আজ ১৭ই মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। জাতীয় শিশু দিবসও আজ। বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান পেরিয়ে ১৯৭০ সালের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতায় পরিণত হন। একাত্তরের মার্চে বঙ্গবন্ধুর নেতৃত্বে পশ্চিম পাকিস্তানের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আগামীকাল জাতির পিতার ৯৯তম জন্মদিন উদযাপন করবে জাতি
ঢাকা, ১৬ মার্চ : আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এই বয়সী অনেক রাজনেতিক এবং বিভিন্ন পেশার ব্যাক্তিত্বের নেতৃত্ব এবং স্ব-স্ব কর্মকান্ডে নিয়োজিত থাকার নজির থাকলেও আমাদের জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে প্রাণ দিতে হয়েছিল । জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল দিবসটি উদযাপন করবে। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা…
Read Moreন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপষ্টোন কোর্স সমাপ্ত
ঢাকা, ১৫ মার্চ : ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ‘ক্যাপষ্টোন কোর্স-২০১৮/১’ সমাপ্ত হয়েছে। এ লক্ষে এই কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সফলভাবে কোর্স সম্পন্ন করায় সকল ফেলোগণকে ধন্যবাদ জানান ড. গওহর রিজভী। তিনি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। এনডিসি…
Read Moreবঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা
ঢাকা, ১৫ মার্চ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত এক প্রজ্ঞাপনে শিশু দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে। এছাড়াও ওই দিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভার আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।…
Read Moreজুলাইয়ের মধ্যে ৫ সিটিতে নির্বাচন
রাজশাহী সংবাদদাতা: আগামী জুলাই মাসের মধ্যেই রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। স্থানীয় নির্বাচন দফতর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি। সিইসি বলেন, এরইমধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। এই পাঁচ সিটির ভোট নিয়ে সরকারের মতামত চেয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সীমানা, ওয়ার্ড বিভক্তি, আদালতের আদেশ প্রতিপালনসহ নির্বাচনের বিষয়ে সকল অগ্রগতিও স্থানীয় সরকার বিভাগের কাছে জানতে চেয়েছে ইসি। ২০১৩…
Read Moreরাষ্ট্রীয় শোক চলছে
আজ বৃহস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ শোক পালিত হচ্ছে। এ কারণে আজ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে নিহত হন…
Read Moreনারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল : স্পিকার
পীরগঞ্জ, ১৫ মার্চ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই এ জনশক্তিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে পারলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ সহজ হবে। আজ রংপুর-৬ (পীরগঞ্জ) নিজ নির্বাচনী এলাকায় পীরগঞ্জ জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে অসহায় এবং দরিদ্র নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরী। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে পারলে নারীর ক্ষমতায়ন ফলপ্রসু হবে। কেউ পিছিয়ে থাকবে না,…
Read Moreবিমান দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১৫ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে ইউএস বাংলা এয়ারলাইন্সের মতো বিমান দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উচ্চপর্যায়ে এক জরুরি সভায় শেখ হাসিনা ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণের জন্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ ও এয়ারলাইন্স অপারেটরদের নির্দেশ দেন। সভা থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তিনি এ ধরনের পরিস্থিতির মোকাবেলায় দক্ষতা আরো বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিমান বিধ্বস্তের এই ঘটনাকে ‘আমাদের জন্য বড় একটি দুর্ঘটনা’ উল্লেখ করে দেশবাসীকে এ…
Read Moreনেপালে নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারাদেশে শোক
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ৫০ জন নিহতের খবর জানিয়েছে নেপালের সেনাবাহিনী।
Read Moreইউএস বাংলা এয়ারক্রাফট উড্ডয়নের উপযোগী ছিল : সিএএবি চেয়ারম্যান
ঢাকা, ১৪ মার্চ : ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বিধ্বস্ত ইউএস বাংলা ড্যাশ মডেলের এয়ারক্রাফটটি ঢাকা ত্যাগ করার আগে উড়ার সম্পূর্ণ উপযোগী ছিল। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান মঙ্গলবার এখানে একথা বলেন। সিএএবি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এয়ার ক্রাফটটি উড়ার আগে নিরাপত্তার সব প্রক্রিয়া আমরা পর্যবেক্ষণ করেছি।’ এয়ারক্রাফটটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সকালে একই এয়ারক্রাফট ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এয়ারক্রাফটটি উড়ার উপযোগী না হতো তাহলে এটি চট্টগ্রাম রুটে উড়তে ব্যথ হতো।’ সিএএবি চেয়ারম্যান বলেন,…
Read More