শীঘ্রই ঢাকা উত্তরের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে হবে

খুব শীঘ্রই ঢাকা উত্তরের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হবে ঢাকাকে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটিকরর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইমলাম।
মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ার বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে তার মালিকানাধীন ইসলাম গ্রুপের রোজ ড্রেসেস লিমিটেড গার্মেন্টস বার্ষিক বনভোজনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম এসময় আরও বলেন ঢাকায় প্রধান সমস্য হচ্ছে যানজট তাই আমি ঢাকাকে যানজট মুক্ত করে আধুনিক নগরী গড়ে তুলবো। উত্তরে যে সব খেলার মাঠ দখল হয়ে আছে সেই মাঠগুলো খুব শীঘ্রই উচ্ছেদ করে উদ্ধার করা হবে। এছাড়া সবাইকে নিয়ে আমি নতুন ঢাকা গড়বো যেন ঢাকা উত্তরে কোন সন্ত্রাস বা চাঁদাবাজি না থাকে ঢাকাকে আধুনিক নগরী গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে তাই সবার সাহায্য আমার একান্ত দরকার। এছাড়া ঢাকাকে মাদকমুক্ত ও মশামুক্ত করা হবে বলেও জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল ব্যবসাও অর্থনীতি রাজনীতি সুতরাং সব মিলিয়ে আমাদের রাজনীতি করতে হবে।
বনভোজনে প্রায় ওই পোশাক কারখানার ছয় হাজার শ্রমিক অংশ গ্রহন।
মেয়রের সাথে এসময় উপস্থিত ছিলেন রোড ড্রেসেস গার্মেন্টস এর জেনারেল ম্যানেজার সাধন কুমার দেসহ আরো অনেকে।
সিংক আতিকুল ইসলাম ঢাকা উত্তরের মেয়র।

Related posts

Leave a Comment