২৩ মার্চ ,২০১৯(বিবিনিউজ): সড়ক দুর্ঘটনায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় নথুল্লাবাদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বরিশালে বানারীপাড়া-বরিশাল সড়কে দুর্ঘটনায় জড়িত বাসটির চালক আবদুল জলিলকে (৩২) গতকাল শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কপথে বাস ধর্মঘট আহ্বান করেছেন শ্রমিকেরা। বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হয়ে শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দেন। এতে সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাসের টিকিট বিক্রিও বন্ধ করে দেন তাঁরা। একই সঙ্গে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
এরশাদ কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলেন জি এম কাদেরকে
২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ):জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দিয়েছেন। শুক্রবার রাতে নিজ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এরশাদ একথা জানান। সাংগঠনিক নির্দেশে এরশাদ উল্লেখ করেন, ইতিপূর্বে আমি জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করেছিলাম এবং আমার অবর্তমানে পার্টির সকল সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রদান করেছিলাম। কিন্তু জিএম কাদের তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি শুধু দায়িত্ব পালনে ব্যর্থই হননি, দলের মাঝে বিভেদ সৃষ্টি করেছেন এবং তিনি দায়িত্বে আসার পর থেকে পার্টি আরও ঝিমিয়ে পড়ছে। পার্টির অধিকাংশ সিনিয়র নেতারাও জিএম কাদের নেতৃত্বকে মেনে নিতে অপারগতা প্রকাশ করেছে।…
Read Moreপ্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসেদের (ডাকসু) আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়েছে।ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রস্তাবটি উত্থাপন করলে তাতে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন। প্রস্তাবে আপত্তি জানিয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও। এ বিষয়ে…
Read Moreসাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট
সাভার ,২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ): সাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট।শনিবার বিকেলে গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার গলফ ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান। শুক্রবার সকালে গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট অংশ নিয়েছিলো দেশী বিদেশীসহ চার শতাধিক গলফার । পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ারসহ আরো অনেকে। তিন…
Read Moreসিঙ্গাপুরে ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন অর্থমন্ত্রী
২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার বিকেলে হাসপাতালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী এ সময় জানান, ওবায়দুল কাদের ভালো আছেন, অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত। তার আইওবিপি মেশিন খুলে ফেলা হয়েছে এবং বাকি সব প্যারামিটার ভালো আছে। তাকে কয়েকদিন পর কেবিনে স্থানান্তর করা হবে। এ সময় ওবায়দুল…
Read Moreশিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত করার আহবান স্পিকারের
২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে জানলে ও চিনতে পারলে দেশপ্রেম জাগ্রত হবে, যা জাতিকে উন্নত সমৃদ্ধ ঠিকানায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যত রাষ্ট্র বিনির্মাণে সকল শিশুকে বঙ্গবন্ধুকে ভালবাসতে হবে।’ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি আ স ম…
Read Moreসুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিন বাতিল
২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : পনায়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি মো. রুহুল আমিনকে দেয়া এক বছরের অন্তর্র্বতীকালীন জামিন বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয় বলে বাসসকে জানায় হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি জানান, এর আগে গত ১৮ মার্চ এ হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। এছাড়া রুল জারি করেছিল আদালত। এ আসামি তথ্য গোপন করে (সাপরেশন অব ফেক্ট) জামিন আবেদন করে। আজ আদালত ইতোপূর্বে এ আসামিকে দেয়া জামিন আদেশ রি-কল (বাতিল) করার আদেশ দেয়। পরবর্তী…
Read Moreইলিশের উৎপাদন ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত ১০ বছরে : ডা. দীপু মনি
২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের ফলে গত ১০ বছরে জাতীয় মাছ ইলিশের উৎপাদন ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির বর্তমান এই ধারা অব্যাহত রাখাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য ইলিশের মজুদ নিরূপণ ও সর্বোচ্চ সহনশীল আহরণ মাত্রা নিয়ে বিজ্ঞানীদের আরো নিবিড় গবেষণা পরিচালনা করতে হবে। শনিবার বেলা ১১টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুদ নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচনা-’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
Read Moreপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া বাড়ি ফিরবে না নন-এমপিওভুক্ত শিক্ষকেরা
২২ মার্চ, ২০১৯(বিবিনিউজ): জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সুনির্দিষ্টভাবে লিখিত আকারে এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনেই অবস্থান করবেন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চলছে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক ও কর্মচারীদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-কর্মচারীরা গত বুধবার থেকে প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এমপিওভুক্তির কথা বলার…
Read Moreবরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৬
২২ মার্চ ২০১৯(বিবিনিউজ):বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সংঘর্ষে বিএম কলেজ ছাত্রীসহ ছয়যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার সকালে নগরীর গরিয়ারপাড় এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউনুস আলী। নিহতরা হলেন, ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের মাস্টর্সের ছাত্রী শীলা হালদার (২৪), নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে কাশিপুর এলাকার অটোরিকশাচালক খোকন (৩৫), মাহিন্দ্রচালক কাশিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার বাসিন্দা সোহেল (২৫), পারভীন (৩৫) ও…
Read More