২০ মার্চ ২০১৯(বিবিনিউজ): সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা খরচ দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন। সড়ক দুর্ঘটনায় আবরার চৌধুরীর মৃত্যুতে ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস আজ রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার। দুর্ঘটনায় আবরারের মৃত্যুতে তাঁর…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন
২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিন ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজ সকাল ৯টায় তার বাইপাস সার্জারি শুরু হয়। বাইপাস সার্জারি করেছেন ডা. ফিলিপ কোহ-এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবু নাসের বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
Read Moreবঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই তৃণমূল পর্যায় পর্যন্ত : প্রধানমন্ত্রী
২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : এ যাবতকালের সর্ববৃহৎ পদক্ষেপ হিসেবে সরকার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমেই দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ঢাকা শহর বা দেশের বড় বড় শহরে যেন এটা সীমবিদ্ধ না থাকে, আমরা সারাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা ছড়িয়ে দিতে চাই।’ ‘মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ যাতে উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি,’ যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ…
Read Moreসাভারে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ শুরু
সাভারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাভারের হেমায়েতপুরে আনুষ্ঠানিকভাবে ১০ টাকার চাল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় ওই এলাকায় প্রায় ১০০০ পরিবারের মাঝে প্রতি পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় কোনো মানুষ না খেয়ে থাকবে না। তাই সরকার ১০ টাকা কেজি…
Read Moreসাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সাথে থাকবো : ডাকসু ভিপি
১৯ মার্চ,২০১৯(বিবিনিউজ) :সাধারণ শিক্ষার্থীরা যা চাইবেন সেটাই গ্রহণ করবেন বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নুরু।আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা পুনঃ নির্বাচন চাচ্ছেন তারা ইতোমধ্যে ভিসির সাথে দেখা করেছেন। ভিসি স্যার তাদের অভিযোগগুলো তদন্তের আশ্বাস দিয়েছেন। আরো যেসব সমস্যা হয়েছে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন কিন্তু একটা প্রক্রিয়া চলছে। সেই অবস্থায় আমি বলেছি সাধারণ শিক্ষার্থীরা যা চাইবে সেটাই আমি নেমে নিব। তারা যদি চায় আমার দায়িত্ব গ্রহণ করা ঠিক হবে।না তাহলে আমি দায়িত্ব নিব না। তাদের…
Read Moreগণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বুধবার নগর ভবনে বৈঠক
১৯ মার্চ ২০১৯ (বিবিনিউজ): গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার। বিকাল ৪টায় নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, পুলিশ কমিশনার, চেয়ারম্যান বিআরটিসি/রাজউক /বিআরটিএ, মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
Read Moreপ্রধানমন্ত্রী বাংলা ভাষার বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন
১৮ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফ-উর- রহমান ও জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার বজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জার্নি পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রন্থটিতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারণায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান সচিত্র তথ্যসহ তুলে ধরা হয়েছে।
Read Moreচালকের শাস্তির দাবিতে রাজধানীর নর্দায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১৯ মার্চ (বিবিনিউজ) : রাজধানীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘাতক সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের শাস্তিসহ ১২ দফা দাবিতে নানা স্লোগান দিচ্ছে তারা। এর আগে সকাল সাড়ে ৭টায় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আবরার নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান মেয়র। তিনি বাসচালকের শাস্তি নিশ্চিত করা ও নিহত শিক্ষার্থীর নামে সেখানে একটি পদচারী-সেতু নির্মাণের আশ্বাস দেন। তবে মেয়রের এই আশ্বাসে সাড়া দেননি অবরোধকারীরা।…
Read Moreসিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগামীকাল বাইপাস সার্জারি
১৯ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামীকাল স্থানীয় সময় সকাল দশটায় (বাংলাদেশ সময় সকাল আটটায়)। সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান। তিনি জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী করবেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা.…
Read Moreশীঘ্রই ঢাকা উত্তরের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে হবে
খুব শীঘ্রই ঢাকা উত্তরের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হবে ঢাকাকে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটিকরর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইমলাম। মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ার বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে তার মালিকানাধীন ইসলাম গ্রুপের রোজ ড্রেসেস লিমিটেড গার্মেন্টস বার্ষিক বনভোজনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। আতিকুল ইসলাম এসময় আরও বলেন ঢাকায় প্রধান সমস্য হচ্ছে যানজট তাই আমি ঢাকাকে যানজট মুক্ত করে আধুনিক নগরী গড়ে তুলবো। উত্তরে যে সব খেলার মাঠ দখল হয়ে আছে সেই মাঠগুলো খুব শীঘ্রই উচ্ছেদ করে উদ্ধার করা হবে। এছাড়া সবাইকে নিয়ে আমি নতুন…
Read More