাষণ বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস। শেখ হাসিনা শুক্রবার এখানে এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘এখন সমগ্র বাঙালি জাতি এর জন্য গর্বিত। এই ভাষণ ১৯৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর হারিয়ে গিয়েছিলো এবং যা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিলো, আমরা আমাদের সেই ‘হারানো মানিক’ ফিরে পেয়েছি।’ তিনি বলেন, কেবলমাত্র আমাদের জন্যই নয়Ñ বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য এই ভাষণ প্রেরণার উৎস।’ ফলে…

Read More

বিজিবির ডিজি আবুল হোসেনকে প্রত্যাহার

দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠিয়ে থাকে। আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ…

Read More

নারীদের অধিকার আদায় করে নিতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনমেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের মেধা কাজে লাগাতে হবে। এগিয়ে আসতে হবে অর্থনীতির সব পর্যায়ে। নানান বাধা সত্ত্বেও প্রতিটি পর্যায়ে সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আর নারীদের সেই অধিকার আদায় করে নিতে হবে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীর হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা যতই নারীর অধিকার নারীর বলে স্লোগান দেই। অধিকার…

Read More